ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

দীনের কল্যাণের তৃতীয় অবস্থান ্‌ এ অবস্থানটিকে দ্বিতীয় অবস্থানের অধীন এবং তাকে পূর্ণকারী মনে করা হয়। এর কারণ হচ্ছে, আনুগত্যমূলক কর্মকাণ্ুগুলো সালাত পড়া, অর্থ দান করা, সওম রাখা ৰা হজ্জ করার মধ্যে বিভক্ত। এগুলো করা ফরয হবে অথবা ফরয হবে না। যদি এগুলো ফরয হয় তাহলে এগুলোর আলোচনা সামনের দিকে চলবে । আর যদি ফরয না হয় তাহলে ফরযের উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য তার অধীন হবে। ] কাজেই সমস্ত নফল সালাত ফরয সালাতের অধীনে তাকে পূর্ণকারী হিসেবে বিবেচিত হবে এবং তার বলয়ের মধ্যেই হবে তাদের অবস্থান । কেয়ামতের দিন ফরয সালাতের মধ্যে কোন ক্রটি দেখা দিলে এই নফল সালাতগুলো তাকে পূর্ণতা দানে সাহায্য করবে। নবী স.-এর একটি বাণীতে একথা সুস্পষ্টভাবে বিধৃত হয়েছে। তিনি বলেছেন ৪ ০৪ ২:৬২৫১।| ৪১০০|। ২975511 05:141 ৮১।। বল ৩১০৯৪ ৮০ ৭৬০! ২০১:১৬। 54561 6১৮5 এ| 95 ০৪৬০০ ০০ 4| ৩৯1০০ এ ২15 ৮৮০ এ1১ 4১০ ০১৬১৬) 1৮৯৪৪। ০০০৪ 4২৪৪1১ 4৬৮৯০ ০ “কেয়ামতের দিন বান্দা সর্বপ্রথম ফরয সালাতের হিসাবের সম্মথীন হবে। যদি সে তা পূর্ণ করে থাকে এবং তার পুরোপুরি হিসাব দিতে পারে তাহলে ভাল কথা, অন্যথায় বলা হবে দেখো, তার কোন নফল সালাত আছে কিনা । যদি তার এমন নফল থেকে থাকে যা ফরযকে পূর্ণ করতে পারে তাহলে তা করা হবে। এরপর তার সমস্ত ফরয আমলের সাথে এ প্রক্রিয়া চলতে থাকবে ।৬ এ হাদীসটি প্রমাণ করে যে, নফলগুলো ফরযগুলোর উদ্দেশ্য পূর্ণ করে। সব রকম নফলের ব্যাপারে এই একই কথা৷ অন্য কোন কারণে অর্থ দান করাকেও ফরয যাকাতের উদ্দেশ্য পূর্ণতা দানকারী বলে বিবেচিত হবে । কখনো নফল সালাতের মতো নফল সাদাকাও কেয়ামতের দিন এ হিসেবে বিবেচিত হবে, আবার কখনো দুনিয়াতেও। কারণ যাকাত যদি গরীব-মিসকিনদের অভাব দূর করতে না পারে তাহলে ধনীদের থেকে যাকাতের বাইরে অন্যান্য সাদাকার অর্থ সংগ্রহ করে গরীবদের অভাব পূরণ করা হবে । কারণ সম্পদে রয়েছে যাকাতের হক। এ থেকে আমরা যে পথ নির্দেশনা পাই তা হচ্ছে এই যে, নফল সাদাকার সাহায্যে অর্থদানের মাধ্যমে ফরয যাকাতের উদ্দেশ্য পূর্ণতা লাভ করে, যা শুধুমাত্র বছরে একবার ঘুরে ফিরে আসে এবং তা নির্ধারিত হয় অভাবীদের অভাব পূর্ণ করে তাদের সামগ্রিক দায়িত্ব পালন এবং দীনের একটি স্তশ্ত হিসেবে দীনকে পূর্ণতা দান করার জন্য। সওম ও হজ্জের ব্যাপারেও এই একই কথা বলা হয়। প্রত্যেকটি সৎ ও আনুগত্যমূলক নফল কাজ এই চারটি বুনিয়াদের সাথেই সংশ্লিষ্ট এবং সেগুলোর অবস্থান হবে একই ছায়া তলে। ১০৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।