করে তাকে খলীফা বলে। খলীফা নিজে মালিক নয় বরং মালিক তাকে ক্ষমতার অধিকার দান করেছেন তাই সে ক্ষমতার'ব্যবহার করে। সে নিজের ইচ্ছা মতো কাজ করার অধিকার রাখে না। বরং মালিকের ইচ্ছা পূরণ করাই তার কাজ। যদি সে নিজেকে মালিক মনে করে বসে এবং তার-ওপর অর্পিত ক্ষমতাকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে থাকে অথবা আসল মালিককে বাদ দিয়ে অন্য কাউকে মালিক বলে স্বীকার করে নিয়ে তারই ইচ্ছে পূরণ করতে এবং তার নির্দেশ পালন করতে থাকে, তাহলে এগুলো সবই বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য হবে 1৭ মানব সভ্যতার গোড়াপত্তরনে আদম আ.-কে সৃষ্টি করে তাকে ও তার অনুসারীদেরকে আল্লাহর খলিফা হিসেবে দায়িত্বশীল করার তাৎপর্য ব্যাখ্যা করে অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন সাইয়েদ. কুতুব শহীদ র. বলেন $ অর্থাৎ যখন মহান আল্লাহ তার সর্বোচ্চ ইচ্ছা অনুযায়ী এই নতুন সৃষ্টির হাতে পৃথিবীর দায়দায়িত্ব ন্যস্ত করার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছেন তখন তিনি পৃথিবীর বুকে মানুষের হাতকে ক্ষমতাশালী করে দিয়েছেন । তার কাছে ন্যস্ত করেছেন নব নব উত্তাবন ও আবিষ্কার, বিভিন্ন বস্তুর মিশ্রণ ও সংযোজন, পরিবর্তন ও পরিমার্জন এবং পৃথিবীর অভ্যন্তরে বিদ্যমান শক্তি.ও খনিজ দ্রব্যাদি উত্তোলন এবং গোটা সৃষ্টি জগতকে আল্লাহর অনুমতি ক্রমে আপন অনুগত করার খোদায়ী. ইচ্ছার বাস্তবায়ন করার ক্ষমতা । এটাই ছিল আল্লাহ কর্তৃক তার কাছে অর্পিত গুরুতুপূর্ণ দায়িতব।' আর আল্লাহ মানুষকে সকল সুপ্ত শক্তি যোগ্যত৷ ও প্রতিভা দান করলেন যাতে সে পৃথিবীর শক্তিকে এবং সকল খনিজ দ্রব্য ও কীচামালকে ব্যবহার করতে পারে । আর আল্লাহর ইচ্ছাকে বাস্তবরূপ দিতে যে প্রচ্ছন্ন ক্ষমতার প্রয়োজন, তাও তাকে দিলেন। “আর পৃথিবী ও গোটা সৃষ্টি জগতকে পরিচালনাকারী প্রাকৃতিক শক্তি এবং এই নতুন সৃষ্টিকে মোনুষকে) এবং তার শক্তি ও ক্ষমতাকে পরিচালনাকারী প্রাকৃতিক শক্তিগুলোর মধ্যে পরিপূর্ণ সমন্বয় ও সাজুয্য প্রতিষ্ঠিত হয়ে গেল, যাতে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মধ্যে সংঘাত না বেধে যায় এবং এই বিশাল বিশ্বে মানুষের শক্তি ধ্বংস হয়ে না যায়।” তখন মানুষ অর্জন করলো এক সুমহান মর্যাদা। এই বিশাল পৃথিবীতে মানুষ হয়ে দাড়ালো এক পরম সম্মানিত ও মর্যাদাবান সৃষ্টি। এসবই হলো মহান আল্লাহর, “আমি পৃথিবীতে প্রতিনিধি বা খলিফা পাঠাতে মনস্থ করেছি' এ উক্তির কিছু ব্যাখ্যা। সচেতন বোধ ও উদার অন্তর্দৃষ্টি দিয়ে এবং এই ১৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।