ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

অধিকন্তু মহান রাব্বুল আলামীন পবিত্র কুরআনে ইরশাদ করেছেন-তাদের পথ অনুসরণ কর যারা আমার প্রতিই ইনাবাত ও প্রত্যাবর্তন করে। [লুকমান : ৩১ : ১৫] পৃথিবীর যে কোন নিরপেক্ষ,সুস্থ বিবেক-বুদ্ধির অধিকারী ব্যক্তি হযরাতে আইম্মায়ে কেরামের আলোকময় জীবনধারা অধ্যয়ন করবেন তিনি স্বীকার করতে বাধ্য হবেন-তাদের জীবনের সকল ক্ষেত্রেই বাঙুময় হয়ে ওঠেছে ইখলাস ইনাবাত ও তাকওয়ার সবেচ্চি রূপ। তারা ছিলেন সমকালীন পৃথিবীর ইসলামের পতাকাবাহী ইলম ও আমলের সমস্থিত সংগ্রামের পথিকৃৎ! এই আয়াতে তাদেরই অনুসরণ করতে আদেশ করা হয়েছে।৩৮ কথা ভিন্ন। হাদীসের আলোকে তাকলীদ প্রথম হাদীস সাহাবী ইরবাঘ ইবনে সারিয়াহ রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে আমার পর যারা জীবিত থাকবে তারা অনেক বিষয়ে মতবিরোধ প্রত্যক্ষ করবে! তখন তোমরা (ধর্মের নামে) আবিষ্কৃত নতুন পথ ও মত থেকে বিরত থাকবে! কারণ ওগুলো রষ্টতাপূর্ণ। বরং তোমাদের কর্তব্য হবে (তখন) আমার ও পৎপ্রাপ্ত খোলাফাই রাশিদীনের সুন্নত ও আদর্শের অনুসরণ করা। এবং অত্যন্ত কঠিনভাবে তা আকড়ে থাকবে ।৩৯ এই হাদীসে রসূলে করীম সা. অত্যন্ত গুরুতৃসহ স্বীয় সুন্নত ও খোলাফাই রাশিদীনের সুন্নতের অনুসরণ করার আদেশ করেছেন। এতে স্পষ্টভাবেই প্রতিভাত হয়, রসূলুল্লাহ সা. এর পর যাদের আগমন হবে তাদের উপর খোলাফাই রাশিদীনের আনুগত্য ও তাকলীদ করা ওয়াজিব 18০ দ্বিতীয় হাদীস সাহাবী হুযায়ফা রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন: আমার জানা নেই, আর কতদিন তোমাদের মাঝে থাকব! সুতরাং তোমরা-আমার পর দুই ব্যক্তির ইকতিদা ও অনুসরণ করবে। এক. আবু বকর, দুই. উমর ৪১ লক্ষ্য করার বিষয় হলো, এ হাদীসটিতে রসূলুল্লাহ সা. ইকতিদা শব্দটি ব্যবহার করেছেন। আর এই শব্দটি প্রশাসনিক আনুগত্যের অর্থে ব্যবহার হয় না। ব্যবহার হয় দীনি ও ধর্মীয় বিষয়ে আনুগত্যের অর্থে। যেমন আল কুরআনুল কারীমে ধর্মীয় বিষয়ে আব্দিয়ায়ে কেরাম ও সালেহীনের আনুগত্যের কথা বিধৃত হয়েছে এইভাবে- “এদেরকেই আল্লাহ তা'জালা হিদায়েত দান করেছেন সুতরাং আপনি তাদের হিদায়েতের ইকতিদা (অনুসরণ) করুন। (আনআম : ৯০) রসূলুল্লাহ সা. বলেছেন-হযরত আবু বকর ইসলামী আইন ও বিচার ৫৫ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।