ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

দৃষ্টি যাদের নেই তারা এইগুণে গুণা্িতজনদের কাছে বিবাদপূর্ণ জটিল বিষয়াবলী পেশ করবে। অতঃপর যে সমাধান তারা দিবে সে অনুযায়ী অবশিষ্ট জনেরা আমল করবে ।৩২ এই আয়াতের অধীনে হযরত ইমাম রাষী র. লিখেছেন- অতএব, প্রমাণিত হলো, ইসতিমবাত ও গবেষণা শরীয়তের একটি দলীল। আর কিয়াস হয়তো সরাসরি ইসতিমবাত অথবা ইসতিমবাতের অন্তর্ুক্ত। সুতরাং কিয়াসও শরীয়তের দলীল। একথা প্রমাণিত ও প্রতিষ্ঠিত হবার পর আমাদের বক্তব্য হলো-উল্লেখিত আয়াত ছারা কয়েকটি বিষয় প্রমাণিত হয়। এক. নিত্য-নতুন এমন অনেক বিষয় ও সমস্যা আছে যেগুলোর বিধান ও সমাধান সরাসরি নস' তথা আয়াতের দ্বারা বুঝা যায় না, তার জন্যে ইসতিমবাতের প্রয়োজন হয়। দুই. ইসতিমবাত শরীয়তের একটি দলীল। তিন. সাধারণ মানুষের জন্যে নিত্য- নৈমিত্যিক সমস্যাবলীর ক্ষেত্রে উলামায়ে কেরামের তাকলীদ করা ওয়াজিব ।৩৩ তৃতীয় প্রমাণ “যদি তোমরা না জান তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস কর।' [নিসা : ১৬: 8০] এই আয়াতে মূলত এই শিক্ষাই প্রদান করা হয়েছে, যারা যে বিদ্যা ও বিষয়ে অদক্ষ কিংবা অজ্ঞ তাদের কর্তব্য হলো এঁ বিদ্যা ও বিষয়ে যারা দক্ষ এবং প্রাজ্ঞ তাদেরকে জিজ্ঞেস করে করে সে অনুযায়ী কাজ করা । আর তাকলীদও এটাকেই বলে ।৩৪ যদিও এই আয়াতটি বিশেষ একটি প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে তবুও তার শব্দাবলীর অর্থগত ব্যাপকতার ভিত্তিতে-তা ব্যাপকতর অর্থেই ব্যবহৃত হবে। কারণ,ফিকহ শাস্ত্রের মূলনীতি হলো- প্রেক্ষাপট ও শানে নুযূলের সংকীর্ণতা নয়, হিসাব হলো শব্দের ব্যাপকতার। অর্থাৎ শানে নুযূল আয়াতটিকে যদিও একটি বিশেষ ঘটনার সাথে আবদ্ধ করে রাখতে চায় অথচ আয়াতের শব্দগুলো এমন ব্যাপক অর্থবহ যে, উল্লেখিত ঘটনার বাইরেও তা সমান কার্যকর এক্ষেত্রে আয়াতটিকে শানে নুযূলের সাথে বেঁধে রাখা যাবে না। শব্দের অর্থানুযায়ী ব্যাপকতর ক্ষেত্রে ব্যবহৃত হবে। উল্লেখিত আয়াতটি যে ব্যাপক অর্থে ব্যবহৃত তার সমর্থনে হযরত জাবির র. থেকে বর্ণিত-বিখ্যাত তাফসীর গ্রন্থ দুররে মানসুরে একটি মারফু হাদীস উদ্ধৃত হয়েছে। হাদীসটি হলো রসূলুল্লাহ সা. ইরশাদ করেন, দীনী বিষয়ে যারা জানে তাদের জন্যে উচিত নয় তা জেনেও নীরব থাকা এবং যারা জানে না তাদের জন্যেও উচিত নয় না জানা সত্ত্বেও নীরব থাকা। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন- “তোমরা যদি না জান তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস কর।' সুতরাং মুমিনের জন্য উচিত হলো,তার আমল শরীয়ত মুতাবিক হচ্ছে না বিরোধী ও পরিপন্থি হচ্ছে তা জেনে নেয়া। বলা বাহুল্য, এই জানার উপায় একমাত্র এটাই,যারা জানে তাদেরকে জিজ্ঞেস করা এবং তারা যা বলে তা মেনে নিয়ে আমল করা। এটাই তাকলীদ, এটাই আনুগত্য ।৩৫ ইসলামী আইন ও বিচার ৫৩ ///.10907079091.00])

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।