আধুনিকতার চাকচিক্য ও ধ্বংসযজ্ঞ পাশ্চাত্যবাদীরা ইউরোপীয় সভ্যতা, জ্ঞান-বিজ্ঞানের উন্নতি ও শিল্প বিপ্লবের অগ্রগতিকে দেখিয়ে এর মোকাবিলায় ইসলামকে যেভাবে অকার্যকর প্রমাণ করতে চান, সেভাবে করতে যথেষ্ট পরিমাণে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। তীক্ষ দৃষ্টি দিয়ে বিচার করতে হবে তাদের সেই উন্নতি, অগ্রগতি ও বেহায়াপনার সংস্কৃতিকে। পাশ্চাত্য সভ্যতার উন্নতির কথা শুনে যারা ধাধায় পড়ে যান, তাদের চিন্তা করা উচিত, কী উন্নতি করেছে তারা ? শান্তিতে, ভ্রাতৃত্বে, সৌহার্দ্য প্রতিষ্ঠায়, মানবতাবোধে, না আখেরাতের নাজাতে ? তারা যেসব বিষয়ে উন্নতি করেছে তা দিয়ে উক্ত বিষয়গুলোর কোনটি তারা দিতে পেরেছে ? তাদের এসব উন্নতি কতটা মানব কল্যাণে ব্যয় হচ্ছে ? তারা মানুষকে শান্তি দিতে পেরেছে? পারেনি। কারণ তাদের উন্নতি মানুষের কল্যাণের জন্য হচ্ছে না। মানুষকে ধ্বংস করার জন্য এসব ব্যয়িত হচ্ছে। গোটা পৃথিবীকে ধ্বংস করে দেয়ার মতো প্রযুক্তিতে তারা উন্নতি করেছে। প্রতিমুহূর্তে তৈরী করছে অত্যাধুনিক হাতিয়ার শুধু মানুষকে মারার জন্য। অবাধ যৌনাচার, বেহায়াপনা ও উলঙ্গপনাকে মুহূর্তের মধ্যে পৃথিবীতে ছড়িয়ে দেয়ার মিডিয়া প্রযুক্তি বের করেছে। আর এরই ফলুশ্রুতিতে ব্যভিচার, ধর্ষণ, মাদকতার মাতলামি, খুন ইত্যাদি বেড়েই চলেছে। এমন একটি সেকেন্ড যায় না, যখন কেউ না কেউ খুন, ধর্ষণ, ডাকাতি বা চুরির শিকার না হচ্ছে। সাথে সাথে এইড্সসহ মহামারির মতো অত্যাধুনিক €?) রোগও রফতানি হচ্ছে। মূলত এসব কর্মকাণ্ডের বাধা হয়ে আছে শুধু ইসলাম । আর কেউ এতে বাধা দিচ্ছে না। তাই ইসলামকে ঠেকাতে হবে। সরাসরি বলাও যাবে না যে, ইসলাম এসব করতে দিচ্ছে না। তাই বলতে হবে, ইসলাম প্রগতির জন্য বাধা হয়ে আছে। অথচ ইসলাম প্রযুক্তি বা উন্নতি বিরোধী নয়। মানব কল্যাণে যত আবিষ্কার আছে তার সবগুলোকে ইসলাম স্বাগত জানায়। কিন্ত মানবতার ধ্বংসের জন্য পারমানবিক বোমাসহ অপব্যয়কে ইসলাম ঘৃণা করে। কারণ এসবের দ্বারা মানুষ তো উপকার পাচ্ছেই না, বরং এর দ্বারা তাদের মুখের গ্রাস কেড়ে নেয়া হচ্ছে। মানুষের ধ্বংসের জন্য এসব খাতে যত ব্যয় করা হয়, তা যদি মানব খাদ্য সংগ্রহের জন্য ব্যয় করা হতো, তবে পৃথিবীতে একটি মানুষকেও না খেয়ে থাকতে হতো না। তাই আমরা বলতে পারি শুধু উপকরণের উন্নয়ন নয়; বরং নৈতিকতা ও মানসিকতার উন্নয়ন আগে অপরিহার্য। কারণ নিজের ব্যক্তিতৃ, সম্পদ ও সম্মানের অধিকারগুলো নিশ্চিত সুরক্ষা করা হচ্ছে মানুষের স্বভাব । এ বিষয়গুলো শক্রর চোখের শৃল হয়ে দাঁড়ায়। এককালে মানুষ এগুলো সংরক্ষণের উপকরণ হিসেবে বাঁশ-লাঠি, পাথর ব্যবহার করত। এরপর যখন মানুষের মধ্যে নতুন অনুভূতির সৃষ্টি হলো এবং লৌহ জন্য তীর-বল্পম ও তরবারী আবিষ্কার ও ব্যবহার করতে শুরু করল। এভাবে মানুষের ইসলামী আইন ও বিচার ১০৯ ///.10907079071.00])
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।