এক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাআতের উলামায়ে কেরামের মত হলো, সাধারণ মানুষের জন্যে তাকলীদ-এ শাখসী বা বিশেষ কোন ইমামের তাকলীদ করা ওয়াজিব ।২৩ বলা বাহুল্য, যেসৰ দলীল প্রমাণ দ্বারা তাকলীদ করা ওয়াজিব' বলে প্রমাণিত হয়- সে ওয়াজিব অনির্দিষ্ট ইমামের তাকলীদ করার দ্বারা যেভাবে পালিত হয় তেমনি সুনির্দিষ্ট এক ইমামের তাকলীদ করার মাধ্যমেও তা পরিপূর্ণভাবেই পালিত হয়। কিন্তু ফিতনাতপ্ত এই আধুনিককালে যেহেতু যখন যে ইমামের ইচ্ছা অনুকরণের অনুমতি দিলে মানুষ রিপু ও নফসের তাড়নায়- নফস ও প্রবৃত্তি যখন যেটাকে পছন্দ করবে তখন ওটাকেই গ্রহণ করবে, পুরো দীনকে রিপু ও নফসের অনুগত করে ফেলবে এবং ইসলামের প্রকৃত আহ্বান হারিয়ে যাবে। তাই তাকলীদ- এ মুতলাক করার এখন আর অবকাশ নেই। এবং এটা উম্মতের ইজমা দ্বারা প্রতিষ্ঠিত। এমন কি অবিসংবাদিত হাদীস বিশারদ হযরত শাহ ওয়ালীউল্লাহ র. এবং কথিত আহলে হাদীস সম্প্রদায়ের বিখ্যাত গবেষক জনাব নওয়াব সিদ্দীক হাসান খান পর্যস্ত তদীয় গ্রন্থ আল- ইনসাফ-এ (৫৯ পৃ.) একথা লিখতে ৰাধ্য হয়েছেন- “হিজরী দ্বিতীয় শতাব্দীর পর মানুষের মধ্যে বিশেষ বিশেষ ইমামের তাকলীদ করার সূচনা হয় এবং সেকালে এটাই ছিল ওয়াজিব।' সারকথা হলো, কুরআন-সুন্নাহ দ্বারা যেহেতু তাকলীদ করা ওয়াজিব বলে প্রমাণিত এই ওয়াজিব পালন ও আদায়ের একমাত্র পথ হলো তাকলীদ-এ শাখসী।২৪ কুরআনের আলোকে তাকলীদ তাকলীদ একটি স্বভাবজাত বিষয়। এটা যে শুধু ইসলামী শরীয়তের বিধিবিধানের মধ্যেই সীমিত তা নয়! যে কোন শিল্প, পেশার ক্ষেত্রেই নবীনরা প্রবীণদের অনুকরণ করে থাকে। আধুনিককালের গবেষক এবং বিজ্ঞানীরা প্রাচীনকালের বিজ্ঞানী-গবেষকদের গবেষণাপত্রকে পথ চলার পাথেয় হিসাবে গ্রহণ করে থাকে ।২৫ মানুষের স্বভাবজাত এই সাধারণ রীতিকে কুরআন আরও উৎসাহিত করেছে ।কারণ, এ ভিন্ন মানুষ সুস্থ ও সফলভাবে পথ চলতে পারবে না। প্রথম দলীল, “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রসূলের আনুগত্য কর এবং তোমাদের মধ্য থেকে 'উলুল আমর'-এর (আনুগত্য কর)! (সূরা নিসা : ৫৯) এ আয়াতটিতে আল্লাহ ও রসূলের আনুগত্যের পাশাপাশি উলুল-আমর'-এরও আনুগত্য করতে আদেশ করেছেন মহান আল্লাহ তাআলা । সুতরাং এই আয়াত দ্বারা অত্যন্ত স্পষ্ট ভাষায় আল্লাহ ও রসূল ব্যতীত “উলুল আমর'- বলতে মুসলমান শাসকদেরকে বুঝানো হয়েছে। আবার সাহাবী জাবির ইবন আবদুল্লাহ, হযরত আবদুল্লাহ ইবন আব্বাস রা. হযরত মুজাহিদ, আতা ইবনু আবী ৫০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।