ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

বিষয় এতে আলোচিত হয়েছে। পররাষ্ট্র নীতি, স্বরাষ্ট্রনীতি, জাতিগত সম্পর্ক ও নিরাপত্তা, দুনীতি দমন, নৈতিকতার মান উন্নয়ন, নাগরিক অধিকার, কর্মকর্তা-কর্মচারী সম্পর্ক এবং কল্যাণধর্মী সব কর্মকাণ্ডের বিধিবিধান এতে দেয়া হয়েছে। প্রতিটি বিষয়ের শাখা-প্রশাখাসহ বিস্তারিত বিশ্লেষণ অত্যন্ত সমঞ্জস্যপূর্ণ ভাবে উপস্থাপন করা হয়েছে ইসলামী ফিক্‌হে। কোন ব্যক্তি এসকল বিধানের প্রতি দৃষ্টি দেয়া মাত্রই তার মনে এ ধরনের দ্িধার সৃষ্টি হবে না যে, ইসলাম লোক সমাজের অন্তরায়, বহিরাঙ্গন ও সামাজিক সমস্যার কোন সমাধান এতে নেই। ইসলামী বিধানের চিরন্তনত্ ইসলামের কল্যাণ কোন বিশেষ সময় বা যুগের সাথে নির্দিষ্ট নয়। আজ থেকে পনের শত বছর পূর্বে ইসলাম যেভাবে তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা নিবারণ করেছিল, শান্তি ও নিরাপত্তা দিয়েছিল, নরখাদক ও রক্তপায়ীদেরকে মনুষ্যত্বের রক্ষক ও পাহারাদার বানাতে সক্ষম হয়েছিল, সেই ধর্মই হচ্ছে ইসলাম। ইসলামের ছায়ায় সর্বদাই শাস্তি। সর্বদাই মানবতার মুক্তি। শান্তির সেই ধর্মই আল্লাহর দীন। আল্লাহ বলেন £ “নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য দীন বা জীবনব্যবস্থা একমাত্র ইসলাম ।'১ অন্য কোন্‌ দীন বা জীবনব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মহান আল্লাহ বলেনঃ “যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দীন, ধর্ম বা জীবন ব্যবস্থা অন্বেষণ করবে, তার থেকে তা কখনোই গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে হবে ক্ষতিথ্স্ত।"২ আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ করি, তাহলে আমাদের কাছে পরিস্কুট হবে যে, ইসলামের আইন-কানৃন দ্বারাই পৃথিবীর বিরাট অংশ পরিচালিত হয়েছিল। অগণিত সভ্যতা- সংস্কৃতির পরিবর্তন, জ্ঞানের পরিধিতে বিপ্লব সৃষ্টি, রাজনৈতিক চিন্তা-চেতনায় আমূল পরিবর্তন সাধিত হয়েছিল। রুচিহীন জাতিকে সংস্কৃতিশীল, অসভ্য জাতিকে সভ্য ও কৃষ্টিশীল জাতিতে পরিণত করেছিল। এক সময় ইসলাম জ্ঞান-বিজ্ঞানের প্রসার, নব নব আবিষ্কারের নেতৃত্ব দিয়েছে। অথচ বর্তমানে পাশ্চাত্যের চিন্তাধারা প্রমাণ করতে চাচ্ছে যে, ইসলাম (04 01 10916) আধুনিক যুগের সাথে খাপ খাওয়াতে অক্ষম, বিজ্ঞানের উন্নতির পরে রাষ্ট্র ও সমাজ পরিচালনায় ইসলামকে টেনে আনা জ্ঞানের দাবি নয়। তবে এসব জ্ঞানপাপীরা আবার ইসলামের পক্ষে একটু দরদও দেখান। তারা বলেন, যেহেতু ইসলাম আল্লাহর ধর্ম, তাই তাকে পবিত্র হিসাবে বিবেচনা করতে হবে। মসজিদের মান-মর্যাদা রাখতে হবে এবং যাবতীয় ইবাদত-বন্দেগী বা উপাসনাকে সম্মান দেখাতে হবে । কোন অবস্থাতেই এতে বাধা প্রদান করা যাবে না। তারা কিছু ইবাদত ও আনুষ্ঠানিকতার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রেখে বাকি সমস্ত কিছুতে নিজেদের দখল রাখতে চায়। ১০৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।