বৈপরীত্য রয়েছে সেগুলোর ভাব ও মর্ম উপলব্ধি করা সকলের পক্ষে সম্ভব নয়। যেমন আল- কুরআানে ইরশাদ হয়েছে- “তালাকপ্রাপ্ত নারীগণ তিন 'কুরু' পর্যন্ত অপেক্ষা করবে।' [বাকারা :২২৮| পবিত্র আয়াতটিতে ব্যবহৃত “কুরু' শব্দটি আরবী ভাষায় দুটি অর্থে ব্যবহৃত হয়। ১. কুরু অর্থ মাসিক বা খতুস্রাব। ২. কুরু অর্থ মাসিক পরবর্তী পবিত্রতাকাল বা তুহ্র । সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তালাকপ্রাপ্তা নারী তিন মাসিককাল পর্যন্ত অপেক্ষা করবে, না তিন তুহর পর্যস্ত? প্রশ্নের এই জট খোলা কি সকলের পক্ষে সন্তব? অনুরূপভাবে একটি হাদীসে রসূল স. ইরশাদ করেছেন- “যে ব্যক্তির ইমাম আছে, ইমামের কিরআত-ই-তার কিরআত বলে বিবেচিত হবে।৭ অন্য হাদীসে রসূল স. ইরশাদ করেন- “যে ব্যক্তি নামাযে সূরা ফাতিহা পড়ল না তার নামাযই হলো না।' এখানে দৃশ্যত হাদীস দুটি সংঘাতপূর্ণ। প্রথম হাদীসটির বক্তব্য হলো.ইমামের পিছনে নামায পড়া অবস্থায় মুক্তাদীকে কিরআত পড়তে হবে না। আর দ্বিতীয় হাদীসের বক্তব্য হলো, প্রতিটি মুসুল্লীর অবশ্যই সূরা ফাতিহা পাঠ করতে হবে। হাদীস দুটির বাহ্যিক ঘন্য নিরসনপূর্বক তার উপর যথার্থ আমল করা যে কোন ব্যক্তির পক্ষে আদৌ সম্ভব নয়। মূলতঃ তাকলীদের প্রকৃত স্বরূপ এটাই। এ ধরনের জটিল বিষয়ে কুরআন ও সুন্নাহর সঠিক মর্ম সম্পর্কে ধিনি সম্যক অবগত তার কাছ থেকে সঠিক অর্থ ও মর্ম জেনে সে অনুযায়ী আমল করা। তাহলে এর দ্বারা কি একথা স্পষ্টভাবে প্রতিভাত হয় না, মুকাল্লিদ বা মাযহাবের অনুসারী প্রকৃত অর্থে আনুগত্য করে আল্লাহ ও তার রসূলের । এ ক্ষেত্রে ইমাম ও মুজতাহিদ আল্লাহ্ ও তার রসূলের সৃক্সবাণীর ব্যাখ্যাতা পথনির্দেশক মাত্র ৯ সারকথা হলো, তাকলীদ মানে ইমান্ন ও মুজতাহিদকে কুরআন ও সুন্নাহ সম্পর্কে অভিজ্ঞ মনে করে তার নির্দেশনা অনুযায়ী কুরআন ও সুন্নাহর উপর আমল করা। এক্ষেত্রে মুকাল্লিদ মুজতাহিদকে অবশ্য অনুসরণীয়ও মনে করে না এবং তাকে শরীয়ত নির্মাতাও মনে করে না।১০ অবশ্য উল্লেখিত আলোচনার দ্বারা একথাও স্পষ্ট হয়ে উঠে ইসলামের সকল বিধি-নিষেধের ক্ষেত্রে ইমাম ও মুজতাহিদের অনুসরণ তথা তাকলীদ জরুরী নয়। বরং ইসলামের যেসব বিষয়ের বর্ণনায় কুরআন ও সুন্নাহর বক্তব্য শ ভাষ্য অস্পষ্ট, বাহ্যত বৈপরীত্যপূর্ণ কেবল সেইসব বিষয়েই তাকলীদ করা কর্তব্য । অন্যথায় যেসব আয়াত ও হাদীসের বক্তব্য স্পষ্ট ও যর্থহীন, কুরআন ও সুন্নাহর যেসব বিধান অকাট্যভাবে প্রমাণিত ও প্রতিষ্ঠিত সেসব বিষয়ে কোন ইমাম ও মুজতাহিদের তাকলীদ কিংবা অনুসরণ করার প্রয়োজন নেই। যেমন বিখ্যাত হানাফী আলেম আল্লামা আব্দুল গনী নাবলৃসী র. বলেছেন: শরীতের যেসব বিষয়ে কোন মতবিরোধ নেই এবং স্পষ্টভাবে জ্ঞাত-' সেসব বিষয়ে চার ইমামের কারোরই অনুসরণ করার ইসলামী আইন ও বিচার 8৫ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।