ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিশোধ গ্রহণের স্পৃহার উপকরণ বিভিন্ন স্তর অতিক্রম করে এমন উন্নতির শিখরেউপনীত হয়েছে, যেকোন মুহূর্তে গোটা মানবজাতি এমনকি সারা পৃথিবীকে ধ্বংসলীলায় পরিণত করতে সক্ষম। পরিবর্তনের এ ধারাবাহিকতায় যুদ্ধান্ত্র ও এর বিভিন্ন শাখা-প্রশাখায় অস্বাভাবিক উন্নয়ন হয়েছে। কিন্তু মানুষের প্রকৃতি এবং স্বভাবে আজও কোন পরিবর্তন হয়নি। এভাবে অন্যান্য উন্নীত বিষয়গুলোর প্রতি গবেষণার দৃষ্টি নিক্ষেপ করলে একই ফলাফল বেরিয়ে আসবে । তা হচ্ছে- উপকরণের উন্নতি । ইসলাম শরীয়তের মূল বিষয় কিন্তু উপকরণ বা মাধ্যম নয় বরং মানুষ ও তার স্বভাব। তরবারী ও অন্যান্য বিধ্বংসী বস্তু বিষয় নয়; বরং মানুষের প্রতিরক্ষার মূল স্পৃহাকে একটি ন্যায়সঙ্গত অবস্থানে এনে পরিচালনা করা। অবস্থানের ভিত্তিতে সঠিক পদক্ষেপ গ্রহণ করে অগ্রগামী কিংবা স্থবিরতার মাপকাঠি নিধারণ করা। পৃথিবীতে যত উপকরণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, ততই মানুষের শান্তি ও নিরাপত্তার প্রতি তীব্র হুমকী অনুভূত হচ্ছে। ইসলামী আইন-কানৃনের চিরন্তনত্ব ও উপকারের মূল কথা হচ্ছে কল্যাণধর্মী কর্মকাণ্ড ও মানুষের চাহিদার সাথে সামঞ্রস্যপূর্ণ বিধান। যা গ্রহণ করার যোগ্যতা মানুষ পুরোপুরিভাবে রাখে। ইসলামে এমন কোন বিধান নেই, যা বিবেক বর্জিত ও কল্যাণের পথে বাধা এবং বিজ্ঞতা ও নিপুণতার পরিপন্থী। ইসলামী শরীয়তে এমন কিছু বিধান রয়েছে যা সর্বসাধারণের বিবেক গ্রহণ করতে সক্ষম নয়। পঞ্তিতগণ এমন বিষয়গুলোকে আল্লাহ তা'আলার আদিষ্ট বিষয় "ইবাদত' হিসাবে ব্যাখ্যা করেন। এজন্য ইবাদতের সম্পৃক্ততা বান্দার সাথে করা হয়েছে। যেখানে চিন্তা-গবেষণা ব্যতীতই নিজের আপাদমস্তক আল্লাহর সান্নিধ্যের জন্যে অবনত করা হয়। এটিই আনুগত্যের মূল। তবে একথা বলার কোন অবকাশ নেই যে, উক্ত পদ্ধতির ইবাদতগুলো বিবেকবর্জিত বরং আমাদের সীমিত জ্ঞান দিয়ে এর মাহাত্ম উপলব্ধি করা অসম্ভব। এ বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকা একান্ত প্রয়োজন যে, ইসলামী শরীয়ত বিবেককে অনেক গুরুত্ব দিয়েছে। যার কারণে ফকীহগণ শরীয়তের গুরুতৃপূর্ণ পাঁচটি বিষয়ের মধ্যে “বিবেক সম্মতকে মূলনীতিতে অন্তর্ভুক্ত করেছেন। তবে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আকীদা হলো বিবেক শরীয়তের অধীনে থাকবে। শরীয়তের বিধানসমূহে কিংবা কোন বিষয়ের ভালো-মন্দ, উপকারী বা অপকারী বিষয়াদির মানদন্ড প্রসঙ্গে মুসলমানদের মধ্যে মূলতঃ তিনটি দল রয়েছে এক. মু'তাধিলা। এদলের বক্তব্য হচ্ছে সকল বস্ত্র ভালো-মন্দের যাচাই ও মীমাংসার ক্ষমতা বিবেকের। শরীয়ত বিবেকের সাথে সঙ্গতি ও সামঞ্জস্য রাখতে হবে। দুই, আশাইরাহ। তাদের নিকট কোন বস্তুর নিজস্ব ভালোমন্দের যোগ্যতা নেই; বরং শরীয়তের বিধান মোতাবিক ভালো-মন্দ নির্ণীয় হবে। তাহলে বোঝা গেল এদলের বক্তব্য হচ্ছে শরীয়ত্রে বিধানাবলীতে বিবেকের কোন কার্যকারিতা নেই।, তিন. মাতুরিদিয়্যাহ। এ দলটি একটি মধ্যম পন্থা অবলম্বন করেছে। তা হচ্ছে যে, ভালো- ১০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।