ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

মূল লক্ষ্যই হচ্ছে বিশ্বে শান্তি ও শৃংখলা প্রতিষ্ঠা করা।'৭ নতুন সমস্যার ফিকহী সমাধান এবং দুনিয়ায় পরিবর্তিত রীতি-নীতিগুলো ইসলামী আইন-কানূনের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। পৃথিবীর সামনে সর্বজনীন ও শাশ্বত ধর্ম ইসলামের হুকুমগ্ডলো এভাবে পেশ করতে হবে যাতে নতুন নতুন সমস্যার সমাধান হয়ে যায়। হযরত উমর রা.-এর ইজতিহাদ পদ্ধতি ইসলামের ইতিহাসে দেখা যায় যখনই মুসলমানরা কোন সমস্যার সম্মুখীন হয়েছে তখনই বিজ্ঞ আলেম ও পণ্তিতগণ প্রস্জাপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নবী স.-এর যুগে ইসলামী রাষ্ট্র হিজায ও এর আশ-পাশ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। হযরত আবুবকর রা.-এর খিলাফতকালে কিছু লোক মিথ্যা নবুয়ত দাবি করে। আর কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করে। আৰু বকর রা. আপ্রাণ চেষ্টা করে তাদের দমনে সক্ষম হন। হযরত উমর রা.-এর খিলাফতকালে বিভিন্ন রাজ্য বিজিত হয়। বিশেষ করে সে সময়ের দুই পরাশক্তি রোম ও ইরান ইসলামেরর ছায়াতলে আসে। ইসলামী রাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দিকে সম্প্রসারিত হয়। ইসলামী রাষ্ট্র এমন দু'টি দেশের সংস্কৃতির সাথে পরিচিত হয়, যার সাথে ইতোপূর্বে পরিচয় ছিল না। এ সময় অনেক নতুন নতুন সমস্যা দেখা দেয়। ব্যক্তিগত পর্যায়েও সাহাবীগণ সমস্যার সম্মুখীন হন। এমতাবস্থায় হযরত “উমর রা. সরকারীভাবে একটি কমিটি গঠন করেন, যারা উদ্ভূত নতুন মাসআলা নিয়ে গবেষণার মাধ্যমে সঠিক সমাধানে পৌঁছার দায়িতে নিয়োজিত ছিলেন। হযরত উমর রা. কর্তৃক গঠিত মজলিসে শূরার সদস্যগণ শুধুমাত্র রাজনৈতিক বিষয়েই পারদর্শী ছিলেন না, তারা আইন প্রণয়নেও পারদর্শী ছিলেন। তারা রাজনৈতিক, সামরিক কলা-কৌশলসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি ছাড়াও ইসলামী আইন সম্পর্কে ইজতিহাদ ও গভীর চিন্তা-গবেষণার পর উদ্ভূত সমস্যার সমাধান দিতেন। তাদের মধ্যে প্রসিদ্ধ ছিলেন হযরত আলী, হযরত মু'আয ইবনে জাবাল, হযরত যায়েদ ইবনে ছাবিত, হযরত উবাই ইবনে কাব, হযরত আবুর রহমান ইবন আউফ, হযরত উসমান এবং হযরত আবুল্লাহ ইবনে আব্বাস রা. প্রমুখ । যেমন $ মদ্যপায়ীর শাস্তি আশি চাবুকাঘাত, ইসলামী বর্ষগণনা ইত্যাদি মজলিসে শুরার পরামর্শের ভিত্তিতেই নির্ধারিত হয়েছে। হযরত “উমর রা.-এর পরামর্শ সভা সম্পর্কে হযরত শাহ ওয়ালি উল্লাহ র. (মৃঃ ১১৭৬ হিঃ) বলেছেন “হযরত উমর রা. সাহাবীদের সাথে পরামর্শ ও আলোচনা! করতেন যাতে উদ্ভূত সমস্যার সঠিক সমাধানে পৌঁছা ঘায়। এজন্যই তাঁর অধিকাংশ সিদ্ধান্ত ব্যাপকভাবে অনুসরণ করা হয়।” এ ধরণের পরামর্শসূলভ ইজতিহাদের প্রসিদ্ধ ঘটনা বিজিত ইরাক ও সিরিয়ার ভূমি বন্টনের সময় ঘটেছিল। কিছু সাহাবী মতামত ব্যক্ত করলেন যে, বিজিত ভূমির ৪ ভাগ মুজাহিদদের মধ্যে বষ্ঠিত হবে এবং ১ ভাগ সরকারি নিয়ন্ত্রণে থাকবে । হযরত উমর রা. প্রতিরক্ষা, রাজস্ব ও রাষ্ট্রের ১১২ ইসলামী আইন ও বিচার ///.10707079071.001)

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।