ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম আবু হানীফা র.'র ইজতিহাদ পদ্ধতি সাহাবীদের যুগের পরে রাষ্ট্র ক্ষমতা খলীফার পরিবর্তে রাজাদের অধীনে আসতে শুরু হলো, রাষ্ট্র পরিচালনার কাটামো পরিবর্তন হতে লাগল । অনেক বিজিত দেশ ইসলামী সাম্রাজ্যের অধীনে আসল। তখন বিভিন্ন বাতিল ফিরকা (দল) নিজেদের মতামত ও দৃষ্টিভঙ্গীকে বিশুদ্ধ হিসাবে প্রচার করার জন্য জাল হাদীস রচনা করতে শুরু করল। সকল সাহাবী রা. আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার পর উদ্ভূত সমস্যার সুসমাধানের কোন কেন্দ্রস্থল না থাকায় ইসলামী আইনকে রক্ষণাবেক্ষণ ও পুনর্বিন্যাসের প্রয়োজন দেখা দেয়। তখন মুসলিম বিশ্বে তীক্ষ বুদ্ধিসম্পন্ন এক দল আলেম ছিলেন, যারা ব্যক্তি কেন্দ্রিক ইজতিহাদের মাধ্যমে মানুষকে আলোর দিশা দিতেন। এ সময় হযরত উমর রা. এর শূরার ন্যায় ইমাম আবূ হানীফা র. পরামর্শভিত্তিক ইজতিহাদ করেন। তাঁর পরামর্শসভায় বিভিন্ন বিষয়ের পঞ্তিত আলেমগণকে একব্রিত করেন। তাঁর গঠিত ফিকৃহ বোর্ডের সদস্য ছিলেন চল্লিশ জন। তাদের যোগ্যতা সম্পর্কে একবার ইমাম আবূ হানীফা র. বলেন যে, উক্ত বোর্ডের মধ্য হতে আটাশজন বিচারপতি হওয়ার যোগ্যতা রাখেন। ছয়জন কাষী পদের সকল যোগ্যতা রাখেন। এবং দু'জন কাষী ও বিচারকদের প্রশিক্ষণ দেয়ার যোগ্যতা রাখেন। ইমাম আবূ হানীফার জীবনীকার থেকে এটাও জানা যায় যে, তাঁর বৈঠকে প্রত্যেকটি মাসআলা স্বাধীনভাবে পুংখানুপংখ আলোচনা হতো । আব্দুল্লাহ ইবন মুবারক হতে বর্ণিত আছে যে, শুধুমাত্র একটি মাসআলা নিয়ে ক্রমান্বয়ে তিন দিন আলোচনা হয়েছিল । তৃতীয় দিন যখন সমস্বরে আল্লাহু আকবার ধ্বনিত হলো, তখন আঘি বুঝতে পারলাম যে, আলোচিত সমস্যাটির সমাধান হয়েছে।১৩ আল্লামা শিবলী নু'মানী স্বীয় “সীরাতুন নু'মান' গ্রন্থে হযরত ইমাম আবু হানীফা র.'র ইজতিহাদের পদ্ধতি প্রসংগে বলেন যে, ইমাম সাহেব যে পদ্ধতিতে ফিকহ এর সংকলন করেছেন, তা অত্যন্ত ব্যাপক ও উঁচুমানের ছিল। তিনি বিষয়টি নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁর বিশিষ্ট শাগরিদদের একাজে সংযুক্ত করেন। তৎকালীন সময়ে যারা বিভিন্ন বিষয়ে বিশেষ পারদর্শী ছিলেন তাঁদের মধ্য থেকে হযরত মুহাম্মাদ ইবন আবী যাদাহ, হযরত হাফছ ইবন গিয়াছ, হযরত কাষী আবূ ইউসুফ, হযরত দাউদ আত-তা'ঈ, হযরত হিব্বান র. প্রমুখ ইজতিহাদের ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিলেন। ইমাম যুফার র. মাসআলা উদ্ভাবনে প্রসিদ্ধ ছিলেন। হযরত কাসিম ইবন মুঈদ র. এবং ইমাম মুহাম্মদ র. আরবী সাহিত্যে সুখ্যাতি অর্জন করেছিলেন। ইমাম আবূ হানীফা এসব ধী-শক্তিসম্পনর ব্যক্তিদের সমন্বয়ে ফিকহ বোর্ড তৈরী করে ইলমুল ফিকহ এর সংকলন শুরু করেন। ইমাম তাহাবী র. আসাদ ইবন ফুরাতের সূত্রে বর্ণনা করেন যে, ইমাম আবূ হানীফা র. এর ফিকহ বোর্ডের সদস্য চল্লিশ জন ছিলেন। তনধ্যে হযরত আবূ ইউসুফ, হযরত তায়মী ও হযরত ইয়াহইয়া ইবন আবী যায়দা প্রসিদ্ধ। ইমাম তাহাবী র. আরো উল্লেখ করেন যে, লেখার দায়িত্ে ছিলেন ইয়াহইয়া ইব্ন আবী যায়দা ।১৪ ১১৪ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।