ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

কিসাস কার্ধকর করার শর্তাবলী এক. অপরাধী ক্ষতিণ্রস্ত ব্যক্তির যে অঙ্গের ক্ষতি সাধন করেছে তার অনুরূপ অঙ্গ বিদ্যমান থাকতে হবে; দুই, অপরাধের সম-পরিমাণ শাস্তি কার্যকর করা সম্ভব হতে হবে; তিন. অঙ্গ-প্রত্যঙ্গের জোড় গ্রন্থি) থেকে বিচ্ছিন্ন করলেই কিসাস কার্যকর হবে; চার. ক্ষতিগ্রস্ত ব্যক্তির জখম শুকিয়ে যাওয়ার পর কিসাস কার্ষকর করতে হবে। অন্য কথায় অপরাধীর দেহে আহত ব্যক্তির সদৃশ অঙ্গ বিদ্যমান না থাকলে কিসাস কার্যকর হবে না। যেমন অপরাধী কোন ব্যক্তির ডান হাত কেটেছে বা অকেজো করেছে। কিন্তু অপরাধীর দেহে পূর্ব থেকেই ডান হাত নেই। এমতাবস্থায় তার ডান হাতে কিসাস কার্যকর হবে না। একইভাবে ক্রটিপূর্ণ অঙ্গ নষ্ট বা ক্ষতিত্রস্ত করা হলে অপরাধীর ক্রটিহীন অঙ্গে কিসাস কার্যকর হবে না।২ গ্রন্থিসন্ধি থেকে সংশ্রিষ্ট অঙ্গ বিচ্ছিন্ন করলেই কিসাস কার্যকর হবে। কারণ কিসাস গ্রন্থিসন্ধিতে কার্যকর হয়, হাড়ের উপর নয়।২৬ দিয়াত নির্ধারণ সেই ক্ষেত্রে একটি অঙ্গের ক্ষতিসাধন বা কার্যকারিতা নষ্ট করার ক্ষেত্রে পূর্ণ দিয়াত (এক শত উট) প্রদান বাধ্যকর হবে। যেমন জিহ্বার জন্য ১০০ এবং নাকের জন্যও ১০০ উট প্রদান করতে হবে ।২৭ যেসব অঙ্গ একাধিক সংখ্যায় বিদ্যমান, যেমন দুই হাত, দুই পা, দুই চোখ, দুই হাতের দশ আঙ্গুল, বত্রিশটি দাত ইত্যাদি, সেগুলোর একটি বা একাধিক সংখ্যক ক্ষতিণ্রস্ত করলে বা কার্যকারিতা বিলুপ্ত হলে, সংখ্যানুপাতে (আংশিক) দিয়াত ধার্য হবে। যেমন দুই হাতের দিয়াত ১০০ উট, কিন্তু এক হাতের দিয়াত ৫০ উট । দশ আঙ্গুলের দিয়াত ১০০ উট কিন্তু এক আঙ্গুলের দিয়াত দশ উট 1২৮ দেহে যেসব অঙ্গ বিশ-এর অধিক বিদ্যমান, যেমন ৩২টি দাত, সেই হিসেবে ৩২টি দাতের দিয়াত হয় ৩২ অংশ পূর্ণ দিয়াত এবং অতিরিক্ত হিসেবে তার এক- পঞ্চমাংশ (অতিরিক্ত) দিয়াত। অর্থাৎ ১০০ উট এবং আরো ৬০টি উট। এই হিসাবে প্রতিটি দীতের দিয়াত ৫টি উট ।২৯ কোন কারণে কিসাস কার্যকর করা সম্ভব না হলে, যেমন দাতের বদলে দাত ও চোখের বদলে চোখ উৎপাটন এবং হাত, পা, নাক, কান ইত্যাদি কর্তন সম্ভব না হলে অথবা এসব অঙ্গ গ্রন্থিসন্ধি থেকে বিচ্ছিন্ন না করে থাকলে, সেই সব ক্ষেত্রে দিয়াত ধার্য হয় এবং ক্ষতিগ্রস্ত পক্ষ তা লাভ করে থাকে। মহানবী স. বলেন £ ইসলামী আইন ও বিচার ৩৯ ///.10707079071.00])

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।