ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

মদীনার সাত জন শ্রেষ্ঠ ফকীহ সাহাবীদের পরে ইমাম আবূ হানীফা র. ইজতিহাদী পরামর্শসভা, সমষ্টিগতভাবে ফিক্হ এর সংকলন ও প্রচার-প্রসারে বিশেষ ভূমিকা রাখেন। তিনি শুধু কুফার শ্রেষ্ঠ আলিমদেরকেই এ কাজে সীমাবদ্ধ রাখেননি; বরং মুসলিম বিশ্বের সেরা পন্তিত ও বিভিন্ন বিষয়ে পারদর্শী ব্যক্তিদেরকে সদস্য করেছেন। এ ক্ষেত্রে মদীনার সাত জন শ্রেষ্ঠ ফকীহও ছিলেন। আব্দুল্লাহ ইবন মুবারক র. বলেছেন যে, যখন তাঁর নিকট নতুন কোন মাসআলা পেশ করা হতো, তখন সে ব্যাপারে যৌথভাবে চিন্তা-ভাবনা করে গবেষণার শেষ প্রান্তে উপনীত না হলে তিনি এ ব্যাপারে অভিমত পেশ করতেন না।১৫ নতুন যুগের নতুন চাহিদা এরপর তাকলীদের যুগ শুরু হলো। ফিকহ এর বিভিন্ন সংকলন সংকলিত হলো। সম্ভবত সংকলনের এরপ দৃষ্টান্ত অন্য কোন ধর্মে নেই। ইলমুল ফিকহ এর এ ভাণ্ডার কোনরূপ পরিবর্তন পরিবর্ধন ব্যতিরেকে যুগ যুগ ধরে এভাবেই চলতে লাগল। সতের শ' খৃষ্টাব্দ পৃথিবীতে সাধিত হলো শিল্প বিপ্লুব ও যান্ত্রিক বিপ্লব । নতুন নতুন উপকরণ ও আবিষ্কারে দ্বারা রাজনীতি ও কর্তৃত্রে প্রাসাদ কম্পিত হলো। মুসলিম বিশ্ব নিজের দুর্বলতা ও উদাসীন্যের কারণে রাজনৈতিক পরাজয়কে আলিঙ্গন করতে বাধ্য হলো। মানুষের চিন্তা- চেতনায় আমূল পরিরবর্তন সাধিত হলো । নতুন নতুন রাজনৈতিক মতাদর্শের উদ্ভব হলো । নৈতিকতায় ধস নামতে শুরু হলো, অর্থনৈতিক ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসলো। মুসলমান শাসকদের অপকর্মের কারণে অর্থনৈতিক বাগডোর হাত ছাড়া হলো। এমন বহু নতুন সমস্যার সৃষ্টি হলো, রাজনৈতিক কর্তৃত্ব ও বাগডোর মুসলমানদের হাতে না থাকার কারণে সরকারীভাবে ও যৌথভাবে এসব সমস্যার ইসলামী সমাধান করা সম্ভব হলো না। কঠোরত ও শিথিলতা এখন যেসব সমস্যার সমাধান করা প্রয়োজন সেসব ক্ষেত্রে কতিপয় ব্যক্তিবর্গের চিন্তা- ভাবনা হচ্ছে, আল্লাহ ও তাঁর রসূলের হুকুমণ্ডলো সংস্কার করা প্রয়োজন । বর্তমান যুগে মদ- জুয়ার সয়লাব, নাস্তিকতার দৌরাজ্য, নারীদের অধিকারের নামে কুরআন বিরোধী আচরণ এর জলন্ত প্রমাণ । আল কুরআন, আল হাদীস ও রসূলুল্লাহ সা. শেষ নবী হওয়ার সুবাদে ইসলামের মৌলিক আইন চিরন্তন ও চিরস্থায়ী । এগুলোর মধ্যে সামান্যতম পরিবর্তন করার প্রয়োজনও নেই এবং পরিবর্তনের কোন অবকাশও নেই। ইসলামী আইনের চতু্টয় প্রামাণ্য বিষয়ই হচ্ছে এগুলো । এগুলো অত্যন্ত ব্যাপক। উদ্ভুত সকল সমস্যা এরই নিরিখেই পরখ করতে হবে, এর বাইরে কেউ চেষ্টা করলে তা পরিত্যাজ্য হবে। আবার কিছু লোক এমন রয়েছেন, যারা বর্তমান পরিস্থিতি অবলোকন করা সত্তেও ইসলামী আইনের শাখা-প্রশাখাগুলোকে অপরিবর্তনীয় মনে করেন। পরিবর্তন-পরিবর্ধনের ন্যুনতম ইসলামী আইন ও বিচার ১১৫ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।