ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

জিনিসের জ্ঞানদান করেছিলেন এবং তার জন্য যা কিছু জানার প্রয়োজন ছিল তার সব কিছুই তাকে শিক্ষা দিয়েছিলেন। এক কথায় আদম আ.-কে জ্ঞান নামক গুণ দ্বারা গুণাবিত করায় ফেরেশতারা বাধ্য হয়েছিলেন তার খেলাফতের যোগ্যতা স্বীকার করে নিতে। ত্রারা একথা মেনে নিতে বাধ্য হয়েছিলেন যে, যদি আমাদেরকে আল্লাহর খলীফা. করা হতো তাহলে বিশ্ব সৃষ্টির যাবতীয় রহস্য সম্পর্কে অজ্ঞ থাকার কারণে আমরা নিজেদের দায়িত্ব পালন করতে পারতাম না। আমাদের পানাহারের প্রয়োজন নেই। তাই আমরা জমির নীচে সংরক্ষিত রিযিক ও ধন ভান্ডারের অন্বেষণ করতাম না। আমাদের ডুবে যাওয়ার আশংকা নেই। তাই আমরা বিভিন্ন প্রকারের নৌযান উদ্তাবন কম্মতাম না । আমাদের রোগ-ব্যাধির আশংকা নেই তাই বিভিন্ন প্রকরের ওঁষধের বৈশিষ্ট্য ও রাসায়নিক প্রতিক্রিয়া, প্রাকৃতিক জ্ঞান-বিজ্ঞান, মহাকাশ সম্পর্কিত জ্ঞান, চিকিৎসা বিদ্যা, বস্তুগত জ্ঞান প্রভৃতি অগণিত জ্ঞান-বিজ্ঞানের রহস্য উদ্ধারের চেষ্টা করতাম না। এগুলো শুধু মহান সৃষ্টি মানবের জন্যেই। তারা পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে এবং এ সমস্ত জ্ঞান-বিজ্ঞান ও রহস্যাদি আয়ত্ত করে আল্লাহর প্রতিনিধিত্রে দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠুভাবে পালন করবে এবং অধিকারসমূহ সঠিকভাবে ভোগ করবে। আদম ও হাওয়া আ.-কে শয়তানের ধোকাবাজির বিচার আদম আ.-কে সৃষ্টির সূচনা হতেই ইবলিস তাঁর প্রতি প্রতিহিংসার আগুনে জুলে-পুড়ে মরছিল। তার সম্মুখে আদমের জ্ঞানের শ্রেষ্ঠতু ও আল্লাহর প্রতি- নিধিত্রে যোগ্যতার মহাসত্যটি উদঘাটিত হলো না । তাই আল্লাহর নির্দেশের সাথে সাথেই যেখানে ফেরেশতাগণ সিজদায় পড়ে গেলেন, ইবলিস তখন তার অহংকারের পথে ধাবিত হলো। আল্লাহ তা'আলার' ভাষায় আমরা "তায় অবসাদ মিনিভোরি। ডর রী 'যখন আমি ফেরেশতাদেরকে বললাম, আদমকে সিজদা কর, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো, সে অমান্য করলো ও অহংকার করলো, সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো ।' (দূবা বাকারা-আয়াত ৩৪)। ২২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।