উদারতা থেকে হাত গুটিয়ে রাখেন। ইজতিহাদী ও কল্যাণধর্মী হুকুমগ্ডুলোও অকাট্য হুকুমের মতো অপরিবর্তনযোগ্য মনে করে থাকেন। এরা ইসলামের মূর্ববন্ধু। এরা ইসলামী শরীয়তের গতি প্রকৃতি সম্পর্কে অনবগত। এ কথা দিবালোকের মতো পরিষ্কার যে, শরীয়তে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলোর হুকুষ অপরিবর্তনযোগ্য, যেমন “ইবাদত সম্পকীয় বিধান, বিভিন্ন অধিকার সম্পকীয় আইন, ফারায়েয এবং অকাট্য প্রমাণ দ্বারা বর্ণিত নিষিদ্ধ বিষয়সমূহ। বিভিন্ন ধরণের ইসলামী দণ্ডবিধি, প্রতিদণ্ড, পরিমাণ ও পরিমাপ এবং এ সমস্ত হালাল বিষয় যেগুলো নির্ভরযোগ্য অকাট্য তথ্য ছ্বারা অনুমোদিত । আবার কিছু কিছু বিষয় এমন রয়েছে যেগুলোর ব্যাপারে বর্তমান যুগে আলেমদের চিন্তা ও গবেষণার অবকাশ রয়েছে । যেমন ৪ ক. এমন বৈধ বিষয় যার বৈধতার ব্যাপারে কোন অকাট্য প্রমাণ বিবৃত হয়নি বরং বৈধ বা অবৈধ হওয়ার ব্যাপারে মৌনতা রয়েছে। এসব বিষয়গুলো মুবাহ (বৈধ) এর অন্তর্ভুক্ত । ফকীহগণ এসব মাসআলাকে 'আফউ (উদারতা) আখ্যা দেন। যেসব বিষয়ে হারাম হওয়া প্রসঙ্গে কোন অকাট্য প্রমাণ নেই সে বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস রা.-কে জিজ্ঞেস করলে তিনি 'আফউ' বলে উত্তর দিতেন। কেননা রসূলুল্লাহ সা. বলেছেন- আল্লাহ তা'আলা অকাট্য প্রমাণ ছ্বারা হালালকে বৈধ করেছেন এবং হারামকে অবৈধ করেছেন। সুতরাং আল্লাহ তা'আলা কর্তৃক বৈধ বিষয় হালাল এবং অবৈধ বিষয় হারাম, আর যেসব বিষয়গুলোতে মৌনতা অবলম্বন করেছেন সেগুলো “আফউ'।১৬ অধিকাংশ প্রশাসনিক আইন এই নীতির আওতাভুক্ত। এজন্য সর্বযুগে অবস্থার প্রেক্ষিতে কল্যাণের প্রতি লক্ষ রেখে প্রশাসনিক আইন পরিবর্তনযোগ্য। খ. আল কুরআন ও আল হাদীসে ব্যবহৃত এমন পরিভাষা যেগুলোর মরার্থ শরীয়ত প্রণেতা নির্ধারণ করেননি; বরং এগুলো সর্বকালে স্বীয় যুগের পরিভাষার সাথে সম্পৃক্ত। যেমন, কবজাহ (দখল, অধিকার), আদল (সাম্য, ইনসাফ) ইত্যাদি শবগুলোর সুনির্ধারিত মমার্থ উল্লেখ করেনি। এজন্য যুগের চাহিদানুযায়ী এগুলোর মর্ম ব্যাখ্যা করা যেতে পারে। গ. ইসলামী শরীয়তে শাস্তির বিধান প্রসঙ্গে কিছু কিছু বিষয়ে সুনির্দিষ্ট শাস্তির উল্লেখ রয়েছে। যেমন চুরি, ডাকাতি, মদ্যপান, অপবাদ, ও ধর্মত্যাগ। এসব শাস্তি কার্যকর করাকে “হুদৃদ' (ইসলামী দণ্ড) বলে অভিহিত করা হয়। একজন মানুষ অপরকে হত্যা কিংবা শারীরিক ক্ষতি সাধন করলেও সুনির্দিষ্ট শাস্তির বিধান রয়েছে যাকে ক্ৃছাছ (প্রাণদণ্) বা দিয়াত (রক্তদণ্ড) বলাহয়। এছাড়াও পৃথিবীতে অগণিত অপরাধ রয়েছে যে বিষয়ে সুনির্দিষ্ট শাস্তির উল্লেখ নেই, বরং রাষ্ট্র ও আদালতের এখতিয়ার থাকে আসামীর বিবরণ, সামাজিক ও পরিবেশ পরিস্থিতির আলোকে বিচার বিশ্লেষণ করে শাস্তি নির্ধরিণ করার। শরীয়ত এভাবেই অপরাধ ও শাস্তির অধ্যায়ে বিচার বিশ্লেষণের দ্বার উন্মুক্ত রেখেছে। ইসলামের বক্তব্য হচ্ছে শরীয়ত নির্ধারিত শাস্তির বিধানগুলো অপরিবর্তনযোগ্য রেখে অন্যান্য অপরাধগুলো স্থান-কাল পাত্র ১১৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।