তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

অন্যস্থানে স্থানান্তরিত না হয়ে পারে না এবং এই স্থানান্তরের ফলে পৃথিবীর গতিবেগ দ্রুততর হওয়া অবশ্যন্তাবী । পৃথিবীর গতিবেগকে শুধু জোয়ার ভাটাই প্রভাবিত করে না। (আর্থাৎত্রাসবৃদ্ধি করে না) । এমনকি নদ-নদী পৃথিবীর এক পাশ থেকে আর এক পাশে যে পানি সরিয়ে নেয়, তাও পৃথিবীর গতিবেগকে প্রভাবিত করে । সমুদ্রের তলদেশে কোনো ক্কিছুর পতন অথবা ভূ-পৃষ্ঠ কোনো কিছুর উদ্ভবও পৃথিবীর গতিবেগকে প্রভাবিত করে। এমনকি বিভিন্ন কারণে পৃথিবী যখন ঈষৎ সংকুচিত বা প্রসারিত হয়, তখন তাও পৃথিবীর গতিবেগকে প্রভাবিত করে, যদিও এই সংকোচন বা সম্প্রসারণের পরিমাণ কয়েক ফুটের চেয়ে বেশী হয় না!” যে পৃথিবীর স্পর্শকাতরতা এতো তীব্র, তার ভারসাম্য রক্ষায় পাহাড়পর্বত যে কার্যকর অবদান রাখবে, তা মোটেই বিচিত্র নয়। কোরআন প্রায় দেড় হাজার বছর আগে এ কথাই তো বলেছে যে, ‘যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে কাত হয়ে না পড়ে ৷' ‘আর এতে তিনি কল্যাণ ও প্রবৃদ্ধি নিহিত রেখেছেন এবং তার অধিবাসীদের জন্যে খাদ্যের ব্যবস্থা করেছেন।' এই বাক্যটা আমাদের পূর্বপুরুষদের মনে স্বতস্কর্তভাবে বর্ধনশীল ফসলাদির চিত্র এবং আল্লাহ তায়ালা ভূগর্ভে সোনা, রূপা, লোহা ইত্যাকার যেসব উপকারী দ্রব্য সামগ্রী সংরক্ষণ করেছেন, তার চিত্র তুলে ধরেছিলো, আর আজকাল আল্লাহ তায়ালা মানুষকে ভুগর্ভে ও ভুপৃষ্ঠে যে বিপুল সম্পদ সম্ভার ও খাদ্য শস্যের সন্ধান দিয়েছেন, তাতে করে এ বাক্যটা আমাদের মনমস্তিস্কে আমাদের পূর্বপুরুষদের তুলনায় অনেক বেশী প্রামুর্যের ছবি ফুটিয়ে তোলে। আমরা স্বচক্ষেই দেখেছি, কিভাবে বায়ূর উপাদানগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পানি উৎপাদন করে এবং পানির বাতাস ও রোদের সহযোগিতায় কিভাবে কৃষিযোগ্য উর্বর মাটি তৈরী হয়। আমরা দেখেছি কিভাবে বাতাস, পানি ও রোদের সহযোগিতায় বৃষ্টি বর্ষিত হয়, আর এই বৃষ্টিই হয়ে থাকে ভূ-পৃষ্ঠের ও ভূগর্ভের মিষ্টি পানির উৎস৷ সেই মিষ্টি পানি থেকেই পুকুর, ঝর্ণা ও নদীনালার সৃষ্টি হয়। এসবই খাদ্য ও বরকতের উৎস । এ ছাড়াও রয়েছে বাতাস, যা আমাদের শ্বাস-প্রশ্বাসের উৎস ও শরীরের রক্ষণাবেক্ষণের নিয়ামক । ড. আহমাদ বাকী আরো বলেন, পৃথিবী নামক গোলাকার গ্রহটা একটা শীলাস্তর দিয়ে ঢাকা । এই শীলাস্তরের বেশীর ভাগ রয়েছে পানির স্তর পরিবেষ্টিত । আর এই শীলা ও পানির স্তরের সবটা মিলে বায়ুর একটা স্তর গঠিত । এই স্তরটা সমুদ্রের ন্যায় একটা বিশাল ঘন গ্যাসের আস্তরণে আচ্ছাদিত । এই সমুদ্রের তলদেশে রয়েছে অসংখ্য স্তর । আমরা মানবসন্তান, জীবজগত, | উদ্ভিদজগত এই সমুদ্রের তলদেশে সানন্দে বসবাস করছি ।' ‘বাতাসের অক্সিজেন থেকে আমরা শ্বাস নেই । আর এই বাতাসের কার্বনডাই অক্সাইড থেকে গঠিত ও পুষ্ট হয় উদ্ভিদের দেহ । একেই রসায়ণবিদরা দ্বিতীয় কার্বনডাই অক্সাইড বলে থাকেন। এই অক্সাইড থেকে উদ্ভিদ নিজেদের দেহ গঠন করে। আমরা সেসব উদ্ভিদ খাই ৷ যে সব জীবজন্তু এইসব উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, সেসব জীবজস্তুও আমরা খাই । এই উভয় খাদ্য দিয়ে আমরা আমাদের দেহ গঠন করি। বাতাসের উপাদানের মধ্য থেকে “অবশিষ্ট রইলো নাইট্রোজেন । এর উদ্দেশ্য অক্সিজেনকে বিশুদ্ধ করা, যাতে আমরা নিজেদের শ্বাস প্রশ্বাসে পুড়ে না যাই । তারপর অবশিষ্ট রইল পানির বাষ্প, যা বাতাসকে আর্দ রাখে । এ ছাড়া আরো কিছুসংখ্যক গ্যাস অবশিষ্ট থাকে, যার পরিমাণ খুবই কম থাকে। এগুলোর মধ্যে হিলিয়াম ও হাইড্রোজেন অন্যতম । এগুলোর বেশীর ভাগ পৃথিবীর প্রথম সৃষ্টির পর থেকে মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে ।' Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।