ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার অক্টোবর-ডিসেম্বর ২০০৮ বর্ষ ৪, সংখ্যা ১৬, পৃষ্ঠা ঃ ৯৩২ ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাস [মানুষের পারিবারিক ও সামাজিক জীবনের সূচনা থেকেই নিয়ম ও শৃঙ্খলার উৎপত্তি । কারণ মানুষ বুদ্ধিমান জীব এবং বুদ্ধিমান জীব নিয়ম ও শৃঙ্খলার ভিত্তিতে তার পরিবার ও সমাজ অটুট রাখে, তাকে পরিচালনা করে এবং তার মধ্যে পরিবর্তন ঘটায়। আইনের প্রয়োজন এখানেই । এ নিয়মই একটা আইন। শৃঙ্খলা এ আইনকে সুপ্রতিষ্ঠিত ও সুপরিগঠিত করে । তাই সভ্যতার সাথে আইন জড়িত এবং সভ্যতার জন্য আইন অপরিহার্য। এটা ভিন্ন কথা গ্রীক দেশ থেকে গ্রীক সভ্যতার মাধ্যমে আমরা প্রথমে আইনের কথা শুনে থাকি । নয়তো সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহর নবীগণ যে মানব সভ্যতা গড়ে তুলেছেন তা আল্লাহ প্রদত্ত বিধানেই পরিচালিত হয়েছে। কুরআনেই একথা বলা হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠান প্রথম দিনেই তাকে বলে দেন, “আমার পক্ষ থেকে তোমাদের কাছে পথ নির্দেশনা যাবে। যারা আমার পথ নির্দেশনা মেনে নেবে তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো মর্মজবালাও অনুভব করতে হবে না। আর যারা আমার নির্দেশ ও নিদর্শন প্রত্যাখ্যান করবে এবং তা মিথ্যা বলবে তারা জাহান্নামের আগুনে দস্ধীভূত হতে থাকবে চিরকালের জন্য' । (আল বাকারা ৫ ৩৮-৩৯) এ আইনের প্রয়োজনে এবং আইনকে সঠিকভাবে প্রয়োগ ও কার্যকর করার জন্য বিচার ব্যবস্থা গড়ে উঠেছে। এর একটা ধারাবাহিক ইতিহাস আছে। আজ থেকে চৌদ্দশ বছর আগে ইসলাম যে বিচার ব্যবস্থা গড়ে তুলেছিল। বছরের পর বছর দুনিয়ার বিভিন্ন দেশে মুসলমানদের শাসনকালে তার মধ্যে যে অভাবনীয় উন্নতি ঘটেছিল বাংলা ভাষায় তা লিপিবদ্ধ করার দায়িত্ব নিয়েছে ইসলামিক ল' রিসার্চ সেন্টার' ৷ ইনশাআল্লাহ তা ধারাবাহিকভাবে “ইসলামী আইন ও বিচার'-এর পাতায় এ সংখ্যা থেকে প্রকাশিত হতে থাকবে ।| - সম্পাদক লেখক £ সহকারী অধ্যাপক, আরবী বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর । ///.10907079071.001)

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।