আলো ও উত্তাপ । এই সমস্ত উপাদান, নিজ নিজ প্রকৃতি অনুসারে প্রক্রিয়াকরণ শুরু করলো । অবশেষে কঠিন অনুপকারী আগ্নেয়শীলা এমন উপকারী শীলায় পরিণত হলো, যা ঘরবাড়ী নির্মাণে ও খনিজ পদার্থ উত্তোলনে কাজে লাগে। এর চেয়েও গুরুত্বপূর্ণ এবং এর চেয়েও চমকপ্রদ ব্যাপার হলো, এই রূপান্তর প্রক্রিয়ায় সেই কঠিন আগ্নেয়শীলা, যা জীবনের অস্তিত্ব ও স্থীতির উপযোগী নয়. তা থেকে মাটির উৎপত্তি ঘটলো । আর এই মাটি পৃথিবীর উপরিভাগে স্থীতিশীল হয়ে জীবনের অস্তিত্ব ও রকমারি সৃষ্টির উদ্ভবের পথ সুগম করলো । গ্রানাইট চাষাবাদ, উদ্ভিদ জন্মানো কিংবা পানি প্রবাহের উপযোগী নয়। তবে তা থেকে যে নরম ও উর্বর মাটি জন্মে, তা খুবই উপকারী ও কার্যোপযোগী ৷ এই মাটির উৎপত্তি হয়েছে বলেই উদ্ভিদ জন্মেছে এবং উদ্ভিদের কল্যাণেই প্রাণীর উদ্ভব হয়েছে। আর এভাবে পৃথিবী সৃষ্টির সেরা মানুষের বাসোপযোগী হয়েছে। সৃষ্টির এই সুদীর্ঘ প্রক্রিয়ার যে বিবরণ আধুনিক বিজ্ঞান আমাদেরকে দিয়েছে, এ দ্বারা আমরা চারদিনে পৃথিবীর সৃষ্টি, তার ওপর পাহাড় পর্বত স্থাপন, তার কল্যাণময়তা ও প্রবৃদ্ধিশীলতা এবং তার খাদ্যের ব্যবস্থাপনার তাৎপর্য বুঝতে পারি। আল্লাহর সে দিনগুলো কেমন, কতো বড় তা আমরা না জানলেও এটা বুঝতে পারছি যে, সেসব দিন আজকের পৃথিবীর দিন থেকে সম্পূর্ণ আলাদা । পরবর্তী আয়াতে যে আকাশের বিবরণ আসছে, সে ব্যাপারে আলোচনা করার আগে এ আয়াতের প্রতিটা ব্যাক্যের ব্যাখ্যা প্রয়োজন । ‘তিনি তার উপরিভাগে কিলকসমূহ স্থাপন করেছেন’ পাহাড়পর্বতকে প্রায়শ ‘রাওয়াসী' অর্থাৎ কিলক বা নোঙর নামকরণ করা হয়, কোনো কোনো ক্ষেত্রে এই কিলকণগুলো স্থাপনের কারণ দর্শানো হয়েছে এই বলে ‘যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে নুয়ে না পড়ে ৷' অর্থাৎ এগুলো পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। ফলে পৃথিবী নড়বড় করে না বা কোনো দিকে ঝুঁকে পড়ে না। অতীতে মানুষ মনে করতো যে, পৃথিবী খুবই মযবুত স্তম্ভসমূহের ওপর স্থাপিত এবং সুরক্ষিত । তারপর এখন অন্য যুগ এসেছে, যখন বলা হচ্ছে যে, এই পৃথিবী একটা গোলাকার জিনিস । যা মহাশুন্যে সাঁতরে বেড়াচ্ছে এবং কোনো কিছুর ওপর এটা দাড়িয়ে নেই । এ কথা যারা প্রথম শুনেছে, তারা হয়তো আঁতকে উঠেছিলো এবং হয়তো বা ডানে বামে ভয়ে ভয়ে তাকাতো যে, পৃথিবী এই বুঝি কাত হয়ে পড়লো বা মহাশূন্যে কোথাও কখন যেন উল্টে পড়ে যায়! কিন্তু কোরআনের এই আশ্বাসে তাদের আশ্বস্ত হওয়া উচিত যে, আল্লাহ তায়ালা তার হাত দিয়ে আকাশ ও পৃথিবীকে কোনো দিকে কাত হওয়া বা পড়ে যাওয়া থেকে ঠেকিয়ে রেখেছেন। কেননা আকাশ ও পৃথিবী পড়ে গেলে আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ তাকে সামাল দিতে পারবে না। এজন্যেও আশ্বস্ত হওয়া উচিত যে, যে প্রাকৃতিক নিয়মবিধি এই সৃষ্টিজগতকে নিয়ন্ত্রণ করছে, তা অত্যন্ত শক্ত ও অটুট । কেননা এগুলো স্বয়ং মহাশক্তিধর আল্লাহরই সৃষ্ট । পাহাড় পর্বতের কথা বলছিলাম ৷ পাহাড় পর্বতকে কোরআনে 'রাওয়াসী'.বলা হয়েছে, যার অর্থ কিলক, পেরেক বা নোঙর কেননা এগুলো পৃথিবীকে কাত হওয়া বা নড়াচড়া করা থেকে রক্ষা করছে। আমরা এই তাফসীরের অন্যত্র বলেছি যে, এসব পাহাড় পর্বত সমুদ্রের তলদেশ ও পৃথিবীর উচ্চ ভূমিগুলোর মধ্যে সমন্বয় রক্ষা করছে, ফলে কোনোটাই ঝুঁকে পড়ে না বা উল্টে যায় না। ডক্টর আহমাদ যাকী ‘মহাশুন্যে আল্লাহর সাথে’ গ্রন্থে আরো বলেন; পৃথিবীতে যে ঘটনাই ঘটুক ভূ-পৃষ্টে বা ভূগর্ভে, যেখানেই ঘটুক না কেন, তার প্রভাবে কিছু বস্তু একস্থান থেকে 8৪> সূরা হা-মীম আস সাজ্ঞদাহ যিললাল ১৮তম ১৩ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।