ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

মুহাম্মদ আল্লাহর রসূল। আল্লাহর প্রতি, তার ফিরিশতাগণ, কিতাবসমূহ € রসূলগণের প্রতি এবং জান্নাত, জাহান্নাম ও মৃত্যুর পরে জীবনের প্রতি ঈমান তানা । এগুলো সব মিলিয়ে একটি । পাঁচ ওয়াক্ত সালাত দীনের স্তন্তু। সালাত ছাড়া আল্লাহ ঈমান কবুল করবেন না । আর যাকাত গুনাহ থেকে পবিত্র করে। আল্লাহ ঈমান ও সালাত গ্রহণ করবেন না যাকাত ছাড়া । যে ব্যক্তি এ তিনটি করলো তারপর রমযান এলো এবং সে জেনে বুঝে সওম পরিত্যাগ করলো, আল্লাহ তার ঈমান, সালাত ও যাকাত কবৃল করবেন না। যে ব্যক্তি এ চারটি করলো এবং তারপর হজ্জ করার সুযোগ এলো কিন্তু সে হজ্জ করলো না, কাউকে হজ্জ করার অসীয়তও করলো না এবং তার পরিবারের কেউও তার পক্ষ থেকে হজ্জ করলো না, এ ক্ষেত্রে ইতোপূর্বে সে যে চারটি কাজ করেছিল আল্লাহ তা কবুল করবেন না।৬ এ হাদীসটি রেওয়ায়াত করেছেন উসমান ইবনে আতা খুরাসানী তার পিতা থেকে, তিনি ইবনে উমর থেকে । ইবনে আবু হাতেম এটি উল্লেখ করেছেন_ তিনি বলেছেন $ আমি আমার পিতাকে এ ব্যাপারে প্রশ্ন করলাম । তিনি জবাব দিলেন, এটি মুনকার" হাদীস।৬৫ এটি আতা খুরাসানীর বক্তব্য হবারও সম্ভাবনা আছে। আমার মতে, বাহ্যত এখানে আব্দুল্লাহ ইবনে উমরের হাদীসের ব্যাখ্যা করা হয়েছে। আর আতা হচ্ছেন সিরিয়ার শ্রেষ্ঠ আলেমগণের অন্যতম ।৬৬ হাদীসটিতে “ইনকার' বা “যঈফী' যাই থাক না কেন এটি যে পূর্ণতার অর্থ প্রকাশ করেছে সে ব্যাপারে কারোর দ্বিমত নেই। কারণ এই স্তত্তগুলোকে আল্লাহ একটি মাত্র সত্যকে পূর্ণতা দান করা ছাড়া অন্য কোন কারণে ওয়াজিব করেননি । আর সেই সত্যটি হচ্ছে দীন। আল্লাহ দীনকে যে আকৃতিতে গঠন করেছেন তার প্রকৃত সত্তার অস্তিত্বের জন্য এগুলোর পারস্পরিক সম্পর্কযুক্ত হওয়া একান্ত জরুরি। অন্যথায় তা ক্রটিমুক্ত হবে না এবং কামালিয়াত বা পূর্ণতা লাভ করবে না। এভাবে আমরা দীনের কল্যাণের জন্য মানুষের দ্বিতীয় অবস্থানের শেষ পর্যায়ে পৌছে গিয়ে থাকি। কারণ আমরা আল্লাহর প্রতি ঈমানের কল্যাণকে তার সমস্ত কল্যাণের শীর্ষে স্থান দিয়েছি । তারপর স্থান দিয়েছি অপরিহার্য ইবাদতগুলোর কল্যাণকে । এগুলোকে অন্যান্য ইবাদতগুলোর ভিত্তিভূমি মনে করা হয়েছে, যেগুলো শেষ পর্যায়ে অবস্থান করছে। এগুলো হচ্ছে “মানদুব' তথ্য বৈধ ইবাদতসমূহের কল্যাণ। আর দীনের কল্যাণ ধীরে ধীরে ঈমান থেকে পৌছে যায় জনপথ থেকে কাটা সরিয়ে ফেলা পর্যন্ত । যেমন নবী স. বলেছেন £ ঈমান সন্তরোর্ধ বা ষাটোর্ধ শাখায় বিভক্ত । এর মধ্যে শ্রেষ্ঠতমটি হচ্ছে লা-ইলাহা-ইল্লাল্লাহ বলা এবং নিম্নতমটি হচ্ছে জনপথ থেকে কাটা সরিয়ে ফেলা ।৬৭ ইসলামী আইন ও বিচার ১০৩ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।