কিন্তু আধুনিক কালে উদ্দিষ্ট ব্যক্তিকে প্রয়োজনীয় তথ্য বা দলীল-দস্তাবেজ পৌঁছাতে এ ধরনের ব্যবস্থার প্রয়োজন নেই। মৌখিক সিদ্ধান্ত জানানোর জন্য টেলিফোন, ওয়ারলেস, ভয়েল মেইস প্রভৃতি ব্যবহার করা যেতে পারে। আর লিখিত সিদ্ধান্ত জানানোর জন্য ই- মেইল, ওয়েবসাইট, কুরিয়ার সার্ভিস, জিইপি, ইএমএস ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। সুতরাং বিগত যুগের উপকরণ ব্যবহার করে কালক্ষেপন কিংবা অযথা কষ্ট করার প্রয়োজন নেই। বরং আনুধিক উপকরণ বা পদ্ধতি দ্বারা সংশ্লিষ্ট বিষয়ের সুরাহা করা সম্ভব। বিগত যুগের ফকীহগণ কোন ব্যক্তির মস্তিষ্ক বিকৃত ঘটেছে কিনা বা কোন নারীর সতীত্ব হরণ হয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলোর পরীক্ষা ততকালীন যুগের উপকরণ অনুযায়ী করেছেন। কিন্তু আধুনিক কালের উন্নত মেডিক্যাল প্রযুক্তির সহায়তা নিলে এসব ক্ষেত্রে খুব দ্রুত নিশ্চিত ফলাফল পাওয়া যায়। সুতরাং এসব নতুন উপকরণ ও প্রযুক্তি ব্যবহারে ক্ষতি নেই। কারণ নব উপকরণ যদি বুনিয়াদী বিষয়ের নেতিবাচক না হয়, তাহলে তার ছারা উপকৃত হওয়া অবৈধ নয়। এমন অনেক বিষয় রয়েছে, যেগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট বিষয়ে বিজ্ঞজনের পরামর্শকে ফকীহগণ চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেছেন। উপসংহার ফিকহ ইসলামী এমন একটি বিধান, যা প্রত্যেক যুগে প্রত্যেক সমাজের মানুষকে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে। মানুষের জীবনের সার্বিক অবস্থার প্রতি লক্ষ্য রেখে ইসলামী ফিকৃহ এমন মূলনীতি নিরূপন করেছে যা মানুষের প্রকৃতির সাথে খাপ খায়। আবার কতগুলো মূলনীতি এমন যা কালের বিবর্তনে অবস্থার প্রেক্ষিতে অর্থনৈতিক ও নৈতিকতার প্রতি লক্ষ্য রেখে এবং সমাজের উপকরণের সাথে মিল রেখে তৈরী করা হয়েছে, যা মানুষের মঙ্গলের জন্য পরিবর্তনযোগ্য। তবে এক্ষেত্রে ব্যক্তি কেন্দ্রীক চিন্তা গবেষণার পরিবর্তে সমষ্টিগত গবেষণাকে প্রাধান্য দেয়া হয়েছে। যেমনটি হযরত উমর রা. ও ইমাম আবু হানীফা র. করেছিলেন। যাতে করে ব্যক্তি কেন্দ্রীক ভুলের উদ্রেক হলে তা সমষ্টিগতভাবে পরস্পরের চিন্তা-চেতনার মাধ্যমে সুধরিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। রসূলুল্লাহ সা. স্বয়ং এসব ক্ষেত্রে পরামর্শভিত্তিক ইজতিহাদ ও গবেষণার পথনির্দেশ দিয়েছেন। হযরত আবুল্লাহ ইবন আব্বাস রা. হতে বর্ণিত, তিনি বলেন “হে আল্লাহর রসূল সা. এমন কোন সমস্যা যদি আমার সামনে উপস্থিত হয়, যার সমাধান আল কুরআনে নেই, আপনার সুননাতেও অনুপস্থিত, সে অবস্থায় কী করতে পারি ? তখন তিনি বললেন, নেককার মুমিনদের সাথে পরামর্শ করে সমাধানে পৌঁছবে, একক সিদ্ধান্ত নিবে না।'৪৭ একবার হযরত আলী রা. রসূলুল্লাহ সা.-কে জিজ্ঞাসা করলেন, “হে আল্লাহর রসূল, আমাদের সামনে যদি এমন কোন সমস্যা আসে, যার ইতিবাচক বা নেতিবাচক কোনটিরই সমাধান নেই, তখন কী করব ? রসূলুল্লাহ সা. বললেন- ফুকাহা ও ১২৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।