ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

এবং আত্মীয় সূত্র ও নিকটাত্ম্ীয়ের সম্পর্ক বিনষ্ট করা হতে বিরত থাক। নিশ্চিতভাবে জেনে রাখ যে, আল্লাহ তোমাদের উপর কড়া দৃষ্টি রাখছেন ।” ৫ (সুরা নিসা-আয়াত-৯) এ আয়াতে আল্লাহ তা'আলা মানবজাতির পারস্পরিক সামাজিক জীবন ভিত্তিক সভ্যতার সূচনা আদম ও হাওয়া থেকে শুরু করেছেন বলে ঘোষণা করেছেন। ৩। আল্লাহ রব্বুল “আলামীন মানব জাতির মধ্যে পরস্পর পরিচিতি লাভ করে এঁক্যবদ্ধ সভ্যতার আদর্শ স্থাপনের জন্য বলেন £ 05085 03518 এুলিও ০১০55 ১5৯0 40 89 18501 “হে মানব জাতি! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো ।' (সূরা আল হুজুরাত ঃ ১৩) সুতরাং দুনিয়ায় মানব সভ্যতার গোড়া পত্তন যে একই ব্যক্তি ও এক অভিন্ন দম্পতি হতে বিশ্বব্যাপী বিস্তার লাভ করেছে এবং মানবজাতির আদি পিতা আদম আ. তা পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে অত্যন্ত স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে। তাই এ কথা প্রমাণিত সত্য যে মানব সভ্যতার গোড়পত্তন হয়েছে, আদম আ.-এর সৃষ্টি থেকেই। আদম সৃষ্টির উদ্দেশ্য ও মানব সভ্যতা আল্লাহ রব্বুল “আলামীন এ বিশ্বজাহানে তারই ইবাদত বন্দেগী করার জন্য প্রথমত জ্বিন জাতিকে পরে মানবজাতিকে সৃষ্টি করেছেন এ সম্পর্কে আল্লাহ তা“আলা ১৬৯৪৯1০৮১১০ ৮৮৯০৪ “আমি জ্বিন জাতি ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি" (সূরা, আযৃ্যারীয়াত, আয়াত ৫৬).উক্ত ইবাদত হলো মানৰ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মোতাবেক সব কিছু পরিচালনা করা, আর উক্ত ইবাদত কার্যকরী করার জন্য মানুষের মধ্যে আল্লাহর মনোনীত ব্যক্তি দ্বারা তদারককারী নিয়োগ করা প্রয়োজন। এই তদারককারীদের দায়িতুই হলো স্বয়ং আল্লাহর প্রতিনিধির ভূমিকা পালন করা । এ উদ্দেশ্য ব্যক্ত করে মহান আল্লাহ স্পষ্ট করে বলেছেন ঃ ১৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।