ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

আলোচনা করতে চাইলে এ জিনিসটা তাদের সামনে হাজির করতে হতো । নচেৎ পুরো কথাটা দুর্বোধ্য থেকে যেতো । মনে করুন, একটা পাহাড় সম্পর্কে কথা বলতে হলে বক্তা ও শ্রোতাকে সশরীরে সোজা পাহাড়ের নিকট চলে যেতে হতো । কোন ব্যক্তি সম্বন্ধে কথা বলতে হলে সেই ব্যক্তিকে সশরীরে হাজির করতে হতো । “এভাবে এ সমস্যা এত কঠিন আকার ধারণ করতো যে, আল্লাহ মানুষকে নাম ব্যবহারের শিক্ষা ও ক্ষমতা না দিলে তাদের গোটা জীবনটাই দুর্বিসহ হয়ে উঠতো ।"১১ সুতরাং “আদম আ.-এর জ্ঞান কেবল বস্তুসমূহের নামের জ্ঞান ছিল না, ছিল ব্যাপক জ্ঞান- যা এই মহাবিশ্বে মানুঘকে আল্লাহর প্রতিনিধিরূপে দায়িত্‌ পালনের জন্য অপরিহার্য ছিল। ১২ বিভিন্ন জিনিসের ক্ষেত্রে মানুষের দায়িত্‌ কর্তব্য ও অধিকার 'কি তার পূর্ণ চেতনা ও অপরিহার্যরূপে উক্ত জ্ঞানের অন্তর্ভুক্ত ছিল'। মানুষ কেবল নিজের ধারণা-অনুমান অথবা সংগার ভিত্তিতে নয়, বরং আল্লাহ নির্ধারিত ও অর্পিত বিধানের কারণেই এই দায়িত্ব ও কর্তব্যের মাধ্যমে শ্রেষ্ঠত্বের প্রমাণ পেশ করেছে। আদম আ.-কে দুনিয়াতে আল্লাহ তা'আলার প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে 'কাসাসুল কুরআন' প্রণেতা মাওলানা হিফযুর রহমান সিওহারী বলেন, 'ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহর নিকট আদম সৃষ্টির ব্যাপারে যে জিজ্ঞাসা করা হয়েছিল, তার মাঝে আদমকে হেয় ফেরেশতারা শুধু আদমের শ্রেষ্ঠতৃই স্বীকার করেনি, বরং নিজেদের 'দুর্বলতা ও জ্ঞানের সীমাবদ্ধতা নিজেরাই প্রত্যক্ষ করেছিল, যেহেতু মহা প্রজ্ঞাশীল আল্লাহর নৈকট্য তারা প্রত্যক্ষ করেছিল। যেহেতু মহা প্রজ্ঞাশীল আল্লাহর নৈকট্যে তারা ছিলেন তাই তৎক্ষণাৎ তারা বুঝে নিলেন যে, তাদের প্রতি আল্লাহর প্রশ্নের উদ্দেশ্য তাদেরকে পরীক্ষা করা নয়, বরং এ মর্মে সতর্ক করে দেয়া যে, আল্লাহর খিলাফতের যোগ্যতা আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম বর্ণনার আধিক্যের উপর নয় বরং ইলম-এর উপর নির্ভরশীল । কেননা বিশ্ব পরিচালনা ইলম ব্যতীত সম্ভব নয়। অতএব যখন আল্লাহ তা“আলা আদমকে পরিপূর্ণ ইলম-এর অধিকারী করেছেন তখন নিসন্দেহে তিনিই দুনিয়ায় প্রতিনিধিত্বের অধিক যোগ্য । আর প্রকৃত ব্যাপার এই যে, আল্লাহ তা'আলা ফেরেশতাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তাতে তারা দুনিয়ার সমস্ত কামনা ও রিপুর তাড়না থেকে মুক্ত। তাই এ সমস্ত ব্যাপারে তাদের কোন ধারণাই নেই । আর আদমকে যেহেতু এ সকল ব্যাপারে বাস্তবতার মুখোমুখি হতে হবে তাই এ সমস্ত বিষয়ে জ্ঞান লাভ করা তার জন্য একটি স্বাভাবিক ও আবশ্যিক ঘটনা । মহাজ্ঞানী আল্লাহ্‌ তা'আলা তাকে প্রকৃতই এ সমস্ত ইসলামী আইন ও বিচার ২১ ///.10907079071.001)

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।