ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

মহান আল্লাহর বাণী ঃ 41111135১53 ৮০ ০৭০ ০৮১ ভে 411 ০০৮৪ 'আল্লাহ সৃষ্ট কৃতি, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই ।*২ বাংলাদেশের দণ্ডবিধি ূ্‌ বাংলাদেশে বলবৎ দণ্ডবিধিতে মানবদেহের ক্ষতিসাধন সংক্রান্ত অপরাধসমূহের শাস্তিবিধানের ব্যবস্থা রাখা হয়েছে। দণ্ডবিধির ৩১৯ ধারা থেকে ৩৩৮ (কে) ধারা পর্যন্ত বিভিন্ন উপায়ে ও উদ্দেশ্যে স্বেচ্ছাকৃত আঘাত (জুরহ) সম্পর্কে বিধান বর্ণিত হয়েছে এবং অপরাধের মাত্রা অনুসারে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতিসাধন সংশ্লিষ্ট অপরাধটি ইসলামী আইনে যতটা গুরুতর বলে বিবেচিত হয়েছে, বাংলাদেশের দণ্ডবিধিতে তা খুবই হালকা বিবেচিত হয়েছে। শাস্তির মাত্রা থেকেই তা অনুমান করা যায়। যেমন £ ৩২৩ নং ধারায় বলা হয়েছে যে, কেউ স্বেচ্ছায় কোন ব্যক্তিকে আঘাত করলে তার শাস্তি এক বছরের কারাদণ্ড অথবা এক হাজার টাকা অর্থদণ্ড অথবা একত্রে উভয় দণ্ড হতে পারে । ৩২৫ নং ধারায় গুরুতর আঘাতের ক্ষেত্রে সর্বোচ্চ সাত বছর মেয়াদের কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ডও হতে পারে। ৩২৬ (ক) ধারায় বলা হয়েছে যে, অপরাধী স্বেচ্ছায় কোন ব্যক্তির চোখ উৎপাটন করলে বা কোন পদার্থ দ্বারা চোখের দৃষ্টিশক্তি বিলুপ্ত করলে এবং মুখমণ্ডল বা মাথা বিকৃত করলে অবস্থাভেদে বিচারকের সুবিবেচনামতে অপরাধী মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে এবং আর্থিক জরিমানার দণ্ডে দণ্ডিত হবে। উল্লেখ্য যে, এই অপরাধে ইসলামী আইন মৃত্যুদণ্ড অনুমোদন করে না, যদি না এরূপ আঘাতে আহত ব্যক্তির মৃত্যু ঘটে (সস্থানে বিধান বর্ণিত হবে)।৩ বাংলাদেশের দণ্ডবিধিতে বর্ণিত মানবদেহের ক্ষতি সাধন সংশ্লিষ্ট ধারাসমূহ অধ্যয়ন করলে দেখা যায় যে, অপরাধের প্রকৃতি ও মাত্রা অনুপাতে অপরাধীর সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড এবং এতদসহ অর্থদণ্ডও হতে পারে । ইসলামী দগণ্ডবিধিতে যেভাবে মানবদেহের ক্ষতি সাধনের ক্ষেত্রে প্রতিটি অঙ্গ বা প্রত্যঙ্গ সংশ্লিষ্ট অপরাধের শাস্তি যেরূপ সুনির্দিষ্টভাবে এবং গুরুত্ব সহকারে বর্ণিত হয়েছে, বাংলাদেশের দণ্ডবিধিতে তা সেভাবে বর্ণিত নাই। বেশির ভাগ ক্ষেত্রেই অপরাধের প্রকৃতি, উপকরণ ও মাত্রা অনুপাতে শাস্তি নির্ধারণের বিষয়টি বিচারকের সুবিবেচনার উপর ন্যস্ত করা হয়েছে। আরো একটি বিষয় এই যে, ইসলামী দণ্ডবিধিতে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গসমূহকে যতখানি গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হয়েছে, বাংলাদেশের, ভারতের ও পাকিস্তানের দর্তবিধিতে তা ততখানি গুরুত্ব লাভ করতে পারেনি। ৩৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।