ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

এবং তারা জান্নাতের পত্র পল্পব দ্বারা নিজেদের শরীর ঢাকতে লাগলো । তখন তাদের রব তাদেরকে ডেকে বললেন, “আমি কি তোমাদেরকে এ বৃক্ষের নিকট যেতে নিষেধ করিনি? আর বলিনি যে, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন?' (সূরা আ'রাফ, আয়াত £ ২০-২২)। এ প্রসঙ্গে আল্লামা ইদরীস কান্দালভী তখনকার আদম ও শয়তানের মধ্যকার কথাবার্তার ব্যাখ্যা বর্ণনা করে বলেছেন ঃ হযরত আদম আ. জিজ্ঞেস করলেন, তুমি আমাকে কোন বৃক্ষের ফল খাওয়ার জন্য বলছো? জবাবে শয়তান তাকে সেই বৃক্ষের কথা বললো, যার নিকট যেতে আলু'হ তা'আলা আদম (আ)-কে নিষেধ করেছিলেন। তখন তিনি বললেন যে, এটা তো নশ্বরত্ ও পতনের বৃক্ষ। অবিনশ্বরতা ও অমরত্্র বৃক্ষ নয় বরং এ হচ্ছে অপমানিত ও লঙ্জিত হওয়ার বৃক্ষ। আল্লাহর নৈকট্য ও তীর দরবারে সম্মান বৃদ্ধির পরিবর্তে তার থেকে দূরত্ব বৃদ্ধি ও অপদস্থ হওয়ার হেতু । আর এ জন্যই আল্লাহ তা“আলা তার নিকটে যেতে নিষেধ করেছেন। এ বৃক্ষের ফল খাওয়ায় তোমার কথিত ফায়দাসমূহ নিহিত থাকলে পরম দয়ালু আল্লাহ তা'আলা নিশ্চয়ই আমাদেরকে বারণ করতেন না।” জবাবে শয়তান বললো, তোমাদের রব তোমাদের ক্ষতি হবে ভেবে এর ফল থেতে বারণ করেননি, বরং তোমরা যাভে চির অমর অথবা ফেরেশতায় পরিণত না হও এ জন্যই তিনি তোমাদেরকে তা খেতে নিষেধ করেছেন, যাদের না আছে পানাহারের দুশ্চিন্তা আর না আছে স্ত্রী-পুত্রের ভাবনা । তোমরাও যদি তা হয়ে যাও তাহলে খিলাফতের গুরু দায়িত্ব কী করে পালিত হবে? পৃথিবীর খিলাফতের দায়িত্ব তো স্ত্রী-পুত্র পরিজন, পানাহার ও আয়-উপার্জনের ব্যস্ততা মাধ্যমেই পালন করতে হবে। আর এটা বলাই বাহুল্য যে, স্ত্রী-পুত্র পরিজন নিয়ে ব্যস্ত থাকলে আল্লাহর ইবাদত-বন্দেগী কখন হবে? তোমাদের. দ্বারা খিলাফত বা প্রতিনিধিত্ের দায়িত্ব পালন করানোর জন্যই দূরে পাঠিয়ে দিচ্ছেন। আর এই বৃক্ষের ফল ভক্ষণে যেহেতু আল্লাহর নৈকট্য লাভ ঘটে, তাই তোমাদেরকে তা হতে বিরত রাখা হচ্ছে। অধিকত্তু বেহেশতে কোন মৃত্যু নেই। তোমেরদেকে কেবল খিলাফতের আদেশ দেয়া হয়েছে। তারপর তিনি তার নৈকট্য হতে দূরে পৃথিবীতে প্রেরণ করবেন। সেখানে গিয়ে তোমাদেরও তোমাদের সন্তান সন্ততির নানা রূপ ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হতে হবে । অবশেষে সকলেরই মৃত্যু হবে। পৃথিবীতে যাওয়ার ও খিলাফত লাভের পর আল্লাহ তা“আলার এই নৈকট্য আর তোমাদের ভাগ্যে জুটবে না।১৫ ইসলামী আইন ও বিচার ২৭ ///.10907079071.00])

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।