ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার অঙ্টোবর-ডিসেম্বর ২০০৮ ইং বর্ষ ৪, সংখ্যা ১৬, পৃষ্ঠা £৪৩-৬২ তাকলীদ : কেন কার জন্যে মুহাম্মদ যাইনুল আবিদীন আভিধানিক অর্থ : তাকলীদ একটি আরবী শব্দ। “কিলাদাতুন' ধাতুমূল থেকে উৎসারিত। কিলাদাহ্‌' যদি মানুষের কণ্ঠে পরিধান করানো হয় তাহলে এর অর্থ হয় 'হার' আর যদি পশুর গলায় পরানো হয় তাহলে এর অর্থ দীড়ায় “দড়ি' বা গলাকাপ। অধিকন্তু কিলাদাহ্‌ শব্দটি হাদীস শরীফেও 'হার' অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন হযরত আয়েশা রা. বলেন- “আমি হযরত আসমার কাছ থেকে একটি 'হার' ধার নিলাম। এই হিসাবে “তাকলীদ' শব্দের অর্থ দাঁড়ায়, কাউকে হার পরিধান করানো ।১ অনুরূপভাবে কারও তাকলীদ করার অর্থ হলো- কোনরূপ দলীল প্রমাণ ছাড়াই কারও কথা ও কর্মের অনুসরণ করা ।২ বলাবাহুল্য, শব্দটি এই অর্থেই এখানে ব্যবহৃত হয়েছে। সংগা: ইমাম গাযালী র. বলেছেন : তাকলীদ বলা হয় কারও কথাকে প্রমাণ ছাড়াই মেনে নেয়াকে ।৩ মুফতী আমীমুল ইহ্‌সান র. তাকলীদের সংগা লিখেছেন এভাবে-“তাকলীদ বলা হয়, কাউকে কোন বিষয়ে প্রমাণ ছাড়াই সত্য বলে বিশ্বাস করে তার অনুসরণ করা। অথবা প্রমাণ ছাড়াই কারো কথাকে গ্রহণ করে নেয়া।৪ উসূলে ফিকহ-এর বিখ্যাত গ্রন্থ হসামী'র ব্যাখ্যাগরন্থ নামীতেও তাকলীদের অনুরূপ সংগা-ই উদ্ধৃত হয়েছে।৫ আল্লামা ইবনুল হুমাম র. ও আল্লামা ইবনুন-নুজাইম র. তাকলীদের সংগা দিয়েছেন এভাবে- তাকলীদ বলা হয়, এমন ব্যক্তির কথা অনুযায়ী কোনরূপ প্রমাণ ছাড়াই আমল করা যার কথা শরীয়তের দলীলসমূহের অন্তর্তক্ত নয়।৬ অর্থাৎ যে ব্যক্তির কথা শরীয়তের প্রমাণ বলে বিবেচিত নয় এমন ব্যক্তির কথার উপর দলীল তলব করা ছাড়াই আমল করাকে তাকলীদ বলে। সার কথা হলো, যে ব্যক্তি কুরআন হাদীস এবং ইজমার আলোকে দৈনন্দিন জীবনের ধর্মীয় সমস্যাবলীর সমাধান করতে সক্ষম নয়; সক্ষম নয় জীবনের সকল ক্ষেত্রে সরাসরি কুরআন ও সুন্নাহর নির্দেশনা উদ্ভাবন ও আহরণ করতে-এমন ব্যক্তির জন্য বিশ্বস্ত, কুরআন-সুন্নাহ ও লেখক $ গবেষক, খতীব । মুহারিস, আল-জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া, ঢাকা । ///.10907079071.001)

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।