ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

প্রশ্ন হলো, পবিত্র কুরআন ও হাদীস যারা পড়তে পারে না তাদের প্রসঙ্গ তো অবান্তর বরং যারা কুরআন-হাদীস গড়তে পারে তাদের ষধ্যে এমন ব্যক্তি ক'জন পাওয়া যাবে যার মধ্যে মুজতাহিদের উল্লেখিত গুণাবলী রয়েছে। অথচ বিধি-বিধানের জটিলতম এই পথে সকলকেই চলতে হয় অনিবার্যভাবে। সুতরাং ষেপথে প্রতিটি সুস্থ মানুষকে অনিবার্যভাবে পথ চলতে হয়- অথচ তার সে পথের যথার্থ ইলম নেই এবং সেই ইলম অর্জনের শর্তাবলী তার মধ্যে অনুপস্থিত তাহলে কি এই কথা অনস্বীকার্যভাবে মেনে নিতে হয় না- এ পথের যাবতীয় ইলম যিনি আত্মস্থ করতে পেরেছেন, যিনি এই জ্ঞান অর্জনের সকল শর্তাবলীতে উত্তীর্ণ এবং মুজতাহিদ অভিধায় ভূষিত কুরআন ও হাদীসের বিধি-বিধান মানার ক্ষেত্রে সকল অমুজতাহিদগণ তার অনুসরণ করবে। এটাই তাকলীদ । আল-কুরআনে ইরশাদ হয়েছে- “যদি তোমরা না জান তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস কর।' [নাহল : ১৬: ৪৩] তাকলীদের উপমা হুজ্জাতুল ইসলাম হযরত কাসিম নানুতবী র. কোন ইমামের তাকলীদ করাকে চিকিৎসাশান্তর সম্পর্কে অজ্ঞ কোন রোগী বিজ্ঞ চিকিৎসকের অনুসরণ করার সাথে তুলনা করে লিখেন-কোন বিজ্ঞ আলেম১৭ কে তাকলীদ বর্জন করতে দেখে যদি কোন সাধারণ ব্যক্তি মনে করে তিনিই যখন তাকলীদ করেন না তখন আমি করব কেন? তাহলে এর উপমা এমন-যূর্ঘ রোগীর মত যে এক ডাক্তারকে দেখেছে, সে অসুস্থ হওয়ার পর অন্য কোন ডাক্তারের কাছে না গিয়ে নিজেই নিজের চিকিৎসা করেছে আমি কেন আমার চিকিৎসার জন্যে অন্যের কাছে যাব? আমিও বরং নিজেই নিজের চিকিৎসা করব! আচ্ছা, এমন ব্যক্তিকে আমরা বুদ্ধিমান বলব না বেকুব বলব?১৮ মূলতঃ অমুজতাহিদ ব্যক্তির জন্যে তাকলীদের বিষয়টিও অনুরূপ । উপকারিতা $ এটা দিবালোকে মত স্পষ্ট, ইসলামী শরীয়তের যেসব বিধি-বিধান মেনে চলতে কঠিনতাবে আদেশ করেছেন মহান আল্লাহ তাআলা তার প্রতিটির উৎসমূল নির্ণয় করাও অধিকাংশ আল্লাহবিশ্বাসী মুসলমানের পক্ষে সম্ভব নয়। আর সেখানে যদি কোন অবিসংবাদিত সর্বজনমান্য বিজ্ঞ আলেমের প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী আমল করার পথ না থাকে তাহলে ইসলামের অধিকাংশ বিধানের উপরই আমল করা অসম্ভব হয়ে পড়বে। কেউতো বা প্রতিটি আমলের উৎসমূল সন্ধানের মহান্বৃতকে কঠিন চাপ মনে করে ইবাদত-বন্দেগী আর ইসলামী যিন্দেগীর সীমানা ছেড়ে পালাবে আর একান্ত দৃর়প্রত্যয়ী যারা তারাও যখন প্রত্যেকেই নিজস্ব গবেষণা, বিচার বিশ্লেষণ মাফিক ইসলামের অনুসরণ করতে যাবে তখন গ্রতিটি বিধান-ই ৰাস্তৰ রূপায়ণে এসে কতরূপ লাভ করবে তা একমাত্র আলিমূল গায়বই জানেন এবং তখন হয়তো বলাই মুশকিল হবে কোনটি শরীয়তের প্রকৃতরূপ। হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলবী র. বলেছেন: মানব জাতির প্রতি মহান আল্লাহর এটাও একটা অনেক বড় অনুগ্রহ, তিনি সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে তাকলীদের ক্ষমতা দিয়ে রেখেছেন। তাই জন্মগতভাবেই ৪৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।