সুপ্রতিষ্ঠিত থাকুক । এজন্য অনেক ক্ষেত্রে বিজ্ঞজনেরা মুজতাহিদের রায়ের বিপরীত অভিমত ব্যক্ত করেছেন। কারণ এ যুগে যদি মুজতাহিদ জীবিত থাকতেন তাহলে এ ধরনের ফতওয়া দিতেন, যা এযৃগের বিজ্ঞজনেরা দিয়ে থাকেন।'২৩ মালিকী মাযহাবের প্রসিদ্ধ আলেম আল্লামা কিররানী র. উপরোক্ত বিষয়টি ব্যক্ত করেছেন এভাবে £ “যেসব আহকাম স্থানীয় রীতি-নীতির আলোকে সমাদৃত ও সুপ্রতিষ্ঠিত, সেগুলোর পরিভাষা পরিবর্তন সত্তেও আগের হুকুম বলবত রাখা ইজমা' এর পরিপন্থী এবং ধর্মের মধ্যে অজ্ঞতা ছড়িয়ে দেয়ার শামিল। অথচ সতগ্নসদ্ধ নিয়ম হচ্ছে শরীয়তের যেসব হুকুম পরিভাষা প্রকৃতির অনুকুলে প্রতিষ্ঠিত অনুমোদযোগ্য এসব পদ্ধতি হচ্ছে বিজ্ঞজনদের ইজতিহাদের ফসল। এ ব্যাপারে একমত্য রয়েছে ।'২৪ একটি বিষয়ের প্রতি দৃষ্টিপাত করা উচিত, আর তা হচ্ছে কোন কোন কারণে যুগের বিবর্তনে ফিকহী আহকাম পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের পরিসীমা কীরূপ হবে তা এ প্রেক্ষাপটে না গিয়ে আগেই বলা মুশকিল। কিছু উদাহরণ নিয়ে উল্লেখ করা হলো £ ক. নৈতিক স্বলন £ এ কথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে, ইসলামের সূচনালগ্নে নৈতিকতার মান খুব উচ্চাঙ্গে ছিল। আল্লাহ তা'আলার নিকট ব্যক্তিগত জবাবদিহিতার অনুভূতি, আখিরাতের চিত্তা-ফিকির এবং ঈমানী চেতনা অত্যন্ত উচ্চ মানের ছিল। সত্যিকার অর্থে আজ সেই চেতনা অবশিষ্ট নেই। নবী স.-এর যুগ ও সাহাবীদের যুগ থেকে পৃথিবী যত দূরে সরে গেছে, নৈতিকতার মানও তত নেমে এসেছে । আজ মুবাহ (অনুমোদিত) বিষয়গুলো খুবই গুরুত্রে সাথে পালন করা হচ্ছে; অন্যায় বা পাপের বিষয়কে পূণ্য মনে করা হচ্ছে; অবৈধ ও অন্যায় অভিলাষকে চরিতার্থ করার জন্যে ইসলামী শরীয়তকে নিজের মতো করে ব্যবহার করা হচ্ছে। নৈতিকতার অধঃপতনের যুগে যেসব মাসআলা পূর্বের যুগে যে সকল ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত ছিল অথবা অবস্থার প্রেক্ষিতে যেসব শর্ত জুড়ে দিয়েছিল, সে অবস্থার পরিবর্তন, নৈতিক স্খলন রোধ ও পরবর্তী জনগণের কল্যাণ বিবেচনা করে অনেক বিধানের যুগোপযোগী বিন্যাস অপরিহার্য হয়ে দাঁড়ায়। যেমন অনিচ্ছাকৃততাবে কোন গচ্ছিত বন্ত হারিয়ে গেলে আমানতদারকে ক্ষতিপূরণ দিতে হবে না। এ নিয়মের আলোকে কারিগরি পেশায় নিয়োজিত ব্যক্তির নিকট কোন বন্ত গচ্ছিত রাখলে সে বস্তুর ক্ষতি পূরণ না দেয়ার কথা । কিন্তু এ ক্ষেত্রে সে নিজে এ গচ্ছিত বস্তু থেকে উপকৃত হতে পারে এ সম্ভাবনায় তাকে ক্ষতিপূরণ দিতে হবে। হযরত উমর রা.-এর যুগে এ ধরণের ব্যক্তি থেকে ক্ষতিপূরণ নেয়া হতো এবং তার কোন আপত্তি গ্রহণ করা হতো না। হযরত আলী রা.-এ অভিমতকে সমর্থন করে বলেন £ “মানুষের কল্যাণ এসব ক্ষেত্রে ক্ষতিপূরণের মধ্যে নিহিত রয়েছে।"২৫ তিন তালাক প্রাপ্ত স্ত্রী দিতীয় স্বামীর নিকট বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামী তাকে স্বেচায় তালাক দিলে প্রথম স্বামীর নিকট প্রত্যাগমন করা বৈধ। এক্ষেত্রে রসূলুল্লাহ স. এ ব্যক্তিকে অভিসম্পাত করেছেন, যে তালাকপ্রাপ্তা স্ত্রীকে তালাক প্রদান করে স্বামীর নিকট অর্পণ করার ইচ্ছায় বিবাহ করে। হাফিষ ইবন কায়্িম র. বর্ণনা করেন £ ২০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।