ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

ভেদে পরিবেশ পরিস্থিতি, অভ্যাস, রাজনৈতিক ও চারিত্রিক মূল্যায়নে শাস্তির বিধানে পরিবর্তন পরিবর্ধন করা। এ প্রসংগে হাফিয ইবন কায়্যিম র. (মৃঃ ১৩৫০ হি.) এর বক্তব্যই হচ্ছে সকল আলিম ও ফকীহদের অভিযত। আইনের ব্যাখ্যা আধুনিক যুগের সমস্যাবলীর সমাধানের জন্য ইসলামী আইনের মৌল বিধানগুলোতে পরিবর্তনের প্রয়োজন নেই। অনুরূপ সর্বসম্মত বিষয়সমূহ পুনঃ বিবেচনা করার দরকার নেই। তিনটি উপাদান বিদ্যমান থাকলে আধুনিক গবেষণার কাজ করতে হবে। যেমন-উদ্ভূত সমস্যার সমাধান আল কুরআন ও আল হাদীসে স্পষ্টভাবে অনুন্লেখ্য । বিগত যুগের ফকীহ ও গবেষকগণ এ ব্যাপারে নীরব । এমন অবস্থায়ই কেবল সংশ্লিষ্ট আইনের মূলনীতি ও বিধান তৈরী করতে হবে। এ ধরনের গবেষণামূলক কার্যক্রমকে “তাহকীকে মানাত' (বিশ্লেষণমূলক বুনিয়াদ) বলা হয়। স্মর্তব্য যে, ইজতিহাদের স্তর তিনটি । যথা ঃ (ক) প্রথম স্তর ঃ আল কুরআন ও আল হাদীসের কোন প্রকাশ্য ও স্পষ্ট হুকুমের ব্যাপারে চিন্তা-ভাবনা করে এমন “সবব' (কারণ) বের করা যা উদ্ভূত সমস্যার সমাধানে ভিত্তি হবে। এমন পদ্ধতিকে “তাখরীজে মানাত' (বুনিয়াদী ব্যাখ্যা) বলা হয়। যেমন ৫ আল কুরআন “মর'-কে হারাম করেছে। হারাম করার পেছনে প্রথমতঃ এর কারণ খুঁজে বের করার প্রয়োজন রয়েছে। দেখতে হবে আঙ্গুর থেকে খমর তৈরীর জন্য কি তা হারাম হয়েছে? মিষ্টতার জন্যে হারাম হয়েছে? তারল্যের জন্য হারাম হয়েছে? না নেশার উপাদান থাকার জন্যে হারাম হয়েছে? এমন কারণ বের করাই হচ্ছে “তাখরীজে মানাত'। (খ) দ্বিতীয় স্তর £ সমস্যার বিভিন্ন কারণ সমূহের মধ্য থেকে এ নির্দিষ্ট কারণ বের করতে হবে, যা প্রকৃত পক্ষে বিধানটির কারণ হিসাবে নির্ধারণ করা যায়। এ ধরনের গবেষণা পদ্ধতির নাম “তানকীহে মানাত' (বুনিয়াদী পরিশোধন) । যেমন আঙ্গুর প্রকৃতপক্ষে একটি সুস্বাদু অনুমোদিত ফল। এর রস হারাম নয় কিন্তু এর রসে যখন নেশা জাতীয় উপাদান যুক্ত হয় তখন এটি হারাম। (গ) তৃতীয় স্তর £ কারণ বা উপকরণ যেথায় পাওয়া যাবে, সেথায় এ হুকুম প্রয়োগ করা হবে। যেমন নেশার কারণে মদ হারাম করা হয়েছে। এখন যেসকল দ্রব্যাদিতে নেশা পাওয়া যাবে, সেসবগুলো হারাম সাব্যস্ত হবে। এ ধরনের গবেষণাকে উূলে ফিকহ এর পরিভাষায় “তাহকীকে মানাত' বলা হয়। ইমাম আবু ইসহাক শাতেবী যথার্থই বলেছেন যে, ইজতিহাদের উপরোক্ত প্রথম ও দ্বিতীয় স্তরের দরজা বন্ধ রয়েছে। কিন্তু তৃতীয় স্তর তথা তাহকীকে মানাতের স্তর কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে ।১৭ পৃথিবীতে নব আবিস্কৃত বিষয় ও পদ্ধতির জন্য এ ধরনের ইজতেহাদের প্রয়োজন রয়েছে। যেমন রাজনীতির ক্ষেত্রে আমীরের হাতে বায়'আত গ্রহণের পদ্ধতি ইসলাম সমর্থিত। কিন্তু বর্তমান যুগে ভোটের ইসলামী আইন ও বিচার ১১৭ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।