ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার অক্লোবর-ডিসেম্বর ২০০৮ বর্ষ ৪, সংখ্যা ১৬, পৃষ্ঠা £১০৭-১২৬ ইসলামী ফিকৃহ এর ওরুত্ব ঃ একটি আলোচনা মোঃ মঞ্জুরুল ইসলাম ভূমিকা $ সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করাই হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য । ইসলাম ধর্মে সকলের জন্য কল্যাণ নিহিত রয়েছে। এজন্য শরীয়তের বিধানগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এর দ্বারা উপকৃত হতে পারে। চিরন্তন জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত ইসলাম কোন প্রকার কঠোরতা অথবা লাগামহীন সহজীকরণ থেকে মুক্ত। এজন্য বহু চড়াই উত্রাইয়ের মধ্য দিয়েও এর শ্বাশত বিধানগুলো অদ্যাবধি প্রাণ বন্ত রয়েছে। কোন অপশক্তি নির্বাপিত করতে পারেনি ইসলামের আলো । যুগ যুগ ধরে পৃথিবীর সার্বিক উপকরণের উন্নতির জোয়ারে উদ্ভাবিত নব নব সমস্যার সমাধানে ব্রতী ইসলামী ফিক্হ। কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে গঠিত ইসলামী ফিক্হ। ইসলামী ফিকহ আধুনিক যুগের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ উন্মুক্ত রেখেছে। কোন যুগ বা দেশের গণ্তির মধ্যে ইসলামী ফিক্হ আবদ্ধ নয়। তদ্রুপ শুধু ব্যক্তি কেন্দ্রিক ইবাদতের মধ্যেও ইসলামী ফিক্হ আবদ্ধ নয়। শিল্প বিপ্লব-উত্তর যুগেও এর দ্বারা যেমন প্রয়োজন মেটানো যেতো, আজও একই ধারাবাহিকতায় ইসলামী ফিকহ সুপ্রতিষ্ঠিত। ইসলামী ফিকহ যুগের চাহিদা কিভাবে ও কোন পদ্ধতিতে মেটাবে এবং মুতাকাদ্দিমীন ও মুতাআখখিরীনের পদ্ধতিগত পরিবর্তন ও সংযোজনের সম্যক বিবরণ এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে। যুগের চাহিদানুযায়ী ইসলামী ফিকহ এর সকল অধ্যায়ই কি পরিবর্তন যোগ্য কিংবা ভিন্ন ভিন্ন হুকুমের ব্যাখ্যা কী হতে পারে আলোচনায় এর জবাব রয়েছে। ইসলামে পারস্পরিক সম্পর্ক ও ভিন্ন মাযহাব থেকে উপকৃত হওয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে। ইসলামী ফিকহ এর আইন পরিবর্তনের ভিত্তি কী হবে, ইত্যাকার বিষয়ও আলোচিত হয়েছে। ইসলামী ফিক্হ এর ব্যাপকতা ইসলাম এমন একটি পূর্ণঙ্গি জীবন ব্যবস্থা মানুষের জীবনের কোন প্রান্তই এর ছোঁয়া থেকে বঞ্চিত হয়নি। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সব লেখক : সরকারী কর্তা । পিএইচডি গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় | ///.10907079091.00)

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।