ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

মানুষ স্বভাব-চরিত্র এবং মানব জীবনের সকল প্রকার উন্নতি ও সমৃদ্ধির পথে একে অন্যের অনুকরণ করতে পারে। যদি মানুষকে অন্যান্য পশুরমত পরিপূর্ণ স্বাধীন রেখে দিতেন এবং মানুষ যদি স্বীয় স্বভাবজাত উপলব্ধি, আল্লাহ কর্তৃক ইলহামী প্রত্যাদেশও অভিজ্ঞতাজাত ধারণার বাইরে অন্য কারও অনুকরণ না করতো তাহলে মানবজাতির ভাগ্যে উত্তম চরিত্র, জীবনযাপনের উত্তীর্ণ গথসমূহ আর সমৃদ্ধির সমূহ সওদা খুব কমই জুটতো! বরং পৃথিবীর সাধারণ মানব শ্রেণী জীবনের উন্নতি ও সমৃদ্ধির আলো থেকে সর্বদা-ই বঞ্চিত থাকতো। তখন বরং পৃথিবীর অধিকাংশ মানুষ জীব-জন্তুর মত জীবন যাপন করতে বাধ্য হতো। আল্লাহ তাআলার অনুগহ এটা, তিনি মানুষকে পশুসুলভ বন্ধনহীন স্বাধীনতা থেকে মুক্ত রেখেছেন। তিনি মানুষের বিবেক-বুদ্ধিগুলোকে স্বচ্ছ দর্পণের মতো করে তৈরি করেছেন- যাতে সে অন্যের জ্ঞান অভিজ্ঞতা এবং বিপুল চিন্তা ও বাস্তবতার ফলাফল ও চিত্রসমূহ নিজের মধ্যে চিত্রিত করে নিতে পারে এবং সেও তার তাকলীদ ও অনুকরণ করতঃ সেসব কল্যাণকর্মে আত্মনিয়োগ করতে পারে। যদিও সে এসব বিষয়ে স্বীয় ইলম ও অভিজ্ঞতার আলোকে কিছুই জানে না।১৯ হযরত শাহ সাহেব র. বলেছেন : অন্যের ইলম ও অভিজ্ঞতার আলোকে অনুকরণসুলভ আমলের শক্তি ও প্রেরণা যদি আল্লাহ তাআলা মানুষের মধ্যে না রাখতেন সৃষ্টিগতভাবেই তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ২০ মানব জীবনের সমূহ কল্যাণকর্ম ও উন্নতি থেকে বঞ্চিত থাকতো এবং বাধ্য হতো পাশবিক জীবনযাপন করতে। আর আমরা দেখছি, ইসলামের কল্যাণময় বিধি-বিধান মেনে চলতে পারতো না । ফলে বঞ্চিত হতো ইসলামের আলোকিত জীবনধারা থেকে। তাকলীদের প্রকার তাকলীদ দুই প্রকার। ১. অনির্দষ্টভাবে যে কোন ক্ষেত্রে যে কোন ইমামের তাকলীদ করা। এক মাসআলায় এক ইমামের মত অনুসরণ করল, অন্য মাসআলার ক্ষেত্রে অনুসরণ করল অন্য কোন ইমামের মত। এটাকে তাকলীদ-এ আম, তাকলীদ-এ মুতলাক বা তাকলীদ-এ গায়রে শাখসীও বলে। ২. নির্দিষ্ট কোন ইমামের তাকলীদ করা এবং সকল সমস্যার ক্ষেত্রে ওই একই ইমামের মতের অনুসরণ করা । এটাকে তাকলীদে শীখসী বলে ।২১ হুকুম সাধারণের জন্যে তাকলীদ করা ওয়াজিব-এটা কুরআন-সুন্নাহর অকাট্য প্রমাণাদি দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। গবেষক আহলে হাদীসগণও এতে একমত। যারা তাকলীদ না করার দাবীদার তারাও এটাকে অস্বীকার করে না।২২ তবে বিরোধ হলো তাকলীদ-এ শাখসী নিয়ে । ইসলামী আইন ও বিচার ৪৯ ///.109070790791.001)

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।