রাবাহ, আতা ইবনুস-সাইব, হযরত হাসান বসরী, হযরত আবুল আলিয়া র. সহ অন্যান্য তাফসীরবিশারদগণের মত হল, এই আয়াতে উলুল আমর" বলতে- ফকীহ্ আলেমগণকে বুঝানো হয়েছে। ইমাম রাধী র. এই শেষোক্ত মতকেই বিভিন্ন দলীলের আলোকে প্রাধান্য দিয়েছেন। ইমাম আবু বকর জাসসাস র. বলেছেন : মূলতঃ এই দুই মত ও ব্যাখ্যার মধ্যে কোন বিরোধ নেই। বরং উভয়টিই আয়াতের উদ্দেশ্য। কেননা, রাজনৈতিক বিষয়াবলীর ক্ষেত্রে মানুষ শাসকদের আনুগত্য করে আর শরীয়তের বিধি-নিষেধের ক্ষেত্রে উলামা ফোকাহাগণের আনুগত্য করে।২৭ এখানে প্রণিধানযোগ্য যে, ইসলামের প্রথম কালের মুসলিম শাসকগণ ইসলামের আইন-কানুন সম্পর্কেও হতেন পরিপূর্ণ জ্ঞানী ও অভিজ্ঞ। অথবা তীরা সর্বদাই ইসলামী বিধি-বিধান সম্পর্কে ক্ষেত্রে সাহায্য করতেন। পরবর্তীকালে শাসকগোষ্ঠী ধীরে ধীরে দীনী আলো থেকে দূরে সরে যেতে থাকেন। শাসন ব্যবস্থাও নববী আমল থেকে দূরে সরে পড়তে থাকে। আলেমগণও শাসকদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তখন শাসকগণ কেবল প্রশাসনিক বিষয়াবলী নিয়ন্ত্রণ করতে থাকেন আর উম্মতের ধর্মীয় বিষয়াবলীর দিক নির্দেশনা দিতে থাকেন উলামায়ে কেরাম এবং এখনও সর্বত্র এই অবস্থাই বিরাজ করছে। এমতাবস্থায় “উলুল আমর' বলতে আলেমগণকেই বুঝতে হবে। আর যদি শাসকদের নির্দেশাবলী ইসলাম সম্মত হয় তাহলে তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবেন।২৮ সারকথা হলো, এই আয়াতে মুসলমানদেরকে আল্লাহ ও রসূলের আনুগত্য করতে বলা হয়েছে। আনুগত্য করতে বলা হয়েছে উলামা ও ফোকাহাগণের যারা আল্লাহ ও রসূলের কালামের ব্যাথ্যাতা। আর এই আনুগত্যের পারিভাষিক নামই তাকলীদ ।২৯ অবশ্য এই আয়াতের পরবর্তী বাক্য-সুতরাং যদি কোন বিষয়ে তোমাদের মধ্যে মতবিরোধ হয়ে যায় তাহলে তা আল্লাহ ও রসূলের প্রতি প্রত্যর্পণ কর-যদি তোমরা আল্লাহ ও কেয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাক।' (নিসা : ৪: ৫৯) “যদি তোমরা.....বিশ্বাসী হয়ে থাক' একটি আলাদা স্বতন্ত্র বাক্য । এই বাক্যে মুজতাহিদগণকে সম্বোধন করা হয়েছে,সাধারণ মুসলমানগণকে নয়। উল্লেখিত উলুল আমর-এর অর্থ উলামায়ে কেরাম। এর সমর্থনে ইমাম আবু বকর জাসসাস র. লিখেন- উলুল আমরের আনুগত্যের আদেশ করার সঙ্গে সঙ্গেই এই নির্দেশ প্রদান-যদি কোন বিষয়ে তোমাদের মধ্যে বিরোধ হয় তাহলে তা আল্লাহ ও তার রসূলের প্রতি প্রত্যর্পণ কর-একথারই প্রমাণ করে উলুল আমর বলতে ফোকাহায়ে কেরামকেই বুঝানো হয়েছে। কারণ, আল্লাহ তাআলা সবাইকে তারই আনুগত্যের আদেশ দান করেছেন। অতঃপর-যদি কোন বিষয়ে তোমাদের মধ্যে....বলে, উলুল ইসলামী আইন ও বিচার ৫১ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।