ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ প্রমাণ “আর তাদের প্রতিটি দল থেকে একটি অংশ কেন বের হল না, যাতে দীনের জ্ঞান লাভ করতে পারে এবং যাতে স্বীয় সম্প্রদায়কে সাবধান করতে পারে- যখন তারা প্রত্যার্বতন করবে-যেন তারা বাচতে পারে।' [তাওবা : ১২২! এ আয়াতটিতে এটাই অত্যন্ত জোর দিয়ে বলা হয়েছে, সকল মুসলমানকেই জিহাদ বা এই জাতীয় কাজে মশগুল হয়ে পড়া ঠিক নয় বরং উচিত হল,এমন একটি জামাআত তাদের মধ্যে থাকা-যারা রাত-দিন অবিরাম সাধনা করে যাবে দীনী ইলম অর্জনে, দীনের সঠিক উপলবি সাধনে । অতঃপর এই শ্রেণীই যারা ইলম হাসিলের জন্যে পর্যাপ্ত সময় দিতে পারেনি তাদেরকে ইসলামের বিধি বিধান বলে দিবে। সুতরাং যারা ইলম সাধনায় নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন-উল্লেখিত আয়াতটি তাদেরকে কর্তব্য নির্ধারণ করে দিয়েছে। তাদের দায়িত্ব হলো, অন্যদেরকে ইসলামের হুকুম-আহকাম সম্পর্কে অবগত করা । আর অন্যদের কর্তব্য হলো- এদের প্রদর্শিত বিধি-বিধান মোতাবিক আমল করা ।৩১ পঞ্চম প্রমাণ “তারা বলবে,যদি আমরা শোনতাম অথবা বুঝতাম তাহলে (আজ) দোযখের বাসিন্দা হতাম না।' |মূলক : ৬৭:১০] বিখ্যাত তাফসীরকার হযরত শাহ আবদুল আযীয মুহাদ্দিসে দেহলবী র. এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন: কোন কোন তাফসীরবিদ শুনতাম বলতে তাকলীদ আর বুঝতাম বলতে তাহকীক ও ইজতিহাদকে বুঝিয়েছেন। আর এ দুটিই হলো নাজাত ও পবিভ্রাণের পথ। [তাফসীরে আযিষী] মাওলানা আবদুল হক হক্কানী র. এই আয়াতের ব্যাখ্যায় লিখেন-সুতরাং মানুষের নাজাত ও সফলতার পথ মাত্র দু'টি। এক. প্রথম ও সহজ পথ হলো,কোন উপদেশদানকারী পথপ্রদর্শকের কথা মত আমল করা । এটা হলো তাকলীদ । পবিত্র কুরআনে এটাকেই আয়াতের প্রথমে উল্লেখ করা হয়েছে। দুই. দ্বিতীয় হলো স্বীয় বিবেক ও আকলকে কাজে লাগিয়ে মুক্তির পথ নির্ণয় করা। এটা হলো ইজতিহাদ। যদি কারও ভাগ্যে এই দুটির কোনটিই না জুটে তার ধ্বংস ও ব্যর্থতা নিয়ে কি কোন সংশয় করা যায়? (তাফসীরে হক্কানী, ৯/১৪৯] হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী (রহ) বলেন-এই আয়াতে তাকলীদ আর ইজতিহাদকে বুঝানো হয়েছে। এতে প্রতিভাত হলো,দোযখ থেকে বাঁচার পথ দুটি। তাকলীদ অথবা তাহকীক। এটা বলার অপেক্ষা রাখে না, প্রয়োজনীয় ইলম না থাকার কারণে তো তাহকীক ও ইজতিহাদ করা সম্ভব নয়-সুতরাং যদি তাকলীদকেও পরিহার করা হয় তাহলে বাচার আর কোন পথ থাকবে কি?৩৭ ৫৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।