মন্দ যাচাইয়ের ব্যাপারে বিবেকের একটি বিশেষ ভূমিকা রয়েছে। তবে বিবেক শরীয়তের হুকুমের অধীন। এজন্য বাহ্যিক দৃষ্টিতে যদি শরীয়তের কোন হুকুম বিবেক ও অনুভূতির বিরুদ্ধ হয় তাহলে এ ক্ষেত্রে বিবেক ধর্তব্যহীন হয়ে যায়; বরং শরীয়তের হুকুমের অনুসরণ করতে হয়। তবে বুঝতে হবে এ হুকুম বিবেকবর্জিত নয়, বরং বিবেক অনুযায়ী আঁচ করা অক্ষম। তাই আহলে সুন্নাত ওয়াল জামা'আত এ বিষয়ে এক্যমত্য পোষণ করেছে যে, বিবেক শরীয়তের হুকুমের উপর প্রাধান্য বিস্তার করবে না। ইমাম শাতেবী যথার্থই বলেছেন £ “যদি শরীয়তের হুকুমের ক্রটি-বিচ্যুতি বিশ্লেষণের প্রাধান্য বিবেকের থাকত, তবে পূর্ণ শরীয়তই অগ্রাহ্য হত। আর এটি অবাস্তব ।'৩ ইসলামী আইন স্থবির নয় কিছু কিছু বিষয় এমন আছে যেগুলোতে মানুষের কল্যাণের ব্যাপারটি পরিবর্তনশীল । ইসলামী ফিক্হ শাস্ত্র এমন গতিশীল যে উদ্ভূত যে কোন সমস্যা, দৈনন্দিন জীবন, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়সহ সকল সমস্যার সময়োপযোগী সমাধানের পথ ইসলামী আইনে রয়েছে। এ বিষয়গুলো আল কুরআন, আল হাদীসসহ প্রামাণ্য চতুষ্টের আলোকেই সমাধান বের করা হয়। হাফিয ইবন কায়্যিম র. (মূ. ১৩৫০ হিঃ) স্বীয় “ই'লামুল মুয়াককি“ঈন' গ্রন্থে এ বিষয়ে স্বতন্ত্র অধ্যায় রচনা করে লিখেছেন £ পরিভাষা, অভ্যাস- বৈশিষ্ট্য, উদ্দেশ্য, ভাষা ও স্থানের ভিন্নতায় ইসলামী আইনে পরিবর্তন ঘটে। এ বিষয়ে জনসাধারণ অজ্ঞতার কারণে অনেক ভুল পদক্ষেপ গ্রহণ করে থাকে। অথচ শরীয়তের ভিত্তিই হচ্ছে মানব কল্যাণ। যদি কোন আইন ইনসাফের গণ্ডি থেকে বের হয়ে অন্যায় ও বাড়াবাড়ির পর্যায়ে পর্যবসিত হয় কিংবা করুণার পরিবর্তে দুঃখ-কষ্ট, কল্যাণের পরিবর্তে অকল্যাণ, প্রয়োজনীয় বস্ত্র পরিবর্তে অপ্রয়োজনীয় বস্তু হয়ে পড়ে, তখন এসব অধঃপতিত আইনকে শর'ঈ আইন সাব্যস্ত করার আদৌ অবকাশ নেই ।৪ মালিকী মাযহাবের প্রসিদ্ধ ফিকহবিদ আল্লামা কিররানী র. বলেন ঃ “সর্বক্ষেত্রে পূর্বসূরীদের বর্ণিত বিধানের উপর অনড় মনোভাব পোষণ করা মূলতঃ ধর্মের মধ্যে ভ্রষ্টতা এবং মুসলিম পূর্বসূরীদের উদ্দিষ্ট সম্পর্কে অজ্রতারই প্রমাণ বহন করে।"৫ আহকাম, গ্রন্থে ফিকহী মাসআলা এর স্বতন্ত্র একটি মূলনীতি তৈরী করেছেন। তা হচ্ছে - “কালের বিবর্তনে হুকুমের পরিবর্তন অনস্বীকার্য নয়।"৬ আল্লামা শামী র. যথার্থই লিখেছেন, “অনেক বিষয়ের এমন সব বিধান রয়েছে যুগের বিবর্তনে যার মধ্যে পরিবর্তন আনতে হয় । কারণ প্রত্যেক যুগেই মানুষের অভ্যাসে পরিবর্তন হয়, নতুন নতুন চাহিদার সৃষ্টি হয়। এতে উদ্ভূত নতুন সমস্যাগুলোতে শরীয়তের পূর্ব নির্ধারিত হুকুম প্রয়োগ হলে মানুষের তুগান্তি দিন দিন বেড়েই যাবে। ইসলামী শরীয়তের ইসলামী আইন ও বিচার ১১১ ///.107070790791.001)
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।