ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

কামনাকে তাদের অবাধ বিচরণ থেকে বিরত রাখা হয়। তাদের একটি হচ্ছে পেটের কামনা এবং অন্যটি যৌনাঙ্গের । যে নফস স্বাদ ও কামনাপূর্তির নেশায় মত্ত থাকে তার মাধ্যমেই এই সৎকর্ম অনুষ্ঠিত হয়। এই নফস হচ্ছে অসৎ প্রবণতামুখী আত্মা । কুরআনে আল্লাহ তাকে এভাবেই চিত্রিত করেছেন। কামনার চাহিদা পূরণ করা থেকে বিরত রেখে তাকে আল্লাহর মর্জিমত চলার ব্যবস্থা করেছেন। এটিই সতকর্ম তথা আল্লাহর নৈকট্য লাভ 1৮ সওমের ফলে মানুষ যে সুবিধাটা লাভ করে তা হচ্ছে এই যে, তার ইচ্ছা ও আকাজ্কা একটা অনুশীলনের মাধ্যমে দৃঢ় সংকল্লের উপর স্থান লাভ করে এবং স্বাদ ও কামনা এমন মুবাহ কাজগুলোর উর্ধে ওঠার শক্তিও তাকে দান করে । ফলে স্বাভাবিক ভাবেই নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত রাখার জন্য তার ইচ্ছা শক্তিকে প্রবল করে। এই সাথে মানুষ তাকওয়া ও আনুগত্যের নিকটবর্তী হয়। যেমন আল্লাহর বাণী থেকে প্রকাশিত হয় £ 25855 2451 “হে মুমিনগণ! তোমাদের জন্য সওমের বিধান দেয়া হলো যেমন বিধান দেয়া হয়েছিল তোমাদের পূর্ববরতীদেরকে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো ।৫৯ এভাবে সওম তাকওয়ার কারণে পরিণত হয়। আর তাকওয়া আল্লাহর আদেশ মেনে চলে এবং তার নিষেধ থেকে দূরে অবস্থান করে তার আনুগত্য করার কারণ হয়, ফলে মানুষের পক্ষে সালাত পড়া, যাকাত দেয়া এবং এ ছাড়া অন্যান্য ওয়াজিব ও বৈধ কাজগুলো সহজ হয়। চতুর্থ বুনিয়াদ-হজ্জ হজ্জ হচ্ছে আল্লাহর মহিমান্বিত ঘর যিয়ারত করা । আর এটি হিজরত তথা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার.মাধ্যমে আদায় করা হয়। এ জন্য কয়েকটি বড় বড় অপরিহার্য কাজ করতে হয় বিশেষ সময়ে ও বিশেষ স্থানে । এর মধ্যে আল্লাহর নৈকট্য লাভের যে বিষয়টি আছে তা-আসলে এই বিশেষ সময় ও স্থানগুলোকে মর্যাদা প্রদান অর্থেই নির্ধারিত হয়েছে ।৬০ আল্লাহ এ বিষয়টি এভাবে বিধিবদ্ধ করেছেন ৪ ১১১০০০ 4201 0105০ ০০ ১৮৯ ০০এ। ৪15 412 “মানুষের মধ্যে যার সে গৃহ অভিমুখে যাওয়ার সামর্থ আছে, আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ্জ করা তার অবশ্য কর্তব্য "৬১ ১০০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।