ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

অন্যান্য প্রয়োজন মিটানোর জন্য বিজিত ভূমি সরকারী আয়ের উৎস হিসেবে জনগণের মধ্যে বন্টন করে সেগুলোর খাজনা দ্বারা উক্ত প্রয়োজন পূরণ করতে আদেশ দেন। এ অভিমতের সাথে একমত্য পোষণ করেন হযরত আলী, উসমান, তালহা এবং ইবন উমর রা.। কিন্তু এ ব্যাপারটি নিয়ে গবেষণা চলতে থাকে। অবশেষে সকল সাহাবী এ ব্যাপারে একমত পোষণ করেন।৯ হযরত উমর রা. রাষ্ট্রীয় ব্যবস্থায় এসব সমস্যার সমাধান ইজতিহাদের মাধ্যমে দিয়েছেন। কিন্তু ইসলাম উদ্ভূত সমস্যা সমাধানের বিষয়টি সরকারি ব্যবস্থাপনার উপর নির্ভরশীল করেনি। আইনী সমাধানের বিষয়টিতে জনসাধারণের স্বাধীনতা দিয়েছে। যার ফলে উপযুক্ত যেকোন ব্যক্তি ইজতিহাদ করতে পারেন। যাতে পরবর্তীতে রাষ্ট্রের শাসকবর্গ রাজনৈতিক ফায়দা উঠানোর জন্য ইজতিহাদকে অপব্যবহার না করতে পারে। ইমাম মুহাম্মদ র.-এর বক্তব্যানুসারে হযরত উমর রা.-এর খিলাফত আমলে উদ্ভূত সমস্যা সমাধানের জন্য তিন সদস্য বিশিষ্ট দুটি কমিটি ছিল। একটির মধ্যে হযরত উমর ছাড়াও হযরত আবদুল্লাহ ইবনে মাস'উদ রা. হযরত যায়েদ ইবনে ছাবিত রা. প্রমুখ সাহাবী ছিলেন, অন্যটিতে হযরত আলী রা., হযরত উবাই ইবন কা'ব রা. ও হযরত আবু মূসা আশ'আরী রা. প্রমুখ সাহাবী রা. ছিলেন ।১০ হিজরী প্রথম শতাব্দীর ইজতিহাদ প্রসংগে প্রখ্যাত সাহিত্যিক আহমদ আমীন বলেনঃ মায়মূন ইবন মিহরানের সূত্রে বর্ণিত আছে যে, হযরত আবু বকর রা.-এর নিকট কোন মুকাদ্দমা পেশ করা হলে তার সমাধান আল কুরআনের আলোকে করতেন। যদি আল কুরআনে সংশ্লিষ্ট বিষয়ের সমাধান না পেতেন তাহলে রসূলুল্লাহ সা.-এর হাদীস অনুসারে করতেন। হাদীসেও সুষ্ঠু সুরাহা না পেলে সমকালীন জ্ঞানীগুণীদের সাথে পরামর্শ করতেন, তারা সংশ্লিষ্ট বিষয়ে মতৈক্যে পৌছলে সে বিষয়ের উপর ভিত্তি করেই ফায়সালা দিতেন। আল মাবসূত গ্রন্থের প্রণেতা ইমাম সারাখসী র. বর্ণনা করেন যে, হযরত উমর রা. নিজে ফকীহ হওয়া সত্বেও সাহাবীদের সাথে পরামর্শ করে ফাতওয়া দিতেন। গুরুত্বপূর্ণ সমস্যা এলে তিনি বলতেন হযরত আলী রা., হযরত যায়েদ রা. ও অমুক অমুক ব্যক্তিকে আমার কাছে নিয়ে আস। তাদের সাথে পরামর্শ করে যে সিদ্ধান্তে উপনীত হতেন, তা-ই সমাধান দিতেন। ইমাম শা'বী র. বর্ণনা করেন যে, হযরত উমরের কাছে কোন মুকাদ্দমা এলে কোন জটিল বিষয়ে মাসব্যাপী সাথীদের সাথে সে বিষয়ের উপর চিন্তা-গবেষণা করতেন। আবার কোন সময় একই বৈঠকে অনেক সমস্যার সমাধান দিতেন।১১ হযরত সা“ঈদ ইবন মুসাইয়্যিব- এর সূত্রে হযরত আলী রা. বর্ণনা করেন-আমি একবার রসূলুল্লাহ সা.-কে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসূল- যদি এমন সমস্যার সম্মুখীন হতে হয়, যার ফায়সালা আল কুরাআন ও আল হাদীসে নেই, তখন কিভাবে সমাধান করব । রসূলুল্লাহ স. বললেন, এ ক্ষেত্রে মুমিন ব্যক্তিবর্গের মধ্য হতে জ্ঞানী ও আলেম ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতে সমাধানের পথ খুঁজবে শুধুমাত্র কোন এক ব্যক্তির কথার ভিত্তিতে রায় দেবে না।১২ ইসলামী আইন ও বিচার ১১৩ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।