ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

হজ্জ ইসলামের একটি অন্যতম রুকন তথা স্তপ্ত এবং তার বৃহত্তম ও মহত্তর এতিহ ও সংস্কৃতি। ইসলামী দলগুলোর পরিচিতি, তাদের পারস্পরিক অবস্থা অনুসন্ধান এবং দীন ও দুনিয়ার ব্যবস্থাপনার ক্ষেত্রে অভিজ্ঞতা ও মতামত বিনিময় ইত্যাদি ব্যাপারে তার বিরাট গুরুত্ রয়েছে। সফরের ফলে হজ্জযাত্রীদের নিজ্ব পর্যায়েও অনেক লাভ হয়। সামর্থবানদের উপর সারা জীবন এক বার হজ্জ করা ফরয করা হয়েছে। সামর্থ্যের ব্যাপারে ফকীহদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। ব্যক্তি ব্যক্তির মধ্যে এবং নারী-পুরুষের মধ্যে এ ক্ষেত্রে পার্থক্য করা হয়েছে।৬২ হজ্জের মধ্যে রয়েছে বিভিন্ন ব্ুকন, শর্ত, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কার্যক্রম ৷ আবার কিছু কাজ এমন আছে যা করলে হজ্জ নষ্ট হয়ে যায়। হজ্জকে সঠিকভাবে ও পূর্ণাঙ্গরূপে আদায় করার জন্য এগুলো জানা অপরিহার্য। এগুলো ইবাদতের চারটি বুনিয়াদ এবং ইসলামের চারটি স্তপ্ত। আল্লাহর প্রতি ঈমান এদের সবার উপরে অবস্থান করেছে । আর এটি হচ্ছে সমস্ত সৎ কাজের শাখা প্রশাখার কাণ্ড ও মূল, সেগুলোর সঠিক হওয়া ও আল্লাহর দরবারে কবৃল হওয়ার শর্ত এবং এর ভিত্তিতে আখেরাতের জীবনে সওয়াব নির্ধারিত হবে। এ ইবাদতগুলো বান্দাদের উপর আন্লাহর হক হওয়া সত্তেও এগুলোর কল্যাণ দুনিয়ায় ও আখেরাতে ব্যক্তি ও সমাজের দিকেই ফিরে আসবে । এই ইবাদতগুলো তাদের মধ্যে ছড়িয়ে দেয় কল্যাণ ও.সাফল্যের প্রাণ প্রবাহ, ভরে দেয় তাদের অন্তর ঈমানের আলোয় ও আল্লাহ ভীতিতে। দূরত্ব সৃষ্টি করে তাদের ও অশ্লীল অসৎ কাজের আবর্জনা স্তূপের মধ্যে, পবিত্র করে তাদের হৃদয় ও আত্মাকে হিংসা-বিদ্বেষ, কৃপণতা থেকে । সেখান থেকে ঈর্ষা ও বিদ্বেষ বের করে নিয়ে প্রেম-প্রীতি দয়া-মমতায় ভরে তোলে সমস্ত অন্তর । শেষ পর্যন্ত তারা এক দেহে পরিণত হয় এবং নিজের জন্য যা পছন্দ করে নিজের ভাইয়ের জন্যও তাই পছন্দ করতে শুরু করে । তাদের ব্যক্তির মানসিক সংকল্পকে দৃঢ়তর করে, যার ফলে তারা বড় শক্রর বিরুদ্ধে বিজয় লাভ করতে সক্ষম হয়। আর এ বড় শত্রু হচ্ছে অসৎ প্রবণতাবাহী নফসে আম্মারাহ। তাদের মধ্যে সৃষ্টি করে পূর্ব ও পশ্চিমের বিশাল ব্যবধানের মধ্যে যোগাযোগ পরিচিতি ও সহযোগিতা । এই ইবাদতগুলো আবার ব্যক্তি ও দলের জীবনের যাবতীয় উন্নততর নৈতিক প্রয়োজন যেমন সত্যবাদিতা, বিশ্বস্ততা ন্যায়পরায়ণতা, অঙ্গীকার পালন এবং অন্যান্য মানবিক আচরণ ইত্যাদি পূরণের মাধ্যম । এছাড়াও বিভিন্ন প্রকার ক্ষতি ও বিপর্যয় থেকেও এগুলো তাদেরকে রক্ষা করে। কারণ এগুলো তাদের অন্তর ও শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে পরিশুদ্ধ ও পরিচ্ছন্ন করে এবং তাদেরকে এমন সব রোগ থেকে দূরে রাখে যেগুলো ক্ষতি ও বিপর্যয় সৃষ্টির সহায়ক। ইসলামী আইন ও বিচার ১০১ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।