12৫৯1112101 501 এ০। 0১০০০ 2 (এ 9 এ১৮৯১১ 1103 “তারা বললো, আপনি মহান, পবিত্র! আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, তাছাড়া আমাদের তো অন্য কোন জ্ঞান নেই। আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময় ।' (সূরা আল-বাকারা ঃ ৩২) আল্লাহ তা'আলা কর্তৃক আদম আ.-কে সকল বিষয়ের নাম শিক্ষা দেয়া সং উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় মাওলানা মওদুদী র. লিখেছেন ঃ “কোন বস্তুর নামের সাহায্যে মানুষ তার সম্পর্কে জ্বান লাভ করে থাকে, এটাই মানুষের জ্ঞান লাভের পদ্ধতি । কাজেই মানুষের সমস্ত তথ্য-জ্ঞান মূলত জিনিসের নামের সাথে জড়িত। তাই আদম আ.-কে সমস্ত নাম শিখিয়ে দেয়ার অর্থই ছিল-তীকে সমস্ত জিনিসের জ্ঞান (শিক্ষা) দান করা হয়েছিল ।'৯ মাওলানা আশরাফ আলী থানবী র. উক্ত আয়াতের ব্যাখ্যায় লিখেছেন $ “পৃথিবীর যাবতীয় বস্তুর বাহ্যিক পরিচয় ও লক্ষ্যণাদি এবং এগুলোর বৈশিষ্ট্যাবলী তাকে ব্যাপকভাবে শিক্ষা দিয়েছেন । ১০ আল্লামা বায়যাবী র. বলেন, “তিনি তাকে বন্তুসমূহের নাম, সত্তা, গুণাবলী, ধর্ম, সেই সাথে যাবতীয় জ্ঞানের সূত্র ও নীতিমালা এবং প্রযুক্তির নিয়ম কানুন ও এগুলোর উপকরণাদির ব্যবহার পদ্ধতি শিক্ষা দিয়েছেন ।' ইমাম রাষী র. তাফসীরে কাবীরে লিখেছেন £ “আল্লাহ তা“আলা তীকে প্রতিটি বস্তুর বিবরণ, সংজ্ঞা ও বৈশিষ্ট্যের জ্ঞানদান করেন।' জ্ঞানগত শ্রেষ্ঠত্রে ব্যাখ্যা দিয়ে বলেন, “এ পর্যায়ে আমরা যেন অন্তর্চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি যে, যা ফেরেশতারা দেখেছিলেন, আদম আ.-কে খিলাফতের দায়িত্ব অর্পণ কালে যে গুপ্তরত্ন ভান্ডার আল্লাহ মানুষকে দিয়েছিলেন তার কিছুটা আমরা উপলব্ধি করতে পারছি। সে জিনিসটা হচ্ছে নাম ছারা নির্দিষ্ট জিনিসকে চিহ্নিত করার ক্ষমতা, ব্যক্তি ও বস্তুর নামকরণের ক্ষমতা এবং সেই নামকে এর ব্যক্তি বা বস্তুর সংকেত চিহ্ন হিসেবে ব্যবহার করতে সক্ষম হওয়া । পৃথিবীতে মানুষের জীবন যাপনের ক্ষেত্রে এটি সবচেয়ে মূল্যবান ও গুরুতপূর্ণ ক্ষমতা । মানুষ এভাবে নামকে জিনিসের সংকেত হিসৈবে ব্যবহার করতে না পারলে কিরূপ জটিলতা দেখা দিত তা কল্পনা করলেই এই ক্ষমতার মূল্য কত তা আমরা বুঝতে পারি। পারস্পরিক লেন-দেন ও মনোভাব ব্যক্ত করার ক্ষেত্রে কী দুঃসহ পরিস্থিতির সৃষ্টি হতো, তা একটু চিন্তা করলেই পরিষ্কার হয়ে যায়। কোন একটি জিনিস সম্পর্কে দুজনে ২০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.