ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

আমরকে আদেশ করেছেন-যদি তোমাদের মধ্যে কোন বিষয়ে বিরোধ দেখা দেয় তাহলে তা আল্লাহর কিতার এবং রসূল সা. এর সুন্নাতের প্রতি প্রত্যর্পণ কর এবং এই নির্দেশ ফোকাহাগণের প্রতিই হতেপারে; সাধারণ লোকদের প্রতি এই আদেশ হতে পারে না। কেননা সাধারণ লোক যারা; তারা তো কোন বিরোধপূর্ণ বিষয়কে আল্লাহর কিতাব ও রসূলের সুন্নাতের প্রতি প্রত্যর্পণের নিয়ম-নীতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তাছাড়া নিত্য-নতুন সমস্যাবলী সমাধানের রীতি-নীতি ও দলীল-প্রমাণ সম্পর্কেও তারা বেখবর। সুতরাং বুঝা যায়, আয়াতের দ্বিতীয় বাক্যে আলেম ও ফকীহগণকেই সম্বোধন করা হয়েছে। তাছাড়া বিখ্যাত আহলে হাদীস আলেম নওয়াব সিদ্দীক হাসান খান র. একথা স্বীকার করেছেন-আয়াতের এই দ্বিতীয় বাক্যে মুজতাহিদগণকেই সম্বোধন করা হয়েছে।৩০ সুতরাং এই আয়াতের আলোকে একথা বলার কোন অবকাশ নেই, ইজতিহাদ ও গবেষণা করবার মত যোগ্যতা নেই এমন ব্যক্তিও বিরোধপূর্ণ কোন বিষয়ে সরাসরি কুরআন-সুননাহর আলোকে সমাধান সন্ধান করবে। বরং এটা শুধুই মুজতাহিদগণের দায়িত্ব । সাধারণ শ্রেণীর দায়িত্ব হলো,উনুল আমরের নির্দেশনার আলোকে আল্লাহ ও রসূলেল আনুগত্য করা।৩১ দ্বিতীয় প্রমাণ “আর যখন তাদের কাছে পৌছে কোন সংবাদ শান্তি সংক্রান্ত কিংবা ভয়ের, তখন তারা সেগুলো রটিয়ে দেয়। অথচ তারা যদি সেই সংবাদটি রসূলের কাছে কি€বা তাদের মধ্যে যারা উলুল- আমর তাদের মধ্যে যারা ইসতিমবাত ও গবেষণার ক্ষমতা রাখে তারা বিষয়টির মর্ম উপলবি করতে পারত ।" [নিসা : ৮৩] এই আয়াতের প্রেক্ষাপট হলো, মদীনার মুনাফিকরা শাস্তি ও যুদ্ধ সম্পর্কে বিভিন্ন রকমের কথা- বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিত । কিছু সরল মনের মুসলমান সেসব উড়ো কথাকে বিশ্বীস করে ফেলতো এবং তা আরও প্রচার করে দিত। এতে শহরের পরিবেশ নষ্ট হতো, শান্তি ও শৃংখলা বিদ্নিত হতো। এ আয়াতটিতে মুসলমানগণকে এই ধরণের আচরণ থেকে বারণ করা হয়েছে এবং তাদেরকে এই শিক্ষা দেয়া হয়েছে, লড়াই কিংবা শান্তি সংক্রান্ত কোন তথ্য যার কানেই পৌছবে সে নিজের থেকে বিষয়টি আমলে নিবে না বরং তা প্রথমে উলুল আমর-শ্রেণীর কাছে পৌছে দিবে । অতঃপর যাদের মধ্যে তত্ব ও রহস্য উদঘাটনের ক্ষমতা আছে তারা বিষয়টির প্রকৃত রহস্য ও মর্ম উদ্ধার করতঃ অন্যদেরকে সে বিষয়ে অবগত করবে এবং তারা যে সিদ্ধান্ত দিবে সে মতে আমল করবে । এই আয়াতটি যদিও একটি বিশেষ বিষয়ের প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে তবুও উসূলে তাফসীর ও উসূলে ফিকহ-এর সর্বসম্মত রীতি মাফিক বিধি-বিধান তথা আহকাম ও মাসাইল উদ্ভাবন করার ক্ষেত্রে শানে নুযুলের নির্দিষ্ট অবস্থার স্থলে বরং আয়াতের শব্দাবলীর অর্থগত ব্যাপকতাকেই প্রাধান্য দিতে হবে। আর এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা আয়াতটির প্রতি তাকাই তাহলে এই শিক্ষাই লাভ করি-তত্ব ও রহস্য উদঘাটন ও মর্ম উদ্ধারের ৫২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।