ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম আবূ হানীফা, আবূ ইউসুফ ও মুহাম্মদ র.-এর মতে এমন সব ইবাদতের বিনিময় নেয়া বৈধ নয়, যেগুলো মুসলমানদের ফরয পালনের সাথে সম্পর্ক রাখে। যেমন তাদের বক্তব্য £ “আযান, ইকামত, কুরআন শিক্ষা, হজ্জ ও ফিকহ শিক্ষা ইত্যাদির বিনিময় নেয়া বৈধ নয়।'৩৪ উক্ত বিধানের সমর্থনে নিম্নোক্ত হাদীস প্রনিধানযোগ্য। হযরত বুরাইদাহ রা.-এর সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ সা. এরশাদ করেছেন 'যে ব্যক্তি পারিশ্রমিকের বিনিময়ে কুরআন শিক্ষা দিবে, কেয়ামতের দিবসে সে গোশ্তবিহীন মুখমণ্ডল অবস্থায় উঠবে ।'৩৫ রসূলুল্লাহ সা. হযরত আমর ইবন আবিল আছ রা.-কে উদ্দেশ্য করে উপদেশ দিয়েছেন £ 'তোমাকে যদি মুয়াযযিনের দায়িত্ব দেয়া হয়, তবে বিনিময় নিয়ো না।'৩৬ পরবর্তী যুগে ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে সরকারী বায়তুল মাল থেকে শিক্ষকদেরকে ভাতা প্রদান বন্ধ করে দেয়া হয়। ফলে জীবিকা অর্জনের তাগিদে তারা অন্য পেশা অবলম্বন করতে শুরু করেন। তখন ফকীহগণ কুরআন শিক্ষার বিনিময় গ্রহণ করা জায়েয সাব্যস্ত করেন। ফকীহগণের বক্তব্য হচ্ছে “যদি কুরআন শিক্ষার বিনিময় নেয়া অবৈধ হয়,তবে কুরআনের শিক্ষা স্থৃবির হয়ে যাবে। এতে দীন ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হবে ।'৩৭ বিখ্যাত ফকীহ বুরহানুদ্দীন মারগিনানী র. (মূ. ৫৯৩ হি.) বলেনঃ “আমাদের যুগের অধিকাংশ ফকীহ কুরআন শিক্ষার বিনিময় নেয়৷ বৈধ বলেছেন ।”৩” পরবতীতে ইমামতি, আযান দেয়া, ফিকহ এর মাসায়েল শিক্ষায় বিনিময় গ্রহণ বৈধ বলে সাব্যস্ত হয়। তানভীরুল আবসার, দুররে মুখতার, মুনতাকা প্রভৃতি ফিকহ গ্রন্থে এ সিদ্ধান্তকে বিধিসম্মত বলা হয়েছে। পরবর্তী আলেমগণ এ বিষয়ের বৈধতার যুক্তি দিয়ে বলেনঃ “এ যুগে ইমাম আবূ হানীফা ও তাঁর সঙ্গী সাথীগণ জীবিত থাকলে তাদের পূর্ববর্তী বক্তব্য প্রত্যাহার করে শেষোক্ত বিধানকে বৈধ বলে মতামত ব্যক্ত করতেন।৩৯ অনুরূপ যদি কোন স্বামী নিরুদ্দেশ হয়ে যায় অথবা দুর্দশার কারণে স্ত্রীর খোরপোষ আদায়ে ব্যর্থ হয় কিংবা অন্যায়ভাবে স্ত্রীকে খোরপোষ দেয়া থেকে বিরত থাকে।' এমতাবস্থায় আহনাফের নিকট বিবাহ বিচ্ছেদ করা যাবে না। বরং স্ত্রী স্বামীর নামে খণ নিয়ে খরচ করতে থাকবে ।৪০ মালিকী ও অন্যান্য মাযহাব মতে বিচারক বিবাহ বিচ্ছেদ করে দিবেন। এতে স্ত্রীর জন্য অন্য উপায় অবলম্বনের পথ উন্মুক্ত হবে।৪১ হানাফীদের রায় মূলত: ইসলামী শাসন ব্যবস্থার সাথে সম্পৃক্ত। কেননা স্ত্রীর এহেন অবস্থায় বায়তুল মাল থেকে প্রয়োজনীয় ব্যয় সরবরাহের বিধান ছিল। কিন্তু যুগের বিবর্তনে মুসলমানগণ যখন দারুল কুফরে বসবাস শুরু করল কিংবা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হয়েও ইসলামী শাসন ব্যবস্থা রহিত হয়ে গেল, এমতাবস্থায় স্ত্রীবিপনন হবে। এটা হবে নিতান্তই অবিচার। এজন্য মাওলানা আবুস সামাদ রহমানী র.- এর মতে এ প্রেক্ষিতে মালিকী মাযহাবের উপর হানাফীগণ আমল করবেন। বিচারক তাদের বিবাহ বিচ্ছেদের আদেশ দিবেন ।৪২ ১২২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।