প্রয়োজন নেই। যেমন-নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি যে ফরয এবং ব্যভিচার,সমকামিতা, শরাব পান, হত্যা, চুরি, ডাকাতি ইত্যাদি যে হারাম- এসব বিষয়ে তাকলীদের প্রয়োজন নেই ।১১ এ সম্পর্কে হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী র. লিখেছেন, মাসাইল তিন প্রকার। ১. কিছু মাসাইল আছে যেগুলো সম্পর্কে কুরআন সুন্নাহ'র বক্তব্য বাহ্যত দ্ার্থবোধক। ২. কিছু মাসাইল আছে যেগুলো সম্পর্কে বর্ণিত কুরআন-সুন্নাহর ভাষ্য বিরোধপূর্ণ নয়। তবে প্রতিটি ভাষ্যই একাধিক অর্থপূর্ণ দৃষ্টিভঙ্গির ব্যবধানের কারণে সন্তাব্য একাধিক অর্থের কোনটি কাছের মনে হয় আবার কোনটি দূরের মনে হয়। ৩. কিছু মাসাইল আছে যেগুলো সম্পর্কে কুরআন-সুন্নায় বর্ণিত ভাষ্যে কোন ঘন্দ নেই এবং একাধিক অর্থেরও অবকাশ নেই-বরং অকাট্যভাবে প্রমাণিত। সুতরাং এই তিন প্রকারের প্রথম প্রকারের মাসাইলের ক্ষেত্রে বাহ্যিক ঘন্ধকে দূর করে যথার্থ মর্ম চিহ্নিত করার জন্যে মুজতাহিদকে ইজতিহাদ. ও গবেষণা করতে হবে আর অমুজতাহিদকে মুজতাহিদের তাকলীদ করতে হবে। দ্বিতীয় প্রকারকে বলা হয় “যন্নিউদ দালালাত' । এ ক্ষেত্রেও সম্ভাব্য অর্থ সমূহ থেকে যথার্থ অর্থাটকে চিহিত ও নির্ধারিত করার জন্যে মুজতাহিদকে ইজতিহাদ করতে হবে আর মুকাল্লিদকে করতে হবে তাকলীদ। তৃতীয় প্রকারটি হলো 'কাতইয়্যুদ-দালালাত' অকাট্যভাবে প্রমাণিত। এ ক্ষেত্রে আমরা ইজতিহাদ করাকেও বৈধ মনে করি না এবং তাকলীদ করাকেও।১২ প্রয়োজনীয়তা 8 উপরোক্ত আলোচনার দ্বারা একথা স্পষ্ট হয়ে উঠে ইসলামী শরীয়তের এমন কিছু দিক আছে যেগুলো সম্পর্কে কুরআন ও সুন্নাহ বিষয়ে বিজ্ঞজনদের রাহনুমায়ী ও নির্দেশনা ছাড়া সাধারণ মুসলমানদের পক্ষে তা উপলব্ধি করা ও সে অনুযায়ী আমল করা সম্ভব নয়। কাজেই বাধ্য হয়েই তখন কোন নির্ভরযোগ্য বিশ্বস্ত বিজ্ঞ ইমামের তাকলীদ করতে হয়। আমরা বিষয়টিকে আরেকটু খোলাসা করার লক্ষ্যে এ সম্পর্কে আরো তথ্য তুলে ধরতে চাই। বিশেষ করে যারা মনে করেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনকে যেখানে হিদায়াত গ্রহণের জন্যে সহজ করে দিয়েছেন১৩ অধিকন্ত রয়েছে হাদীস শরীফের বিশাল ভাণ্ডার এমতাবস্তায় কোন মুজতাহিদের সাহায্য নিতে হবে কেন? এ ব্যাপারে পরিচ্ছন্ন ধারণা লাভ করতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে আল- কুরআনের আলোচ্য বিষয় সম্পর্কে । কারণ, আল-কুরআনের আলোচ্য বিষয়ই বলে দিবে, যে কোন ব্যক্তির পক্ষেই কি কুরআনে কারীম থেকে জীবন সমস্যার সমাধান করা সম্ভব? বিশ্ববিখ্যাত মুসলিম গবেষক হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলবী র. আল-কুরআনের আলোচ্য বিষয় সম্পর্কে বলেছেন : আল-কুরআনের আলোচ্য বিষয় পীচটি। ১. আহকাম । তথা ওয়াজিব, সুন্নত, বৈধ-অবৈধ ইত্যাকার বিধি-বিধান সম্পর্কে আলোকপাত। ৪৬ ইসলামী আইন ও.বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।