ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

ইজমার আলোকে জীবন সমস্যার সমাধান দিতে সক্ষম কোন ইমামের অনুসরণকে তাকলীদ বলে। এ ক্ষেত্রে যেহেতু অনুসারী ব্যক্তির দৃষ্টিতে অনুসরণীয় ইমাম একজন বিশ্বস্ত পথিকৃৎ এবং সে নিজে দলীল-প্রমাণের আলোকে আপতিত সমস্যার সমাধান করতে অক্ষম তাই তার জন্য প্রমাণ তলৰ করাও অনর্থক। অবশ্য আল্লামা ইবনুল হুমামের বক্তব্য থেকে একথাও প্রতিভাত হয়েছে যে, মুকাল্লিদ বা তাকলীদকারী ব্যক্তি তার অনুসরণীয় ইমামের কথাকে শরীয়তের দলীল মনে করে না, বরং শরীয়তের বিধি বিধানের একটি ব্যাখ্যা.মনে করে। কেননা, আল্লামা ইবনুলহুমাম তার সংগায় পরিষ্কার বলে দিয়েছেন-যে ব্যক্তির কথা শরীয়তের দলীল বলে বিবেচিত নয় কোনরূপ প্রমাণ তলব করা ছাড়াই এমন ব্যক্তির কথামত আমল করাকেই তাকলীদ বলে।' আর তাকলীদ বলতে আমাদের দেশে সহজ ভাষায় মাযহাব মানাকেই বুঝানো হয়। তাকলীদের হাকিকত ও ক্ষেত্র একথা পৃথিবীর কোন মুসলমানই অস্বীকার করতে পারবে না, ইসলামের প্রকৃত দাওয়াত ও আহ্বান হলো একমাত্র আল্লাহর আনুগত্য করা। এমনকি হযরত মুহাম্মদ স. তার কথা ও স.-এর আনুগত্যও প্রকৃত অর্থে আল্লাহ তাআলার আনুগত্য। এ জন্যে জীবনের সকল ক্ষেত্রে কোনটি হালাল কোনটি হারাম, কোনটি বৈধ কোনটি অবৈধ তা নির্ধারিত হবে আল্লাহ ও তার রসুলের স. ফরমানের ভিত্তিতে এবং এসবের কোন ক্ষেত্রেই আল্লাহ্‌ ও তীর রসূল স. ছাড়া অন্য কারো আনুগত্য করার অবকাশ নেই। যদি কোন ব্যক্তি অন্য কোন সত্তাকে সরাসরি আনুগত্যের উপযুক্ত বলে মনে করে তাহলে নিসন্দেহে সে ইসলামের সীমানা থেকে বেরিয়ে যাবে। সুতরাং প্রতিটি মুসলমানের অনিবা্ধ কর্তব্য হলো আল্লাহ ও তীর রসূল স. অর্থাৎ কুরআন সুন্নাহর আনুগত্য করা। কিন্তু কুরআন ও সুন্নাহ সম্পর্কে যাদের সম্যক ধারণা আছে তারা জানেন, কুরআন ও সুন্নাহে কিছু বিধি-বিধান এমন আছে, যেগুলোর বক্তব্য খুবই স্পষ্ট। তাতে কোনরূপ সং্ক্ষপ্ততা, অস্পষ্টতা, প্রচ্ছন্নতা কিংবা বাহ্যিক বৈপরীত্য নেই। বরং এসব আয়াত ও হাদীসের বক্তব্য এমন সহজ সরল ও প্রাঞ্জল যে কোন পাঠক-পাঠমাত্রই এর মর্ম উপলব্ধি করতে পারে নির্দিধায়। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন- “তোমাদের কেউ যেন অপরের গীবত না করে।" [হজুরাত : ৪০ : ১২] রসূল স. ইরশাদ করেছেন- “কোন আরব কোন অনারবের চাইতে শ্রেষ্ঠ নয়।' এই জাতীয় আয়াত ও হাদীসের সরল মর্ম উপলব্ধি করা সকলের পক্ষেই সম্ভব । কিন্তু যেসব আয়াত ..ও হাদীসের বক্তব্য সংক্ষিপ্ত এবং তাদের মধ্যে গ্রচ্ছন্নতা, অস্পষ্টতা ও বাহ্যিক 8৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।