“ইমাম আবূ হানীফা, ইমাম আবূ ইউসুফ এবং ইমাম মুহাম্মাদ র. যেসব মাসআলার সমাধানে এঁকমত্য হয়েছেন সেসব মাসআলা থেকে ভিন্ন মত গ্রহণ বৈধ নয়। তবে প্রয়োজনে অন্য মাযহাবের মতামতের উপর আমল বৈধ ।২০ যেমন হানাফী মাযহাব মতে, খণগ্রহীতার নিকট যদি এমন বস্তু থাকে ঘা খণ পরিশোধ করার পণ্যের ধরণের অর্তভুক্ত হয়, তবে এ বস্তু দ্বারা খণ পরিশোধ বৈধ হবে। আর যদি ভিন্ন ধরনের পণ্য হয়, তবে সে পণ্য দ্বারা খণ পরিশোধ বৈধ নয়। কিন্ত্ব শাফি'ঈ র.-এর মতে ভিন্ন ধরনের পণ্য দ্বারাও খণ পরিশোধ বৈধ | “আল-মুজতাবা'র গ্রন্থকার উল্লেখ করেছেন যে, ভিন্ন ধরনের পণ্য দ্বারা প্রয়োজনের খাতিরে খণ পরিশোধ বৈধ হবে। আল্লামা শামী রহ.-এ ক্ষেত্রে হানাফী মাযহাবের বিজ্ঞ আলিম কাহাস্তানী র.-এর উদ্ধৃতি বর্ণনা করেছেন £ “উপরোক্ত সমাধান যদিও আমাদের মাযহাবের ইমাম কর্তৃক প্রদত্ত নয়, তবুও জনসাধারণের প্রয়োজনের তাগিদে এ বিষয়ের উপর অপরাগতাবশতঃ আমল করবে।২১ হযরত শাহ ওয়ালী উল্লাহ র. 'উমদাতুল আহকাম" গ্রন্থের কারাহিয়্যাত অধ্যায়ে বর্ণনা করেন “কুকুর ও শৃকর এর খাবারের অবশিষ্টাংশ অপবিত্র, তবে ইমাম মালিক র.-সহ অন্যান্য ইমামদের মতে পবিভ্র।' এখন যদি ইমাম মালিক র.-এর মতামতের উপর ফতওয়া দেয়া হয় তাহলে বৈধ হবে ।২২ ফিকহ শাস্ত্রে এমন অনেক মাসআলা রয়েছে যা হানাফী ফকীহদের বিপরীত মতামতের উপর আমল করা হয়। যেমন স্বামীর মধ্যে শারীরিক ত্রুটি ও অসুস্থতার কারণে বিচ্ছেদের হুকুম, হারিয়ে যাওয়া বা নিরুদ্দেশ স্বামীর ব্যাপারে বিচ্ছেদের বিধান, আযান দেয়ার বিনিময়ে কিংবা কুরআন শিক্ষাদানের বিনিময়ে অর্থ গ্রহণ, কমিশনে ব্যবসা প্রভৃতি ক্ষেত্রে আধুনিক কালের ফকীহগণ ভিন্ন মাযহাবের মতামত গ্রহণ করে জনগণকে দুর্বিসহ পরিস্থিতি থেকে পরিত্রাণ দেয়ার চেষ্টা করেছেন। অভ্যাস ও প্রকৃতির উপর ভিত্তি করে আইন পরিবর্তনের বিধান যেসব মাসআলায় মুজতাহিদ বিভিন্ন প্রমাণের উপর ভিত্তি করে অভিমত প্রদান করেছেন, সে সব মাসআলাতে প্রয়োজনের ক্ষেত্রে ভিন্ন মাযহাবের ফতওয়া গ্রহণ করা যাবে। আর কোন অভিমত যদি স্বীয় যুগের পরিভাষা, প্রকৃতি এবং কল্যাণের উপর ভিত্তি করে হয়ে থাকে, তাহলে এ কার্যক্রমকে পরিবর্তন বলা হবে না। আল্লামা ইবন আবেদীন এ বিষয়ে গুরুতুপূর্ণ বক্তব্য রেখেছেন যার কিয়দংশ নিম্নরূপ £ “মানুষের পরিভাষা পরিবর্তনের কারণে অনেক আহকাম যুগের বিবর্তনে পরিবর্তন হয়। নতুন নতুন প্রয়োজন সমাগত হয়, নৈতিক পদস্বলনের সম্মুখীন হতে হয়। এ অবস্থায় যদি পূর্বের আদেশ বলবত রাখা হয় তাহলে লোকজনের দুর্তেগি ও কষ্টের সীমা থাকবে না এবং শরীয়তের মূলনীতির বিরুদ্ধে অবস্থান নেয়া হবে। অথচ শরীয়ত মানুষের দুভোঁগি লাঘব করার জন্যে এসেছে, আর শরীয়তের ইচ্ছা হচ্ছে পৃথিবী সুশৃঙ্খল ও উত্তম ভিত্তির উপর ইসলামী আইন ও বিচার ১১৯ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।