আর যেসব জিনিস আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, যেগুলো দ্বারা আমরা আমাদের জীবনে নানাভাবে উপকৃত হই, তার সবই ভূ-গর্ভে অথবা ভূ-পৃষ্ঠে বিরাজমান মৌলিক উপদানগুলো দ্বারা গঠিত ৷ উদাহরণ স্বরূপ, আমরা যে চিনি খাই তা কঠিন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমষ্টি । অনুরূপভাবে আমরা যতো খাদ্য, পানীয়, পোশাক বা সাজসরঞ্জাম ব্যবহার করি, তার সবই পৃথিবীতে সংরক্ষিত বিভিন্ন মৌলিক উপাদানেরই সমাহার প্রসংগত উল্লেখ্য যে, আয়াতে যে খাদ্যের কথা বলা হয়েছে, তা দ্বারা কেবল আমরা যা কিছু পেটে দেই, শুধু তাই বুঝায়না; বরং খাদ্যের অবস্থান আরো ব্যাপক । এসব তথ্য থেকে বরকত ও চার দিনের খাদ্য ব্যবস্থাপনা কি রকম, তার কিছুটা আভাস পাওয়া যায়। এই ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে যুগ যুগ কাল ধরে। তাই এ দিনগুলো অর্থাৎ এই যুগগুলো কতো বড়, তা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না। তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন.............. !' (আয়াত ১১-১২) তইস্তাওয়া’ শব্দের অর্থ এখানে ইচ্ছা করা বা মনোনিবেশ করা । আর আল্লাহর ইচ্ছা করা বা মনোনিবেশ করার অর্থ হলো সিদ্ধান্ত গ্রহণ ও তার বাস্তবায়ন । এখানে ছুশ্মা' বা অতপর শব্দটা দ্বারা সময়ের ধারাবাহিকতা বুঝানো হয়নি, বরং চেতনাগত ধারাবাহিকতা বুঝানো হয়েছে। কেননা চেতনা ও অনুভূতিতে আকাশ পৃথিবী অপেক্ষা উচ্চতর । সাধারণ প্রচলিত ধারণা এই যে, গ্রহ-নক্ষত্র সৃষ্টির আগে শূন্যে এক ধরনের ঘন কুয়াশা বা ধূয়া বিরাজ করতো ৷ ডক্টর আহমাদ বাকী আরো বলেন; ‘খ্রহ-নক্ষত্র সৃষ্টির পরে যে গ্যাস.ও ধুলোবালি মহাকাশে বিরাজ করছিলো, কুয়াশা বলতে তাকেই বুঝানো হয়েছে। সৃষ্টিতত্বে বলা হয়েছে, ছায়াপথ কেবল গ্যাস ও ধুলোবালি দ্বারা গঠিত ছিলো। এইসব গ্যাস ও ধুলোবালির কিছু অংশ ঘনীভূত হয়ে এহ-নক্ষত্র গঠিত হয়। আর কিছু অংশ অবশিষ্ট থাকে। সেই অবশিষ্ট অংশ থেকে কুয়াশার সৃষ্টি হয়। সেই অবশিষ্ট অংশ থেকে খানিকটা গ্যস ও ধুলোবালি এই বিশাল ছায়াপথে ছড়িয়ে পড়ে । যে অংশ থেকে গ্রহ-নক্ষত্রের সৃষ্টি হয়েছে, সেটা এই অংশের সমান । গ্রহ নক্ষত্র মন্ডলী এই কুয়াশা থেকে আকর্ষণ ক্ষমতা অর্জন করে এবং ছায়াপথের প্রতি আকৃষ্ট থাকে। এইসব গ্রহ নক্ষত্র আকাশকে ঝাড় দিয়ে পরিস্কার রাখে । তবে মহাশুন্য এতো বিশালায়তন এবং এতো ভয়াবহ যে, এই.ঝাড়দাররা সংখ্যায় বিপুল হওয়া সত্তেও এ কাজের জন্যে যথেষ্ট নয়। ড. বাকীর এ তথ্য সঠিকও হতে পারে। কেননা এটা কোরআনের সেই বক্তব্যের নিকটতম, যাতে বলা হয়েছে! ‘অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, যা এখনো ধোয়াটে ৷' তা ছাড়া আকাশ যে দীর্ঘ সময় ধরে সৃষ্টি হয়েছে, অর্থাৎ আল্লাহর দুদিন লেগেছে, এই সত্যটাও উক্ত বৈজ্ঞানিক তথ্যকে সঠিক প্রমাণিত করে। আল্লাহর অবাধ্য তাই হচ্ছে প্রকৃতির সাখে সংঘর্ষে লিপ্ত হওয়া এরপর এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার; ‘অতপর তিনি আকাশ ও পৃথিবীকে বললেন, ‘ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, তোমরা উভয়ে এসো ৷’ তারা উভয়ে বললো; আমরা অনুগত হয়েই এলাম !' এই মহাবিশ্ব যে আল্লাহর প্রাকৃতিক বিধানের অনুগত এবং সমগ্র সৃষ্টিজগত যে তার সৃষ্টিকর্তার ইচ্ছা ও হুকুমের আজ্ঞাবহ, সে ব্যাপারে এ আয়াতে চমকপ্রদ ইংগিত রয়েছে। এথেকে বুঝা গেলো, মহাবিশ্বে একমাত্র মানুষই এমন প্রাণী, যে বেশীর ভাগ ক্ষেত্রে বাধ্য হয়েই আল্লাহর | ৪১ সূক্সা হা-মীম আস সাজ্জদাহ (১৯১) পারা ২৪ মনখিল ৬ | Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।