গ. বিচার ব্যবস্থায় প্রচলন ও আচরণের প্রভাব শরীয়তের হুকুমের বিরাট এক অংশ প্রচলন ও আচরণের উপর নির্ভরশীল । যেগুলো সম্পর্কে আল কুরআন ও আল হাদীসে স্পষ্ট সমাধান নেই। বরং মুসলমানদের পারম্পরিক রীতি নীতি ও আচরণের আলোকে আইন প্রণয়ন করা হয়েছে। যে সব রীতি নীতি কোন বিশেষ স্থান কাল অথবা নির্দিষ্ট এলাকার সাথে সংশ্লিষ্টতার কারণে আইনের মর্যাদা লাভ করেছিল অন্য এলাকা বা কালের বিবর্তনে সেই আইনে পরিবর্তন হয়ে থাকে। আল্লামা কাররাফী মালিকী র. (মৃ.৬৮৪ হি.) বলেন: “শরীয়তের যেসব বিধান প্রচলন ও রীতির অধীনে থাকে, প্রচলন বা রীতি-নীতি পরিবর্তনের কারণে আহকাম পরিবর্তন হয়।'৪৩ যেমন $ বিবাহের ক্ষেত্রে কুফু বা সমতার বিধান । ইমাম আবূ হান'ফা র.-র মতে সমতার ক্ষেত্রে পেশা, শিক্ষা, ব্যবসা ইত্যাদির সমতা অপরিহার্য। অর্থাৎ এক পক্ষের পেশা যদি নিম্নমানের হয় অপর পক্ষ যদি পেশাগতভাবে উচু মানের হয়, তাহলে পেশাগত বৈষ্যম্যের কারণে সমতা ধর্তব্য হবে না। উটু মানের কোন প্রাপ্ত বয়স্কা নারী নিচু মানের কোন পুরুষকে বিয়ে করলে অভিভাবক ইচ্ছা করলে বিচারকের নিকট বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারেন। আল্লামা আলা উদ্দীন কাসানী হানাফী র. বলেন ৪ “উপরোক্ত সমতার বিধানটি সামাজিক রীতি-নীতির সাথে সম্পর্কিত। ইমাম আবূ ইউসুফ র. বিচারক থাকা কালে পেশার তারতম্যের ব্যাপারটি গৌণ হতে শুরু করে, ফলে তিনি পেশাগত কারণে বিবাহ বিচ্ছেদের বিধান রহিত করে দেন।'8 ঘ, বিধান রচনায় আধুনিক উপকরণের প্রভাব কিছু কিছু বিধান এমন রয়েছে পূর্ব যুগের ফকীহগণ নিজেদের যুগের প্রয়োজনীয় উপকরণের প্রতি লক্ষ রেখে সেগুলোর সমাধান দিয়েছেন। সে সময়ের দেয়া সমাধান যুক্তিসংগত ছিল। কিন্তু বর্তমান যুগে উপকরণ ও পদ্ধতিগত উন্নয়নের ফলে পূর্বের দেয়া বিধান অনুপযোগী ও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। যেমন ঃ “কিতাবুল কাষী ইলাল কাষী' বিষয়টি ফিকহী আইনের একটি গুরুতৃপূর্ণ অধ্যায়। অর্থাৎ কোন বিচারপতি মামলা সংক্রান্ত তথ্য খামে ভরে নিজের নামে সীল দিয়ে সীলগালা করে দু'জন লোক মারফত অন্য কোন বিচারপতির নিকট পাঠানোর আইন ছিল। নির্দেশ ছিল, পথিমধ্যে তারা উভয়ে কেউ কারো থেকে বিচ্ছিন্ন হবে না। উদ্দিষ্ট বিচারপতির নিকট গিয়ে উভয়ে সাক্ষ্য দেবে, এই সীলগালা খামটি অমুক বিচারকের। বিচারকের সীল, দু'জন সাক্ষীর বিচ্ছিন্ন না হওয়া ইত্যাদি কার্যক্রম উদ্দি্ট বিচারকের নিশ্চিত বিশ্বাসের জন্য করা হতো 1৪৫ সেই যুগে এ পদ্ধতি যুক্তিযুক্ত ছিল। ডাক বিভাগ ব্যতীত এই ধরণের নির্ভরযোগ্য, দ্রুত কার্যকরী পদক্ষেপ অথবা যোগাযোগ কিংবা আলাপ আলোচনার আর কোন মাধ্যম ছিল না। পরবর্তী যুগে ইমাম আবূ ইউসুফ র. সাক্ষী প্রেরণের এই বাধ্যবাধকতা রাখেননি, শুধুমাত্র কাগজপত্র প্রেরণ করাই যুক্তিসঙ্গত মনে করেন। ইমাম সারাখসী র.-ও ইমাম আবূ ইউসুফের পক্ষে মতামত ব্যক্ত করেছেন।৪৬ ইসলামী আইন ও বিচার ১২৩ ///.10707079071.001)
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।