ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

“হযরত উমর রা. এক্ষেত্রে দ্বিতীয় স্বামীকে প্রস্তরাঘাত করে মেরে ফেলার মত ব্যক্ত করেছেন। অথচ প্রথম স্বামী তাকে তালাক দিয়েছিল, যা শরীয়তের দৃষ্টিতে অনুমোদিত ছিল।'২৬ বিচারকের জন্য ন্যায়পরায়ণ হওয়া শর্ত। এর পরও রাষ্ট্রপ্রধান যদি কোন ফাসিককে বিচারক নিয়োগ করেন, তাহলে সে বিচারকের আদেশ বাস্তবায়ন করা হবে কি না, এ ব্যাপারে ফিকহবিদদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। ইমাম শাফি'ঈ র. এর মতে এ ধরনের বিচারক নিয়োগ অবৈধ। “মাজমাউল আনহার' গ্রন্থে বর্ণিত আহনাফের এক বর্ণনা শাফি'ঈ র.-এর অনুরূপ ।২৭ তবে ইবন হুমাম (মূ. ৮৬১ হি.) এর বর্ণনা মতে ফাসিক বিচারক মোতায়েন এবং তার আদেশ বাস্তবায়ন করা বৈধ ।২৮ ইমাম গাযালী শাফি“ঈ র. বলেন £ বর্তমান যুগে বিচারক নিয়োগের ক্ষেত্রে আদেল মুজতাহিদ হওয়ার মতো উচ্চাঙ্গের শরতরিপ করা কঠিন হয়ে যায়। এজন্য কোন শাসক যদি ফাসিক ব্যক্তিকে বিচারক হিসাবে নিয়োগ দেয়, তাহলে তার বিচারকার্য বৈধ হবে ।২৯ সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আল কুরআনে বলা রয়েছে ঃ 'তোমাদের মধ্য হতে দু'জন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষি হিসাবে গ্রহণ করবে ।*৩০ উল্লেখিত আয়াতে বলা হচ্ছে সাক্ষ্যদানকারী উভয়কে ন্যায়পরায়ণ হতে হবে । ফাসিকের (পাপাচারীর) সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এখন কোন বিচারক যদি ফাসিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করে তবে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কি না, এ প্রশ্নে ইমাম আবূ ইউসুফ (মূ. ১৮৩ হি.) বলেন $ “ফাসিক ব্যক্তি যদি প্রভাব প্রতিপত্তিশালী হয়, তাহলে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে এই কারণে যে, সে এহেন গুণাবলীর কারণে মিথ্যা থেকে বিরত থাকবে ।'৩১ ইমাম আবূ ইউসুফের এ রায় অন্য মাযহাবের লোকজনও গ্রহণ করেছেন। এমনটি যদি না করা হয়, তাহলে অধিকাংশ লোক ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। কাষী তারাবলুসী র. বলেছেন £ *কোন ব্যক্তি যদি গোপনে মদ পান করে এবং সে যদি আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তি হয়, তবে বিচার কার্ষে তাকে সাক্ষ্য হিসাবে গ্রহণ করা বৈধ হবে ।”৩২ কাধী সানাউল্লাহ পানিপতী (মৃ. ১২২৫ হি.) বলেছেন ঃ “আমাদের যুগে ফাসিক ব্যক্তি যদি আত্মসম্মানবোধ সম্পন্ন লোক হয় এবং এ বিশ্বাস হয় যে, তিনি মিথ্যা সাক্ষ্য দিবেন না অথবা বিভিন্ন রীতি-নীতিতে তার সততার প্রমাণ পাওয়া যায়, তবে তার সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে ।'৩৩ থ. রাজনৈতিক অবস্থার প্রভাব অধিকাংশ ফিকহর কিতাব ইসলামী শাসনাধীনে বসবাসকারী ব্যক্তিদের দিকে লক্ষ রেখে সংকলিত হয়েছে। মুসলমানদের কর্তৃত্রে প্রতি লক্ষ রেখে ফতওয়া দেয়া হয়েছে। পূর্ববর্তী ফকীহদের কার্যক্রম থেকে জানা যায় যে, শরীয়তের মূলনীতির প্রতি অটল থেকে তারা এমন গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ করতেন, যা ইসলামী ফিকহ এর প্রকৃতির অনুরূপ হয়। যেমন ইসলামী আইন ও বিচার ১২১ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।