ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

করতো । সে একটি উৎকৃষ্ট দুষ্বা কুরবানী করলো। কাবীল কৃষি কাজ করতো। সে কিছু শস্য, গম ইত্যাদি কুরবানীর জন্যে পেশ করলো । অতপর নিয়মানুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা অবতরণ করে হাবিলের কুরবানী ভম্মীভুত করে দিল এবং কাবীলের কুরবানী যেমন ছিল তেমনই পড়ে রইলো । কুরবানী প্রত্যাখ্যাত হওয়ায় কাবীলের দুঃখ ও ক্ষোভ বেড়ে গেল। সে আত্মসংবরণ না করে প্রকাশ্যেই তার ভাইকে বলে দিল (51283) আমি অবশ্যই তোমাকে হত্যা করবো ।' হাবীল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করলো । সে বললো £ | ০-822901556175-141 “আল্লাহ তাআলার নিয়ম এই যে, তিনি পরহেজগারের কুরবানীই গ্রহণ করেন ।” তুমি তা অবলম্বন করলে তোমার কুরবানী গৃহীত হতো । তুমি তা করনি তাই তোমার কুরবানী প্রত্যাখ্যাত হয়েছে। এতে আমার দোষ কি? ১৬ এক্ষেত্রে হাবীলের যেহেতু কোন অপরাধ ছিল না, তাই তিনি পাল্টা রাগ করে তার চেয়ে দুর্বলতর প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করতে পারতেন । কিন্তু তিনি ছিলেন মুত্তাকী, পিতৃভক্ত, সঙ্চরিত্রের অধিকারী । তিনি অত্যন্ত সংযতভাবে যুক্তিগ্রাহ্য ভাষায় কুরবানী কবুল হওয়া না হওয়ার কারণ ব্যাখ্যা করে ভাইকে শান্ত করবার চেষ্টা করলেন। পরোক্ষভাবে ভাইকে আল্লাহ ভীতি অবলম্বনের আহ্বান জানালেন । কিন্তু কাবীলের জিদ আরও বৃদ্ধি পেলো। অগত্যা হাবীল তার ভায়ের এই সীমালংঘন ও তার প্রাণ সংহারী প্রচেষ্টার মুখেও চরম ধৈর্য ও সংযমের পরিচয় দিল্নে। নিজের সংকল্পও ঘোষণা করলেন। কিন্তু এতসব উপদেশ সত্ত্বেও কাবীলের পাপীমন টললো না। সে তার সংকল্পে অটল থাকলো । হাবীল সর্বশেষে তাকে জাহান্নামের শাস্তির কথাটাও স্মরণ করিয়ে দিলেন। কিন্তু তারপরেও কাবীল নিবৃত্ত হলো না। “অতপর তার চিত্ত ভ্রাতু হত্যায় তাকে প্ররোচিত করলো, ফলে সে তাকে হত্যা করলো। তাই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো । সে ক্ষতির পরিমাণ যে কত ব্যাপক হযরত ইবনে মাসউদ রা. বর্ণিত হাদীসে তার বিবরণ দেয়া হয়েছে, এভাবে - ১০ 43১115০৪155 01421 0415 ০285 43853 (০) 440 ০৬০ 4 -43৪11 ১.০ রসূলুল্লাহ স. বলেছেন ৪ “অন্যায়ভাবে নিহত প্রত্যেকটি ব্যক্তির একটি দায়ভাগ আঁদমের প্রথম সন্তানটির উপর বর্তায় । কেননা হত্যার রীতি সেই সর্বপ্রথম প্রবর্তন করেছিল ।১৭ ৩০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00)

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।