ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

ফয়সালা করে না তারাই যালেম।” ৭ উপরোক্ত আয়াত থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, যতটুকু ক্ষতিসাধন করা হবে, ঠিক ততটুকু ক্ষতি সাধনের পূর্ণ অধিকার ক্ষতিগ্রস্ত পক্ষকে দান করা হয়েছে। প্রতিটি আসমানী ধর্মের বিধান এটাই । বাইবেলের পুরাতন নিয়ম (তাওয়াত)-এর অনুসারী ইহুদীদের জন্যও এই বিধান, বাইবেলের পুরাতন নিয়মসহ নতুন নিয়ম (ইনজীল)-এর অনুসারী খৃষ্টানদের জন্যও এই বিধান এবং সর্বশেষ আসমানী কিতাব (আল-কুরআন)-এর অনুসারী মুসলমানদের জন্যও এই একই বিধান। বাইবেলে নিম্নোক্ত বাক্যে উপরোক্ত বিধান বর্ণিত হয়েছে কিন্তু যদি কোন আপদ ঘটে, তবে তোমাকে এই পরিশোধ দিতে হবে ঃ প্রাণের পরিশোধ প্রাণ, চক্ষুর পরিশোধে চক্ষু, দণ্ডের পরিশোধে দণ্ড, হস্তের পরিশোধে হস্ত, চরণের পরিশোধে চরণ, দাহের পরিশোধে দাহ, ক্ষতের পরিশোধে ক্ষত, কালশিরার পরিশোধে কালশিরা ।”৮ দুঃখজনক দুর্ঘটনা ইহুদীরা তাদের কিতাবের অলংঘনীয় বিধান ত্যাগ করে যেমন বিপথগামী অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে, তদ্রুপ খৃষ্টানরাও একই অলংঘনীয় বিধান ত্যাগ করে পথভ্রষ্ট হয়েছে এবং পৃথিবীর মানুষকেও, বিশেষ করে মুসলিম উম্মাহকেও পথভ্রষ্ট করেছে। আজ মুসলিম দেশসমূহের কোথায়ও উপরোক্ত বিধান কার্যকর নেই। এজন্য সাম্রাজ্যবাদী খৃষ্টান শক্তিই দায়ী। খৃন্ট ধর্মাবলম্বীরাই মুসলমানদেরকে সর্বাধিক বিপথগামী করেছে। অন্যথায় তাদের কিতাবের বহু বিধান ইসলামের বহু মৌলিক বিধানের অনুরূপ । উদাহরণস্বরূপ, আল-কুরআনে শৃকরের গোশত ভক্ষণ যেমন হারাম (চরমভাবে নিষিদ্ধ), তদ্রীপ বাইবেলেও তা হারাম ।৯ আল-কুরআনে যেমন সুদ হারাম, অদ্রপ বাইবেলেও সুদকে হারাম করা হয়েছে ।১০ অথচ এই ইহুদী-খৃষ্টানরাই বিশ্বব্যাপী সুদের ব্যবসাকে সকল জাতির মধ্যে সম্প্রসারিত করেছে। পুরুষের জন্য নারীর পোশাক এবং নারীর জন্য পুরুষের পোশাক পরিধানকে রসূলুল্লাহ স. যেমন নিষিদ্ধ করেছেন, তদ্ধপ বাইবেল ও তার অনুসারীদের জন্য তা নিষিদ্ধ করেছে।১১ রসূলুল্লাহ স. মুসলমানদের জন্য জীব-অস্তুর প্রতিকৃতি নির্মাণ যেমন নিষিদ্ধ করেছেন; তন্রপ বাইবেলও তার অনুসারীদের জন্য এগুলোর প্রতিকৃতি নির্মাণ. হারাম করেছে। ১২ বেশ্যাবৃত্তি সঞ্জাত আয়, কুকুরের বিক্রয় মূল্য ১৩, মূর্তিপূজা ১৪, নরহত্যা, চুরি, ব্যাভিচার, ব্যাভিচারের মিথ্যা অপবাদ আরোপ (কযফ)১৫ এসবই ইসলামে যেমন স্পষ্টভাবে হারাম, তদ্দপ বাইবেলও তার অনুসারীদের জন্য এগুলোকে চরম নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু দুঃখের বিষয়, আজ সমগ্ পৃথিবীব্যাপী যে অনাচার, অন্যায়, যেনা- ব্যাভিচারসহ যে নৈতিক অবক্ষয় মানবজাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তার ৩৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।