ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি । তুমি আমার. ও তোমার পাপের ভার বহন করো এবং জাহান্নামবাসী হও এটাই আমি চাই এবং এটাই জালিমদের কর্মফল।' অতপর তার প্রবৃত্তি ভ্রাতৃ হত্যায় তাকে উত্তেজিত করলো এবং সে তাকে হত্যা. করলো; ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। অতপর আল্লাহ এক কাক পাঠালেন, যে তার ভ্রাতার শবদেহ কিভাবে দাফন করা যায় তা দেখাবার জন্য মাটি খনন করতে লাগলো । সে বললো, হায়! আমি কি এই কাকের মতও হতে পারলাম না, যাতে আমার ভ্রাতার শবদেহ দাফন করতে পারি! অতপর সে অনুতপ্ত হলো ।' (সুরা মায়েদা ৫ ২৭-৩১)। যখন আদম ও হাওয়ার থেকে যমজ সন্তান জন্ম গ্রহণ করতে থাকে তখন ভ্রাতা-ভগিনী ছাড়া আদমের আর কোন সন্তান ছিল না। অথচ ভ্রাতা-ভগিনী পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। তাই আল্লাহ তাআলা উপস্থিত প্রয়োজনের খাতিরে আদম আ.-এর শরীয়তে বিশেষভাবে এ নির্দেশ জারী করেন যে, একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্ম গ্রহণ করবে, তারা পরস্পর সহোদর ভ্রাতা-ভগিনী গণ্য হবে । তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে। কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্ম গ্রহণকারী পুত্রের জন্যে প্রথম গর্ভ থেকে জন্য গ্রহণ কারিনী কন্যা সহোদরা ভগিনী গণ্য হবে না। তাদের পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে। পবিত্র কুরআনে বর্ণিত (১ (৯ এর অর্থ সাধারণ তাফসীরবিদদের মতে আদমের ওরসজাত পুক্রদ্য় হাল ও কাবীলকে বুঝানো হয়েছে। ঘটনাচক্রে কাবীলের সহজাত সহোদরা ভগিনীটি ছিল পরমা সুন্দরী এবং হাবীলের সহজাত সহোদরা ভগিনীটি ছিল কুশ্রী ও কদাকার। বিয়ের সময় হলে আদম আ.-এর প্রতি নির্ধারিত শরীয়ত অনুযায়ী হাবীলের সহজাত কুশ্রী ভগিনীটি কাবীলের ভাগে পড়লো । এতে কাবীল ক্ষিপ্ত হয়ে হাবীলের শত্রু হয়ে গেলো । সে জিদ ধরলো যে, আমার সহজাত ভগিনীকেই আমার সাথে বিয়ে দিতে হবে । আদম আ. শরীয়তের আইনের পরিপ্রেক্ষিতে কাবীলের আবদার প্রত্যাখ্যান করলেন। অতপর তিনি তাদের মধ্যে বিচার ফয়সালা করার জন্য বললেন, “তোমরা উভয়েই আল্লাহর সমীপে নিজ নিজ কুরবানী পেশ কর। যার কুরবানী কবুল করা হবে তার সাথেই উক্ত কন্যার বিয়ে দেয়া হবে ।' আদম আ. নিশ্চিতভাবে বিশ্বাস করতেন যে, যে সৎপথে আছে তার কুরবানীই কবুল করা হবে। তথকালে কুরবানী কবুল হওয়ার নিদর্শন ছিল, আকাশ থেকে একটি অগ্নি শিখা এসে কুরবানীকে ভম্বীভূত করে আবার অন্তরিত হয়ে যেত। যে কুরবানী ভস্মীভূত হত না তাকে প্রত্যাখ্যাত মনে করা হতো । হাবীল ভেড়া, দুস্বা ইত্যাদি পশুপালন ইসলামী আইন ও বিচার ২৯ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।