ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

ইবাদত, লেন-দেন, সংসার পরিচালনা মানুষের অধিকার সকল প্রকার বিধি-বিধানই এর অন্ত তুক্ত। এসব বিষয়ে পরিপূর্ণ জ্ঞানার্জন “ফকীহ'-এর দায়িত্রে। ২. ভ্রান্তফিরকা চতুষ্টয়-ইহুদী, খৃস্টান, মুশরিক ও মুনাফিকদের সাথে বিতর্ক ও আলোচনা সংক্রান্ত জ্ঞান। এটাকে ইলমুল মুখাসামা বলা হয়। এই ইলমূল মুখাসামা বা তর্কশান্ত্র সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানার্জন করার দায়িত্ব মুতাকাল্লিমীন তথা তর্কশান্ত্রবিদদের | ৩. তাযকির বি-আলাইল্লাহ। অর্থাৎ আল্লাহ তা'আলার নিআমত ও নিদর্শনাবলীর আলোচনা । অবগতকরণ এবং আল্লাহ তাআলার পরিপূর্ণ সৃক্মতম গুণাবলীর বর্ণনা এই প্রকারের শামিল। ৪. তাযকীর বি-আয়ামিল্লাহ। আল্লাহ তা'আলার বিশেষ বিশেষ দিবসের আলোকে মানুষকে সতর্ক করা । অর্থাৎ আল্লাহ তা“আলার আদেশে সংঘটিত ঘটনাবলী বর্ণনা করা। যেমন, আল্লাহ তাআলা তার অনুগত বান্দাদের প্রতি যে পুরস্কার অবতীর্ণ করেছেন আর অবাধ্যদেরকে যে শাস্তি প্রদান করেছেন তা মানুষের সামনে তুলে ধরা। ৫. তাযকীর বিল মাওত। অর্থাৎ মৃত্যু ও তৎপরবর্তী হাশর-নশর, হিসাব-কিতাব,আমলের পাল্লা, জান্নাত-জাহান্নাম ইত্যাদি সম্পর্কে আলোকপাত হয়েছে যে অধ্যায়ে । শেষোক্ত এই তিনটি বিষয়ে, পরিপূর্ণ-বিস্তারিত জ্ঞানার্জন এবং এ সম্পর্কিত হাদীস ও আছার সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করা ওয়ায়িষের দায়িত্ব ।১৪ বলা বাহুল্য, হাদীসে রসূল সা. যেহেতু পবিত্র কুরআনের ব্যাখ্যা, যেমন-আল কুরআনে ইরশাদ হয়েছে- আমি আপনার প্রতি কুরআন অবতীর্ণ করেছি-যাতে মানুষের সামনে তা স্পষ্ট করে তুলে ধরতে পারেন। [নাহল : ১৬:৪৪] অর্থাৎ পবিত্র কুরআনে যেসব কথা বিবৃত হয়েছে সেগুলোই আরও স্পষ্ট সরল সহজ ও পরিষ্কার ভাষায় বর্ণিত হয়েছে রসূল সা.-এর হাদীসে । তাই বলা যায়, এই পীচটি বিষয় হাদীস শরীফের আলোচ্য বিষয় ।১৫ ৃ বলার অপেক্ষা রাখে না, উল্লেখিত পাঁচটি আলোচ্য বিষয়ের মধ্যে ইলমুল আহকাম' ব্যতীত অবশিষ্ট চারটি বিষয় তুলনামূলকভাবে অনেকটা সহজ। আরবী ভাষা ও সাহিত্যের রীতি-নীতি সম্পর্কে যথাযথ ওয়াকিফহাল ব্যক্তি এই চারটি বিষয় সংক্রান্ত আয়াত ও হাদীসের যথার্থ মর্ম হয়তো উপলব্ধি করতে পারবেন। কিন্তু ইলমুল আহকাম তথা বিধি-বিধান সম্বলিত আয়াত ও হাদীসের মর্ম উপলব্ধির জন্যে প্রয়োজন উচু মাত্রার মেধা, সৃক্ষ্মতর উপলব্ধিশক্তি, প্রখর স্মৃতিশক্তি, উচ্চতর চিন্তা-দর্শন,পর্যাপ্ত পরিমাণে কুরআন-হাদীসের জ্ঞান ও আল-কুরআনের নাসিথ-মানসূখ, মুহকাম-মুতাশাবিহ, যাহির-মুআওয়াল সম্পর্কে স্পষ্ট ধারণা এবং সেই সাথে প্রয়োজন সতর্কতা, চিন্তা ও উদ্দেশ্যের পবিত্রতা ও আল্লাহভীরুতা। এইসব গুণাবলীর অধিকারী ব্যক্তিকে হাদীসের পরিভাষায় মুজতাহিদ বলা হয় 1১৬ ইসলামী আইন ও বিচার ৪৭ ///.1090709071.001)

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।