ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

যদি শুধু বাহ্যিক ক্রিয়া সর্বস্ব হয়ে থাকে তাহলে ধনীদের জন্য বহন করে আনে ক্ষতির পসরা । এই ফরযটি আদায়ের মাধ্যমে ইসলাম মুমিনদের দিল থেকে হিংসা ও বিদ্বেষ সমূলে উৎপাটন করে এবং তাদের ও এই সমস্ত মানসিক রোগের মধ্যে দূরত্‌ সৃষ্টি করে দেয়। জামায়াত ও উম্মতের জীবনের জন্য এই সমস্ত রোগ থেকে হৃদয় ও মনের নিরাপত্তা অত্যন্ত জরুরি । আধুনিক বিশ্বের ব্যাপক পরিবর্তনের মধ্যে আমরা এই রোগগুলোর বিপুল ক্রিয়া লক্ষ করছি। এই সমস্ত রোগ থেকে নিজেদেরকে বাচাতে সক্ষম না হলে কোন সমাজ টিকে থাকতে পারে না। ইবনে আবদুস সালাম বলেন, কখনো দুটি কাজের কল্যাণ সবদিক দিয়ে সমান হয়ে যায়। এক্ষেত্রে আল্লাহ যার জন্য অথবা যার উপর এঁ কল্যাণ ওয়াজিব করেছেন তার জন্য দু'টির মধ্যে থেকে একটি কল্যাণ আহরণ করা ওয়াজিব করে দেন। যেটি তিনি ওয়াজিব করেননি সেটির তুলনায় যেটি ওয়াজিব করেছেন সেটির প্রতিদান পূর্ণ করে দেন। কারণ নফল সাদাকার অর্থ এবং যাকাতের অর্থের মধ্যে কোন তফাত নেই । অথচ যাকাতটি তিনি ওয়াজিব করেছেন। কারণ যদি এটি না করতেন তাহলে ধনীরা গরীবদেরকে অর্থ প্রদান করার ক্ষেত্রে হাত গুটিয়ে নিতো। বেশী করেছেন যাতে তারা দিতে উৎসাহিত হয় । ৫৬ যাকাত যখন ধনীদের আত্মা ও গরীবদের অন্তর পরিশুদ্ধ করে, গরীবদের অভাব দূর করে তাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং সমাজের লোকদের মধ্যে সম্পর্ক মজবুত করে তখন তা মানুষের জীবনের জন্য অপরিহার্য কল্যাণে এবং দীনের বুনিয়াদী স্তন্তে পরিণত হয়। কারণ দীনকে আল্লাহ দুনিয়া ও আখেরাতের কল্যাণার্থেই তৈরি করেছেন। যাকাত ওয়াজিব হবার পরও যে ব্যক্তি যাকাত দেয় না তাকে হত্যা করা বৈধ । আর তাকে হত্যা করা হলে তার রক্তও হবে মূল্যহীন । কারণ সে আল্লাহ ও বান্দার প্রতি জুলুম করেছে । আর সে যদি কাউকে হত্যা করে তাহলে সেই সাথে তাকেও হত্যা করা হবে। কারণ সে বিনা কারণে একজনকে হত্যা করেছে। ফকীহগণ এ ব্যাপারে সবাই একমত । কারণ আবু বকর যাকাত দিতে অস্বীকারকারীদের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি বলেছেন £ যদি তারা উটের গলার রশিটাও আমাকে দিতে অস্বীকার করে যা তারা রসূলুল্লাহ স.-কে দিতো তাহলে তাদের এই অস্বীকৃতির জন্য আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো ।৫৭ তৃতীয় বুনিয়াদ-সওম আল্লাহ যে শরীরের নিয়ামত দান করেছেন তার শোকর আদায় করার জন্য সওম ফরয করেছেন.। কিন্তু এর মর্ধাদা সালাতের চাইতে কম । সালাতে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ শামিল হয়, সওমে তা হয় না। বরং সওমে কেবলমাত্র দু'টি দৈহিক ইসলামী আইন ও বিচার ৯৯ ///.10907079071.001

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।